সর্বশেষ:-
গাইবান্ধা কারাগারে আ’লীগ নেতার মৃত্যু, পরিবারের দাবি পরিকল্পিত হত্যাকান্ড
ফেরদৌস আলম, গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা জেলা কারাগারে এক হাজতি বন্দি হিসেবে সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবু বক্কর সিদ্দিক মুন্নার (৬৮) মৃত্যু হয়েছে। তার স্বজনদের দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। অন্যদিকে, কারাগার কর্তৃপক্ষ বলছে, প্রাকৃতিক কারণেই তার মৃত্যু হয়েছে এবং চিকিৎসায় কোনো অবহেলা হয়নি। রবিবার (২১ সেপ্টেম্বর) মধ্যরাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন
নারায়ণগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী মাসুদুজ্জামানের বিএনপিতে আনুষ্ঠানিক যোগদান
নারায়ণগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ক্রীড়া সংগঠক ও মডেল গ্রুপের কর্ণধার মাসুদুজ্জামান মাসুদ আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেই দলের ঐক্যের ডাক ও জনগণের জন্য কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব এড. রুহুল কবির রিজভীর হাতে ফুল দিয়ে ও সদস্যপদ গ্রহণের মাধ্যমে দলে আনুষ্ঠানিক ভাবে যোগ দেন। অনুষ্ঠানে
এবার জনপ্রশাসন সচিব মোখলেস উর রহমানকে সরিয়ে দেওয়া হলো
ড. মো. মোখলেস উর রহমান। ছবি: সংগৃহীত অনলাইন নিউজ ডেস্ক।। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমানকে সরিয়ে দেওয়া হয়েছে। তাকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্রে জানা গেছে, সবকিছু
শেখ হাসিনা ৫ আগষ্ট পদত্যাগ করেননি : দাবি স্টেট ডিফেন্সের
অনলাইন নিউজ ডেস্ক।। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সাক্ষ্যগ্রহণ চলাকালে রোববার (২১ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ রাষ্ট্রনিযুক্ত (স্টেট ডিফেন্স) আইনজীবী মো. আমির হোসেন দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেননি, বরং তিনি ভারতে চলে যেতে বাধ্য হন। জেরার সময় তিনি জানান, ২০২৪ সালের ৩ আগস্ট সরকার
গাইবান্ধায় বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব: মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন
ফেরদৌস আলম, গাইবান্ধা প্রতিনিধি।। গাইবান্ধায় বিএনপির জেলা কমিটির মেয়াদ শেষ হওয়া নিয়ে দলীয় অভ্যন্তরে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে শনিবার (২০সেপ্টেম্বর) জেলা শহরের ডিবি রোডের আসাদুজ্জামান মার্কেটের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন দলীয় তৃণমূল নেতাকর্মীরা। গাইবান্ধা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়কদের নেতৃত্বে একদল নেতাকর্মী ডিবি রোডের আসাদুজ্জামান মার্কেটের সামনে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন
বিএনপি নেতা এ্যাড. টিপুর পথশিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন
বিশেষ প্রতিনিধি।। নারায়ণগঞ্জের কেন্দ্রীয় রেলস্টেশনে প্রতি শুক্রবারের ন্যায় পথশিশুদের জন্য ব্যতিক্রমী আয়োজন করেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাড. আবু-আল ইউসুফ খান টিপু। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে নিজ হাতে ভবঘুরে, অসহায় হতদরিদ্র পথশিশুদের মাঝে নিজ হাতে খাবার পরিবেশনের পাশাপাশি তাদের পড়ালেখা ও শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। প্রসঙ্গে উল্লেখ যে, মহানগর বিএনপির
টেকনাফে বিয়ে বাড়ি থেকে ফেরার পথে বিএনপি নেতা খুন
ফরহাদ রহমান, টেকনাফ প্রতিনিধি।। কক্সবাজারের টেকনাফ পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপি নেতা এমদাদ হোসেনকে কথা কাটাকাটির জের ধরে দা’ দিয়ে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) গভীর রাত প্রায় সাড়ে ৩ টার দিকে বিয়ে বাড়ি থেকে ফেরার পথে এলোপাতাড়ি হামলার শিকার হন তিনি। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে
নরসিংদীতে সংবাদ সংগ্রহকালে সন্ত্রাসীদের হামলার শিকার সাংবাদিক
নরসিংদী প্রতিনিধি।। নরসিংদী সদর উপজেলার আলোকবালিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের বন্দুকযুদ্ধে ইদন মিয়া (৭০) নামে একব্যক্তি ও বহুলোক আহত হয়। এমন সংবাদের ভিত্তিতে যমুনা টিভির সাংবাদিক আইয়ুব খান সরকার সংবাদ সংগ্রহ করতে গেলে প্রতিপক্ষের লোকজন তার উপর হামলা করে গুরুত্বর আহত করে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে নরসিংদী সদর হাসপাতালে এ ঘটনা ঘটে। ঘটনার
ভাঙ্গায় নিক্সন চৌধুরীকে প্রধান আসামি করে থানায় মামলা
ফরিদপুর জেলা প্রতিনিধি।। ফরিদপুরের ভাঙ্গা থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় সাবেক সংসদ সদস্য ও যুবলীগের সভাপতিমন্ডলীর সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন, ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন। এর আগে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে ভাঙ্গা থানার উপপরিদর্শক আজাদুজ্জামান বাদী হয়ে ২৯ জনের
ভাঙ্গার দুই ইউনিয়ন ফরিদপুর-৪ আসনে ফিরিয়ে দিতে হাইকোর্টের রুল জারি
অনলাইন নিউজ ডেস্ক।। ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আওতাধীন আলগি ও হামিরদি ইউনিয়নকে ফরিদপুর-২ আসনের নগরকান্দা উপজেলার সঙ্গে যুক্ত করে নির্বাচন কমিশনের জারি করা প্রজ্ঞাপন কেন অবৈধ ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সংশ্লিষ্টদেরকে আগামী ১০ দিনের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) হাইকোর্টের বিচারপতি মো.



































































































