প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২১, ২০২৬, ১১:১১ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৫, ২০২৪, ৬:৩৬ পি.এম
মুন্সিগঞ্জ পলিটেকনিক শিক্ষার্থীদের তোপের মূখে অধ্যক্ষের পদত্যাগ

বিশেষ(মুন্সিগঞ্জ) প্রতিনিধি।।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে সরাসরি অবস্থান নেয়ার অভিযোগ তুলে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন মুন্সিগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ ড. সুশীল কুমার পাল।
একটি স্ট্যাম্পে অধ্যক্ষের স্বাক্ষরিত এই পদত্যাগ পত্রটি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সেখানে লেখা রয়েছে- ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে সরাসরিভাবে অবস্থান করে ছাdaত্র-জনতার নিকট পদত্যাগ করলাম। আমি স্বেচ্ছায় পদত্যাগ করছি।’
জানা গেছে, রোববার দুপুর ১২ টার দিকে প্রতিষ্ঠানটির শতাধিক শিক্ষার্থী অধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু করেন। পরে তোপের মুখে স্ট্যাম্পে স্বাক্ষর করে পদত্যাগ করেন অধ্যক্ষ।
এ বিষয়ে জানতে অধ্যক্ষ ড. সুশীল কুমার পালের সাথে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।
মুন্সিগঞ্জ জেলা প্রশাসক মো. আবুজাফর রিপন বলেন, ‘বিষয়টি সম্পর্কে জানা নেই। তবে এ বিষয়ে দ্রুত পরবর্তী করণীয় সম্পর্কে পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের বলছি।’
☞ Chief Adviser' Prabir Kumar Saha, ☞ Chief Advisor' Masuduzzaman Masud ✪ Adviser-' Mohammad Kamrul Islam, ☞Editor & publisher' Mohammad Islam.◑ Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.web: www.samakalinkagoj.com, News-samakalinkagoj@gmail.com,✆+8801754-605090(Editor) সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত,®রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2026 Daily Samakalin Kagoj. All rights reserved.