সর্বশেষ:-
বসুন্ধরায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ৫৩ নেতাকর্মী গ্রেপ্তার প্রত্যেকেই নারায়ণগঞ্জের
অনলাইন ডিজিটাল ডেস্ক। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ১৫ আগস্ট উপলক্ষে শোক দিবস পালনের প্রস্তুতি সভা থেকে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৫৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার সবাই নারায়ণগঞ্জের বিভিন্ন ইউনিটের যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত ৯টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার ব্লক-এম,
মাদক নিয়ন্ত্রণে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান; আইন-শৃঙ্খলা কমিটির সভায় ইউএনও
স্টাফ রিপোর্টার।। নারায়ণগঞ্জ সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বেলা ১১টায় সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন। এ সময় সভাপতির বক্তব্যে সদর ইউএনও বলেন, “মাদক একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। এর থেকে রক্ষা
তীব্র গ্যাস সংকটে অচল ফিলিং স্টেশন-জনজীবন, বাসাবাড়িতে ভোগান্তি
অচল ফিলিং স্টেশনগুলো। ছবি: সংগৃহীত অনলাইন ডিজিটাল ডেস্ক।। রাজধানীতে গ্যাস সংকটের তীব্রতা বাড়ছে। উৎস থেকে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় সর্বনিম্ন পর্যায়ে নেমেছে গ্যাসের চাপ। বৃহস্পতিবারও (১৩ আগস্ট) রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে তীব্র গ্যাস সংকটের দেখা মিলেছে। সিএনজিচালিত যানবাহনগুলো নিয়ে চরম দুর্ভোগের শিকার পরিবহন মালিক ও চালকরা। অনেকেই ভোর থেকে অপেক্ষা করে ২০ থেকে ৫০ টাকার গ্যাস পাচ্ছেন। এমনকি, বেশিরভাগ স্টেশনগুলোতে ‘গ্যাস নেই’ সাইনবোর্ড ঝুলিয়ে রাখা হয়েছে। এতে
রাত ৮টার মধ্যে সকল মার্কেট-শপিংমল বন্ধ
অনলাইন ডিজিটাল ডেস্ক।। বিদ্যুৎ সাশ্রয় এবং সামগ্রিক বিদ্যুৎ ব্যবস্থাপনা কার্যক্রম আরও জোরদার করতে নতুন সময়সূচি নির্ধারণ করেছে সরকার। বুধবার (১২ আগস্ট) থেকে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকানপাট প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে। একই সঙ্গে বিদ্যুৎ ব্যবহারে চাপ কমাতে আলোকসজ্জা ও নির্দিষ্ট সময়ের মধ্যে বিলবোর্ড বন্ধ রাখার কঠোর নির্দেশনা
দায়িত্ব নেয়ার মাত্র নয় মাসে ফের নারায়ণগঞ্জের পুলিশ সুপারের বদলি
স্টাফ রিপোর্টার।। নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান মুন্সীকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ জারি করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য যে, গত বছরের ২৯ নভেম্বর নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার(এসপি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মিজানুর রহমান মুন্সী। মাত্র নয়
না’গঞ্জে যানজট নিরসনে অবৈধ পার্কিং উচ্ছেদ; দিনে ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা
বিশেষ প্রতিবেদক।। নারায়ণগঞ্জ শহরের যানজট নিরসন ও সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে চাষাড়া থেকে পঞ্চবটি পর্যন্ত ক্ষতিগ্রস্ত সড়ক মেরামত, অবৈধ পার্কিং উচ্ছেদ এবং ব্যস্ত সময়ে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে পঞ্চবটি, সিদ্ধিরগঞ্জ ও বন্দরে টার্মিনাল স্থাপনের উদ্যোগ নেওয়ার কথা জানানো হয়েছে। বুধবার (১২ আগস্ট) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘জেলায় সড়কে
নারায়ণগঞ্জ সদর ইউএনও’র মানবিকতায় দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী পেল ল্যাপটপ উপহার
বিশেষ প্রতিবেদক।। দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীর শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তৈরিতে তার হাতে একটি ল্যাপটপ তুলে দিয়েছেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়জ উদ্দিন আহমেদ। মঙ্গলবার (১১ আগস্ট) সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী কামাল হোসেন পিয়াসের হাতে ল্যাপটপটি তুলে দেওয়া হয়। জানা গেছে, কামাল হোসেন পিয়াস নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের
নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে দগ্ধ স্ত্রী ও ছেলের পর স্বামী মাইদুলের মৃত্যু
ছবি: সংগৃহীত স্টাফ করেসপন্ডেন্ট।। নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় গ্যাস লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে স্ত্রী ও ছেলের পর এবার মারা গেলেন ২৪ বছর বয়সী রাজমিস্ত্রি মাইদুল। মঙ্গলবার (১১ আগস্ট) সকালে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মাইদুলের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক সার্জন সহকারী অধ্যাপক
নারায়ণগঞ্জে ৫ ইউনিয়ন নাসিক অন্তর্ভুক্তির দাবিতে গণশুনানি অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদক।। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে (নাসিক) অন্তর্ভুক্তির দাবিতে দ্বিতীয় গণশুনানিতে অংশ নিয়েছেন ফতুল্লা, কুতুবপুর, এনায়েতনগর, কাশীপুর ও গোগনগর ইউনিয়নের বাসিন্দারা। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বাসিন্দারা নিজ নিজ এলাকার বাস্তব অবস্থা, শ্রেণি (ক্যাটাগরি) এবং সিটি করপোরেশনে অন্তর্ভুক্তির পক্ষে বিভিন্ন যুক্তি তুলে ধরেন। গণশুনানিতে অংশ নেওয়া
নারায়ণগঞ্জে মাদকবিরোধী সমন্বয় সভা অনুষ্ঠিত, ‘বুধবার থেকে সাড়াশি অভিযান
অনলাইন নিউজ ডেস্ক।। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদক, চাঁদাবাজি, কিশোর গ্যাং ও নারী নির্যাতন প্রতিরোধে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অভিযানের ঘোষণা দিয়ে হুঁশিয়ারি দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি। মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে সিদ্ধিরগঞ্জের ৩ নম্বর ওয়ার্ডের মাদানীনগর এলাকায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসন,
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ








































































































