শিরোনাম
নারায়ণগঞ্জে স্ত্রীকে জবাই করে হত্যার পর পুলিশের কাছে স্বামীর আত্মসমর্পণ তরুণীকে শ্লীলতাহানি করার অভিযোগে বয়স্ককে মারধরকারীকে খুঁজছে পুলিশ নারায়ণগঞ্জে সামাজিক প্রতিরোধ কমিটির সাথে মহিলা পরিষদের মতবিনিময় টেকনাফের তিন রোহিঙ্গা ক্যাম্পে পৃথক অভিযান, সাজা পেলেন ৪ জন সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত নিয়ে আলোচনা, সিদ্ধান্ত আসতে পারে শিগ্রই হাজিরা শেষে আদালত থেকে বেরিয়ে সাবেক মেয়র আইভী যা বললেন টেকনাফে রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধা মাস্টার জাহিদ হোসেনের দাফন সম্পন্ন দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন নারায়ণগঞ্জে প্রতিপক্ষের গু/লি/তে চিহ্নিত শীর্ষ স/ন্ত্রা/সী সাহেব আলী নিহত সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার-১২ নারায়ণগঞ্জে স্ত্রীকে জবাই করে হত্যার পর পুলিশের কাছে স্বামীর আত্মসমর্পণ তরুণীকে শ্লীলতাহানি করার অভিযোগে বয়স্ককে মারধরকারীকে খুঁজছে পুলিশ নারায়ণগঞ্জে সামাজিক প্রতিরোধ কমিটির সাথে মহিলা পরিষদের মতবিনিময় টেকনাফের তিন রোহিঙ্গা ক্যাম্পে পৃথক অভিযান, সাজা পেলেন ৪ জন সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত নিয়ে আলোচনা, সিদ্ধান্ত আসতে পারে শিগ্রই হাজিরা শেষে আদালত থেকে বেরিয়ে সাবেক মেয়র আইভী যা বললেন টেকনাফে রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধা মাস্টার জাহিদ হোসেনের দাফন সম্পন্ন দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন নারায়ণগঞ্জে প্রতিপক্ষের গু/লি/তে চিহ্নিত শীর্ষ স/ন্ত্রা/সী সাহেব আলী নিহত সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার-১২

ঘুমন্ত স্ত্রীকে জবাইয়ের পর ওড়না দিয়ে গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা নিশ্চিত করে স্বামী

নারায়ণগঞ্জে স্ত্রীকে জবাই করে হত্যার পর পুলিশের কাছে স্বামীর আত্মসমর্পণ

 

 

নারায়ণগঞ্জ বন্দরে পারিবারিক কলহের জের ধরে সুফিয়া আক্তার নিশি (২৪) নামের গৃহবধূকে গলাকেটে নৃশংসভাবে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে স্বামী আব্দুল মান্নান ওরফে মনিরের বিরুদ্ধে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোরে উপজেলার তিনগাঁও উত্তরপাড়ায় এ হত্যার ঘটনা ঘটে।

হত্যাকান্ডের পর ঘাতক স্বামী নিজেই জরুরী সেবা ৯৯৯ ফোন করে হত্যার দায় স্বীকার করে পুলিশের কাছে আত্মসমার্পন করে।

জানা গেছে, নিহত গৃহবধূ সুফিয়া আক্তার নিশি বন্দর উপজেলার তিনগাও উত্তরপাড়া এলাকার দেলোয়ার হোসেনের মেয়ে।

অপরদিকে, আত্মসমর্পণকারি ঘাতক স্বামী আব্দুল মান্নান ওরফে মনির (২৮) রাজশাহী জেলার গোদাগাড়ী থানার বাড়ৈইপাড়া এলাকার শফিকুল ইসলাম ওরফে বাবুল মিয়ার  ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, পরকিয়া সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘ দিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের সৃষ্টি হয়।

সোমবার (১২ অক্টোবর) রাতে এ নিয়ে তাদের মধ্যে বাকবিতন্ডা পর স্ত্রী সুফিয়া আক্তার নিশি তার বসত ঘরে ঘুমিয়ে পরে। ওই সুযোগে  মঙ্গলবার ভোর আনুমানিক ৪টায় স্বামী আব্দুল মান্নান ওরফে মনির ধারালো ছুরি দিয়ে ঘুমন্ত স্ত্রীকে জবাইয়ের পর ওড়না দিয়ে গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা নিশ্চিত করে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, আমরা ৯৯৯এ ফোন পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় ঘাতক স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত স্বামী মনির হত্যাকান্ডের ঘটনার দায় স্বীকার করেছে। এ হত্যাকান্ডের ঘটনায় বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।