সর্বশেষ:-
উপবৃত্তির প্রলোভনে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল: অধ্যক্ষ রঞ্জু কারাগারে
গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক মাদ্রাসাছাত্রীকে উপবৃত্তির প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে ধর্ষণ এবং পরবর্তীতে ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের মাধ্যমে একাধিকবার ধর্ষণের অভিযোগে পন্ডিতপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. রঞ্জু মিয়াকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে শুক্রবার রাতে উপজেলার পান্থাপাড়া এলাকার নিজ বাসা থেকে তাকে
গাইবান্ধায় নিরাময় কেন্দ্রের আড়ালে টর্চার সেল, রোগীকে গ্রিলে ঝুলিয়ে পিটুনির অভিযোগ
ফেরদৌস আলম, গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা শহরের জিইউকে মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসাধীন এক মানসিক রোগীর ওপর চালানো হয়েছে নির্মম নির্যাতন। মুখে কাপড় গুঁজে দেওয়া, লোহার রড দিয়ে পিটুনি, এমনকি পা বেঁধে গ্রিলে উল্টো করে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে ওই কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় ওই যুবক এখন গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। ভুক্তভোগীর
গাইবান্ধায় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক দুই আ’লীগ নেতা
গাইবান্ধা প্রতিনিধি।। গাইবান্ধা পৌর পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে ফেরার পথে আওয়ামী লীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ। শনিবার (২১ ফেব্রুয়ারি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানমালায় অংশ নিয়ে ফেরার সময় এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন গাইবান্ধা জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ইমারুল ইসলাম সাবিন
গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসার অচলাবস্থা, রোগীকেই কিনতে হচ্ছে গজ-ব্যান্ডেজ
গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা জেনারেল হাসপাতালের চিকিৎসা কার্যক্রম কার্যত অচল হয়ে পড়েছে। প্রশাসনিক জটিলতা ও এমএসআর (মেডিকেল সার্জিক্যাল রিয়েল) ক্রয় প্রক্রিয়া আটকে যাওয়ায় রোগীদের প্রয়োজনীয় ওষুধ দেওয়া সম্ভব হচ্ছে না। ফিল্ম ও কেমিক্যালের অভাবে বন্ধ রয়েছে এক্স-রে-সহ সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা। এমনকি জরুরি বিভাগের মতো স্পর্শকাতর স্থানেও রোগীদের গজ-ব্যান্ডেজ কিনতে হচ্ছে বাইরে থেকে। জেলার সাত উপজেলার লাখো
গাইবান্ধায় যুবদল নেতার হাতের আঙুল বিচ্ছিন্নসহ দুই পা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা
গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার পলাশবাড়ীতে দুর্বৃত্তদের হামলায় এক যুবদল নেতার হাতের আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে এবং তাঁর দুই পা ভেঙে গেছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বরিশাল ইউনিয়নের জুনদাহ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আহত ব্যক্তি হলেন বরিশাল ইউনিয়নের দূর্বলাগাড়ী
গাইবান্ধায় জাপা’র ভরাডুবি: মহাসচিব শামীম হায়দারসহ ২৮ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
গাইবান্ধা প্রতিনিধি।। গাইবান্ধা জেলার পাঁচটি সংসদীয় আসনের ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, ভোটারদের আস্থা অর্জনে ব্যর্থ হয়ে জাতীয় পার্টির (জাপা) মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী-সহ মোট ২৮ জন প্রার্থী তাদের জামানত হারিয়েছেন। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার ৫ আসনে ৪০ জন প্রার্থীর মধ্যে এই ২৮ জন প্রার্থী নির্ধারিত ভোটের এক-অষ্টমাংশেরও কম
রংপুরে জাতীয় পার্টির ধস, জয় মেলেনি একটি আসনেও
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন.! রংপুরে জাতীয় পার্টির ধস, জয় মেলেনি এক আসনেও। ছবি: সংগৃহীত অনলাইন নিউজ ডেস্ক।। জাতীয় পার্টির দুর্গ খ্যাত রংপুরে এবার একটি আসনও পায়নি দলটি। দলের ভরাডুবির পাশাপাশি শীর্ষ দুই নেতা জিএম কাদের ও শামীম হায়দার পাটোয়ারী ভোটের লড়াইয়ে থাকতেই পারেননি। দলের চেয়ারম্যান জিএম কাদের রংপুর-৩ (সিটি কর্পোরেশনে ও সদর) আসনে
গাইবান্ধায় ২১ লক্ষ ভোটারের ভাগ্য নির্ধারণে ৪০ প্রার্থীর শেষ প্রতিশ্রুতি
গাইবান্ধা প্রতিনিধি।। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মুখোমুখি গাইবান্ধা। জেলার পাঁচটি আসনের ২১ লাখ ৭২ হাজার ৪৬৮ জন ভোটারের ভোটাধিকার প্রয়োগের পূর্বমুহূর্তে মাঠ উত্তপ্ত হয়ে উঠেছে। মোট ৪০ জন প্রার্থী তাদের শেষ প্রচারণা ও প্রতিশ্রুতির মধ্য দিয়ে চেষ্টা করছেন বিপুল সংখ্যক এ ভোটারদের আস্থা ও মন জয় করতে। নির্বাচনী সমাবেশ, মিছিল ও উঠান বৈঠকের শেষ তোলপাড়
গাইবান্ধায় জামিনে বেরিয়েই বাদীর বাড়িতে অগ্নিসংযোগ ও হামলা, আহত-৭
গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় একটি নারী ঘটিত মামলার জেরে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মামলার আসামিরা আদালত থেকে জামিনে বেরিয়ে এসেই বাদী পরিবারের ওপর সশস্ত্র হামলা চালায়। এ হামলায় ঘরবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের পাশাপাশি নারীসহ সাতজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যদের মোতায়েন করতে হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে
গাইবান্ধায় পোস্টাল ব্যালটের ৪৬ বাক্সে তালা, খোলা হবে ১২ই ফেব্রুয়ারি
গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পোস্টাল ব্যালট সংরক্ষণে তৈরি ৪৬টি ব্যালট বাক্স আনুষ্ঠানিকভাবে তালাবদ্ধ হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি বিকেলে প্রার্থী প্রতিনিধিদের উপস্থিতিতে বাক্সগুলো খুলে ভোট গণনা করা হবে। রবিবার (২৫ জানুয়ারি) গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লার সভাপতিত্বে বাক্সগুলো সিল ও তালা দিয়ে বন্ধ
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ






































































































































