শিরোনাম
ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার

রূপগঞ্জে তুচ্ছ ঘটনায় নিজ দলের নেতাকর্মীদের হামলায় ছাত্রদল নেতা নিহত

 

অনলাইন নিউজ ডেস্ক।।

 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সস্ত্রাসীদের হামলায় কাঞ্চন পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক পাভেল মিয়া (৩০) নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে উপজেলার কাঞ্চন পৌর কার্যালয়ের সামনে এ হত্যা ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত পাভেল মিয়া কাঞ্চন পৌরসভার কৃষ্ণনগর এলাকার ইদ্রিস আলীর ছেলে। সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম কর্তৃক তথ্য সূত্রে জানা গেছে রাত ৯টার দিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কাঞ্চন পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমিনুল ইসলাম স্বপনের সঙ্গে পৌরসভার ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বায়েজিদের সঙ্গে মোবাইল ফোনে বাগবিতণ্ডা হয়।

এরই জেরে রাত ১০টার দিকে বিএনপির ওই নেতা বায়েজিদ, জাহাঙ্গীরসহ তার লোকজন নিয়ে স্বপনকে পৌরসভার সামনে খুঁজতে আসেন।
তিনি জানান, তাকে না পেয়ে পৌর কার্যালয়ের সামনে দাঁড়িয়ে থাকা কাঞ্চন পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক পাভেল মিয়াকে একা পেয়ে লাঠিসোঁটা নিয়ে তার মাথায় ও শরীরের বিভিন্নস্থানে আঘাত করলে রাস্তায় লুটে পড়েন পাবেল। মুমূর্ষু অবস্থায় আশপাশের লোকজন তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এ পুলিশ কর্মকর্তা আরও জানান, পাভেলের নিহতের ঘটনায় উত্তেজিত হয়ে রাতেই এলাকাবাসী অভিযুক্ত বায়েজিদের বাড়িঘরে ভাঙচুর ও  অগ্নিসংযোগ করে। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ নিহতের লাশের প্রাথমিক সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টায় অভিযান চলছে। বর্তমানে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এ হত্যার ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...