শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক টেকনাফ-উখিয়ায় বিজিবির পৃথক অভিযান, ১০ লাখ ইয়াবাসহ আটক-২ নারায়ণগঞ্জে ‘মন্দিরে ‘ভাঙচুর: আপসনামায় ছেড়ে দেওয়া হলো আটক দুজনকে‎ কমলগঞ্জে ডিবির অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-২ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বিজিবির গাড়ি ভাঙচুর লীজের বৈধতা ও নীতিমালাকে অগ্রাহ্য করে, দখলদারীত্বকে উৎসাহিত করেছেন আবদুর রহিম এনসিপি নেত্রী এমপি নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা হামলা টেকনাফে যৌথ অভিযান বিজিবির টহল দলের ওপর হামলায় আহত-১, আটক-৩ টেকনাফে কোস্টগার্ডের অভিযানে দুই লাখ ইয়াবাসহ আটক-২ ভেড়ামারায় চিত্রা এক্সপ্রেসের রুট বহালের দাবিতে ট্রেন অবরোধ ও মানববন্ধন  জুড়ী থানা থেকে ফেরার পথে নারী কনস্টেবলকে অপহরণের চেষ্টা মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক টেকনাফ-উখিয়ায় বিজিবির পৃথক অভিযান, ১০ লাখ ইয়াবাসহ আটক-২ নারায়ণগঞ্জে ‘মন্দিরে ‘ভাঙচুর: আপসনামায় ছেড়ে দেওয়া হলো আটক দুজনকে‎ কমলগঞ্জে ডিবির অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-২ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বিজিবির গাড়ি ভাঙচুর লীজের বৈধতা ও নীতিমালাকে অগ্রাহ্য করে, দখলদারীত্বকে উৎসাহিত করেছেন আবদুর রহিম এনসিপি নেত্রী এমপি নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা হামলা টেকনাফে যৌথ অভিযান বিজিবির টহল দলের ওপর হামলায় আহত-১, আটক-৩ টেকনাফে কোস্টগার্ডের অভিযানে দুই লাখ ইয়াবাসহ আটক-২ ভেড়ামারায় চিত্রা এক্সপ্রেসের রুট বহালের দাবিতে ট্রেন অবরোধ ও মানববন্ধন  জুড়ী থানা থেকে ফেরার পথে নারী কনস্টেবলকে অপহরণের চেষ্টা

সিদ্ধিরগঞ্জে গ্যাসের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

মো. লিটন চৌধুরী,সিদ্ধিরগঞ্জ (না’গঞ্জ) (প্রতিনিধি)।।
গ্যাসের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে নাসিক ৩নং ওয়ার্ডের সাধারণ জনগণ। এসময় তারা সড়কে মানববন্ধন কর্মসূচিও পালন করে। ঘন্টাব্যাপী সড়ক অবরুদ্ধ থাকায় সৃষ্টি হয় তীব্র যানজট। পরে পুলিশ এসে তাদেরকে মহাসড়ক থেকে সরিয়ে দেয়।
কুতুবপুরে বিল দিলেও মিলছেনা গ্যাস, তিতাসকে ঘেরাওয়ের আল্টিমেটাম
শনিবার (৮ জুন) সকাল ১০টার দিকে সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এসময় বিক্ষুব্ধ জনতা প্রায় ১ ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে চট্টগ্রামমুখী লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়তে হয় ওই রুটের যাত্রীদের। পরে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ও কাঁচপুর হাইওয়ে পুলিশ এসে তাদেরকে মহাসড়ক থেকে সরিয়ে দেয়।
মানববন্ধনে উপস্থিত মাদানীনগর এলাকার ভুক্তভোগীরা  বলেন, কয়েক বছর ধরেই এখানে গ্যাস থাকে না। মধ্যরাতে কিছুটা গ্যাস এলে তখন উঠে রান্না করতে হয়। তিতাস গ্যাস অফিসের বিভিন্ন দপ্তরে বহু অভিযোগ করেও কোনো ফলাফল পাইনি। আমরা সরকারের কাছে আবেদন করছি, আমাদের জন্য যেন দ্রুত গ্যাসের ব্যবস্থাটা করে দেওয়া হয়।
তারা আরো বলেন, সাহেবপাড়া এলাকার আশেপাশের সব জায়গায় গ্যাস থাকলেও আমাদের এখানে গ্যাস থাকে না। গভীর রাতে আসলে আসে না আসলে তো নাই। তিতাস কর্মকর্তাদের জানানোর পর তারা শুধু বলেন দেখতেছি, কিন্তু কিছুই দেখেন না তারা।
এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের ইনচার্জ একেএম শরফুদ্দীন বলেন, ওই এলাকায় গ্যাস না থাকায় জনগণ অবরোধ করেছিল। পরে আমরা সেখানে পৌঁছে তাদের বুঝিয়ে সরিয়ে দেই। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক বলেন, জনতা সড়কে ওঠার কিছুক্ষণের মধ্যেই আমরা ঘটনাস্থলে পৌঁছে তাদের বুঝিয়ে সরিয়ে দিয়েছি। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...