সর্বশেষ:-
না’গঞ্জে ভূয়া চিকিৎসক সনাক্ত, ১ লক্ষ টাকা অর্থদন্ডসহ ডেন্টাল কেয়ার বন্ধ
স্টাফ করেসপন্ডেন্ট।। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভুয়া ডেন্টাল চিকিৎসকের বিরুদ্ধে বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার (২৬ আগস্ট) জেলা প্রশাসকের(ডিসি) নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে সানারপাড় এলাকায় মোস্তফা টাওয়ারে অবস্থিত আফিয়া ডেন্টাল কেয়ারে এ অভিযান পরিচালিত হয়। জেলা প্রশাসনের সূত্রে জানা গেছে, ড. ফারজানা আখতার নামে এক নারী ডেন্টাল চিকিৎসক ভুয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর
সুন্দরবনে শুরু হচ্ছে মাছ ধরা: অপরাধ রোধে বিশেষ সভা অনুষ্ঠিত
মোঃ কামরুল ইসলাম টিটু ,শরনখোলা প্রতিনিধি।। দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর আগামী ১লা সেপ্টেম্বর থেকে আবার শুরু হচ্ছে সুন্দরবনে মাছ ধরার অনুমতি (পারমিশন)। এই উপলক্ষে এবং বনে যেকোনো ধরনের বন অপরাধ রোধে, বিশেষ করে হরিণ শিকার ও বিষ দিয়ে মাছ ধরা বন্ধ করতে আজ ২৬শে আগস্ট শরণখোলার রুইতা সাইক্লোন সেন্টারে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভার
নারায়ণগঞ্জে ড্রেনে জমে থাকা গ্যাস বিস্ফোরণ; আহত-৩
ছবি :বিস্ফোরণে ড্রেনের ৫ ইঞ্চি স্ল্যাব উল্টে পড়ে থাকার দৃশ্য সিদ্ধিরগঞ্জ( নারায়ণগঞ্জ)প্রতিনিধি।। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অপরিষ্কারাচ্ছন্ন ড্রেনে গ্যাস জমে প্রচন্ড শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরনে প্রায় ৩’শ মিটার এলাকাজুড়ে কেঁপে ওঠে। ড্রেনের ঢাকনায় ব্যবহত ৫ ইঞ্চি সিমেন্টের স্ল্যাবগুলো প্রচন্ড প্রেসারে উল্টে গেছে। এতে অন্তত ৩ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর আড়াইটার দিকে সিআই খোলার
হাইকোর্টে একসঙ্গে ২৫ বিচারপতি নিয়োগ
অনলাইন নিউজ ডেস্ক।। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে একসঙ্গে ২৫ বিচারপতি নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। সোমবার (২৫ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুসারে বাংলাদেশের প্রধান বিচারপতির সহিত পরামর্শক্রমে সংবিধানের ১৮ অনুচ্ছেদ মোতাবেক নিম্নের ১-২৫ ক্রমিকে উল্লিখিত ২৫ (পঁচিশ)
‘মিট দ্য প্রেসে’ বিগত সময়ে বিএনপিতে মাসুদের অবদানের কথা জানালেন এটিএম কামাল
বিশেষ প্রতিনিধি।। নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক যুবদল নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মডেল গ্রুপের কর্ণধার মাসুদুজ্জামান মাসুদের বিগত সময় গুলোতে দল ও দলের নেতা-কর্মীদের প্রতি রাখা অবদানের কথা তুলে ধরেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামাল। সোমবার (২৫ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত ‘মিট দ্য প্রেসে’ তিনি এই কথা তুলে ধরেন।
একযোগে ৩৪ পুলিশ কর্মকর্তাকে বদলি
বাংলাদেশ পুলিশের লোগো। ছবি সারাদেশে ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ৩৪ কর্মকর্তাকে একযোগে বদলি করেছে সরকার। সোমবার (২৫ আগস্ট) রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের আদেশে এ-সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। এগুলোতে সাক্ষর করেছেন উপসচিব মো. মাহবুবুর রহমান। বদলির আদেশ সমূহ;
দলীয় শোকজের জবাব দেবেন বিএনপি নেতা এ্যাড. ফজলুর রহমান
ফজলুর রহমান। ছবি : সংগৃহীত অনলাইন নিউজ ডেস্ক।। শোকজের জবাব দেবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান। তিনি বলেন, ‘আমি নোটিশটি রোববার (২৪ আগস্ট) রাত ৯টার দিকে পেয়েছি। একজন বার্তাবাহক বাসায় পৌঁছে দিয়ে যায়। আমি সিদ্ধান্ত নিয়েছি, নোটিশের জবাব দেব।’তবে কবে, কখন জবাব দেবেন তা তিনি বলেননি। ফজলুর রহমান
আমরা ভালো ক্রীড়াবিদ হয়ে বিশ্বের দরবারে দেশকে রিপ্রেজেন্ট করতে চাই; ডিসি জাহিদুল
বিশেষ প্রতিনিধি।। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক(ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, আমি এ জেলায় যোগদান করার পর স্টেডিয়ামগুলোর অবকাঠামো দেখে হতাশ হয়েছিলাম। এর পরবর্তীতে আমরা স্টেডিয়ামের অবকাঠামোগত কাজের জন্য ১ কোটি ৬৪ লক্ষ টাকার বরাদ্দ এনেছি। এই বরাদ্দের অর্থ খেলোয়াড়দের জন্য। আমরা এই স্টেডিয়ামকে সুন্দরভাবে সাজাতে চাই। কিন্তু আমরা যারা খেলবো প্লেয়ারের আদর্শে
আগামী ৬ই সেপ্টেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবী
ছবি: সংগৃহীত অনলাইন নিউজ ডেস্ক।। বাংলাদেশের আকাশে আজ পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হবে ৬ সেপ্টেম্বর (শনিবার)। রোববার (২৪ আগস্ট) জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ কথা জানানো হয়। সন্ধ্যা সাড়ে ৬টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে এই সভায় সভাপতিত্ব করেন ধর্ম উপদেষ্টা
টেকনাফে ১৮ হাজার ইয়াবাসহ আটক-১
ফরহাদ রহমান, টেকনাফ প্রতিনিধি।। কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তল্লাশিচৌকি থেকে ১৮ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় ট্রাকচালককে আটক করা হয়। বিজিবি জানায়, রোববার (২৪ আগস্ট) রাত সাড়ে সাতটার দিকে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর দমদমিয়া চেকপোস্টে এ অভিযান চালানো হয়। নয়াপাড়ার মোছনী এলাকা থেকে টেকনাফগামী একটি ট্রাক (কক্সবাজার-ড-১১-০১০১) তল্লাশি করার সময়
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ











































































































































