সর্বশেষ:-
আজ থেকে ঈদের টানা সাত দিনের ছুটি শুরু
ট্রেনে মানুষের উপচে পড়া ভিড়। ছবি: সংগৃহীত অনলাইন নিউজ ডেস্ক।। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষিত সাত দিনের ছুটি মঙ্গলবার (১৭ মার্চ) থেকে শুরু হয়েছে। সোমবার (১৬ মার্চ) ছিল ঈদুল ফিতরের আগে শেষ কর্মদিবস। এরপরই বিকেল থেকে সড়কে মানুষের ঢল নামে। এসময় বাস টার্মিনাল থেকে শুরু করে রেলস্টেশন এবং লঞ্চ ঘাটগুলোতে
ঢাবিসহ সাত বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
অধ্যাপক মামুন আহমেদ ইউজিসির চেয়ারম্যান অনলাইন নিউজ ডেস্ক।। দেশের উচ্চশিক্ষা প্রশাসনে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের সাত বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান পদে রদবদল এসেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হচ্ছেন পদার্থবিজ্ঞানের অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম, যিনি এতদিন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মদিন আজ
ছবি; সংগৃহীত অনলাইন নিউজ ডেস্ক।। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার নিভৃত পল্লিতে জন্ম নেওয়া এক শিশু থেকে বাঙালির অবিসংবাদিত নেতা হয়ে ওঠার কারিগর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মদিন আজ। ১৯২০ সালের ১৭ মার্চ শেখ লুৎফর রহমান এবং সায়েরা খাতুনের ঘর আলো করে জন্ম নেন স্বাধীন বাংলাদেশের এই স্থপতি। কৈশোর থেকেই অন্যায়ের বিরুদ্ধে আপসহীন এই নেতা ব্রিটিশবিরোধী
উত্তরায় রিকশাচালককে হত্যার গুজবে বিপণিবিতানে ভাঙচুর-অগ্নিসংযোগ গ্রেপ্তার-১২
অনলাইন নিউজ ডেস্ক।। রাজধানীর উত্তরায় এক রিকশাচালককে পিটিয়ে হত্যার গুজব ছড়িয়ে একটি বিপণিবিতানে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে এবং এখন পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১৫ মার্চ) রাত ১১টার দিকে উত্তরা ১৩ নম্বর সেক্টরের সোনারগাঁও জনপথ সড়কে অবস্থিত ‘স্কয়ার শপিং মলে’ এই তাণ্ডব চালানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানান,
ঈদের আগে সরকারি চাকরিজীবীদের আজ শেষ কর্মদিবস
ঈদের আগে সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস আজ। ছবি: সংগৃহীত অনলাইন নিউজ ডেস্ক।। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ৭ দিনের ছুটিতে যাচ্ছেন সরকারি কর্মচারীরা। ঈদের আগে তাদের শেষ কর্মদিবস আজ (সোমবার)। বেশ কিছু বেসরকারি প্রতিষ্ঠানেও আজ থেকে ছুটি হচ্ছে ঈদের ছুটি। ঈদুল ফিতর উপলক্ষে পূর্বঘোষিত ছুটির পাশাপাশি ১৮ মার্চ ছুটি ঘোষণা করার প্রস্তাব গত ৫
রাজধানীসহ ১৫ জেলায় কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস
অনলাইন নিউজ ডেস্ক।। রাজধানীসহ দেশের ১৫ জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সোমবার (১৬ মার্চ) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এ পূর্বাভাস দেওয়া হয়। আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুর, দিনাজপুর,
শহীদ মিনারে গুলিবিদ্ধ যুবক রাকিবের মৃত্যু
অনলাইন ডেস্ক।। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় গুলিবিদ্ধ হয়ে রাকিবুল ইসলাম (২৭) নামে এক কনটেন্ট ক্রিয়েটর যুবকের মৃত্যু হয়েছে। তাকে প্রকাশ্যে চার রাউন্ড গুলি করার পর ছুরিকাঘাত করা হয় বলে জানিয়েছে পুলিশ। রবিবার (১৫ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, হামলার পর ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার
সরকার দলীয় ব্যক্তিদের জেলা প্রশাসক নিয়োগের প্রতিবাদ জানাল জামায়াত
অনলাইন নিউজ ডেস্ক।। সদ্য গঠিত বিএনপি সরকার কর্তৃক ৪২টি জেলা পরিষদে দলীয় ব্যক্তিদের প্রশাসক নিয়োগের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এই বিবৃতি প্রদান করেন। বিবৃতিতে তিনি বলেন, “১৫ মার্চ স্থানীয় সরকার মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে দেশের ৪২টি জেলা পরিষদে দলীয় ব্যক্তিদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে। দেশবাসী মনে
রাজধানীর উত্তরায় শপিং কমপ্লেক্স ঘেরাও-ভাঙচুর-লুটপাট
অনলাইন নিউজ ডেস্ক.।। রাজধানীর উত্তরায় এক রিকশাচালককে পিটিয়ে হত্যা করে মরদেহ গুম করার অভিযোগ তুলে একটি বাণিজ্যিক ভবন ঘেরাও ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় ভবনের সামনের সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ রিকশাচালক ও স্থানীয়রা হট্টগোল শুরু করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে দফায় দফায় পুলিশের সঙ্গে বিক্ষুব্ধদের সংঘর্ষের ঘটনাও ঘটে। রোববার (১৫ মার্চ) রাত
৫ জেলায় নতুন ডিসি নিয়োগ দিয়েছে সরকার
অনলাইন নিউজ ডেস্ক।। পাঁচ জেলায় গাজীপুর, পঞ্চগড়, কুষ্টিয়া, নেত্রকোনা ও চাঁপাইনবাবগঞ্জে নতুন জেলা প্রশাসককে (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। রোববার (১৫ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলাম সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. নূরুল করিম ভূঁইয়াকে গাজীপুর এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব খন্দকার মুশফিকুর রহমানকে নেত্রকোণার
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ



































































































