সর্বশেষ:-
শ্রীমঙ্গলে দীর্ঘ ১৭ বছর পর বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি।। বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান দলের সকল নেতাকর্মীদের মধ্যে থাকা ভেদাভেদ ভূলে ঐক্যবদ্ধভাবে বিএনপিকে তৃণমূল থেকে শক্তিশালী করার জন্য আহ্বান জানিয়ে জনসমাবেশে নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, এদেশে কি আর আওয়ামী লীগ, নৌকা বলে কোনও কিছু আছে ? এরা দেশ ছেড়ে পালিয়েছে। জেলা বিএনপি’র আহ্বায়ক ফয়জুল
চট্টগ্রামে প্রকাশ্যে আইনজীবী হত্যার প্রধান আসামি চন্দন গ্রেপ্তার
অনলাইন নিউজ ডেস্ক।। চট্টগ্রাম আদালতের আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি হলেন চন্দন (৩৫)। বুধবার(৪ ডিসেম্বর) রাত পৌনে ১২টার দিকে ভৈরব থানার ওসি মো. শাহিনে নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে রেলওয়ে স্টেশন থেকে তাকে গ্রেফতার করে। এর আগে তথ্যপ্রযুক্তির মাধ্যমে জানা যায় তিনি ভৈরবের কোন এক স্থানে অবস্থান করছেন।
সোনারগাঁয়ে নিখোঁজের ৫ দিন পর যুবলীগ কর্মীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
স্টাফ রিপোর্টার।। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মোবারক হোসেন (৪৫) নামে এক যুবলীগ কর্মীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে উপজেলার সাদিপুর ইউনিয়নের পঞ্চমীঘাট এলাকা একটি নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা।খবর পেয়ে পুলিশ এসে তার মরদেহটি উদ্ধার করে। জানা গেছে, মোবারক হোসেন সাদিপুর ইউনিয়নের নানাখী গোলনগর এলাকার আওয়ামীলীগ নেতা আ. আউয়াল
ঈশ্বরদীতে তারেক রহমান ঘোষিত ৩১দফা সংস্কার প্রস্তাব অবহিতকরণ আলোচনা সভা
মামুনুর রহমান,ঈশ্বরদী,পাবনা।। সাম্য, মানবিক ও ন্যায় ভিত্তিক আগামীর রাষ্ট্র বিনির্মাণের লক্ষে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা সংস্কার প্রস্তাব অবহিতকরণ ও জাকারিয়া পিন্টু সহ ৯জন রাজবন্দীর নিঃশর্ত মুক্তির দাবিতে আলোচনা সভা মঙ্গলবার ০৩ ডিসেম্বর বিকেলে ৩টায়। আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেদী হাসান সদস্য সচিব স্বেচ্ছাসেবক দল ঈশ্বরদী দিক নির্দেশনা বক্তব্য দেন।
হেফাজত নেতা মামুনুল হককে দেখতে হাসপাতালে জামায়াত আমির
অনলাইন ডেস্ক।। হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক অসুস্থ হয়ে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাকে দেখতে হাসপাতালে গিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি মাওলানা মামুনুল হকের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং মহান রবের নিকট দ্রুত সুস্থ হওয়ার জন্য দোয়া করেন। এ সময় জামায়াতের আমিরের
ফরিদপুরে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
ফরিদপুর প্রতিনিধি।। ফরিদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) ২০২৪ ইং সন্ধ্যায় ফরিদপুর প্রেসক্লাব থেকে জনতা ব্যাংকের মোড় পর্যন্ত ফরিদপুর জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে জাতীয়তাবাদী মহিলা দলের “কেন্দ্রীয় কমিটির যুগ্ম- সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফের নেতৃত্বে” একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়৷ “এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহবায়ক
ভালুকায় মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধনসহ প্রতিবাদ সভা
লিমা আক্তার,ময়মনসিংহ।। ময়মনসিংহের ভালুকায় পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হাতেম খানের বিরুদ্ধে কয়েকটি গনমাধ্যমে মিথ্যা , বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে ভালুকা পৌর বিএনপি’র উদ্যোগে আয়োজিত মানববন্ধন ভালুকা বাসস্ট্যান্ড সংলগ্ন ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অনুষ্ঠিত হয়েছে।পরে তারা একটি বিক্ষোভ মিছিল বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে
গাইবান্ধায় বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণ
ফেরদৌস আলম,গাইবান্ধা প্রতিনিধি।। গাইবান্ধায় বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন শাহজাহান মিয়া নামের ইউনিয়ন যুবদলের এক সদস্য সচিব। সোমবার (২ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান। গতকাল রোববার সন্ধ্যায় জেলার ফুলছড়ি উপজেলা ফজলুপুর ইউনিয়নের ইউনিয়ন বিএনপি কার্যালয়ে হামলার ঘটনা ঘটে। স্থানীয়দের বরাতে পুলিশ
২১ আগস্ট মামলায় তারেক রহমানসহ সকলকে খালাশ দেওয়ায় নগরকান্দায় আনন্দ মিছিল
ফরিদপুর প্রতিনিধি ।। ফরিদপুরের নগরকান্দা উপজেলা বিএনপি ও পৌর বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের আয়োজনে। আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সকলকে খালাশ দেওয়ায় আন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) আনন্দ মিছিলটি উপজেলা সদর বাজার মডেল মসজিদ থেকে শুরু করে বাজার প্রদক্ষিন করে আবার মডেল মসজিদে এসে শেষ হয়।
কুলাউড়ায় এক যুগ পরে বিএনপির দুটি অংশের কোন্দলের অবসান
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি।। দীর্ঘ এক যুগেরও বেশি দিন ধরে কোন্দলে বিপর্যস্ত মৌলভীবাজারের কুলাউড়া বিএনপি’র বিরোধ নিষ্পত্তি হয়েছে। মৌলভীবাজার জেলা বিএনপি’র আহ্বায়ক ফয়জুল করিম ময়ূনের মধ্যস্থতায় বিষয়টির নিষ্পত্তি হয়। দীর্ঘদিনের বিরোধ শেষ হওয়ায় আগামী দিনের দলীয় সকল কর্মকান্ড এক হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন নেতারা। রোববার (১লা ডিসেম্বর) মৌলভীবাজার জেলা বিএনপি’র আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন



































































































