সর্বশেষ:-
শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড পাচ্ছেন না’গঞ্জের কৃতি সন্তান সাংবাদিক মুন্না
বিশেষ প্রতিবেদক।। ব্যবসা-বাণিজ্য ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ অনলাইন নিউজ পোর্টাল ‘নারায়ণগঞ্জ বুলেটিন’ এর প্রকাশক ও সম্পাদক মো: মাজহারুল ইসলাম মুন্না “শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড–২০২৬” পাচ্ছেন। মাজহারুল ইসলাম মুন্না, সাংবাদিকতার পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠান ‘মুন্না এন্টারপ্রাইজ’ এর একজন সফল স্বত্বাধিকারী ও উদ্দোক্তা হিসেবে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে তার সম্পৃক্ততা
নারায়ণগঞ্জে মেহেদী এন্টারপ্রাইজ থেকে বিপুল পরিমাণ ডিজেল জব্দ,গ্রেপ্তার-২
বিশেষ প্রতিনিধি।। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কথিত তেল চোর চক্রের শীর্ষ নেতা ও স্থানীয় আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন মেহেদীর প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ডিজেল জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যায় বার্মা স্ট্যান্ড এলাকায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম ফয়েজ উদ্দিনের
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে সাতকোটি টাকার ইয়াবাসহ আটক-২
টেকনাফ প্রতিনিধি।। কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে প্রায় ৭ কোটি টাকা মূল্যের ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) বিকেল ৫টার দিকে টেকনাফ থানাধীন নাইট্যংপাড়া সংলগ্ন নাফ নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। রাতেই বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট
কুষ্টিয়ায় কবরস্থানে মাটি ভরাট নিয়ে দুই গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত-১৫
কুষ্টিয়া জেলা প্রতিনিধি।। কুষ্টিয়ার খোকসায় কবরস্থানে মাটি ভরাটকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার (১০ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার গোপগ্রাম ইউনিয়নের সাতপাখিয়া–বড়ইচারা গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা বর্তমানে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ২ জনের অবস্থা
ঐতিহাসিক ১০ এপ্রিল আজ, মুজিবনগর সরকার গঠন দিবস
অনলাইন নিউজ ডেস্ক।। ঐতিহাসিক ১০ এপ্রিল আজ, মুজিবনগর সরকার গঠন দিবস। ১৯৭১ সালের এই দিনে আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার গঠন করা হয়, যা পরে মুজিবনগর সরকার নামে পরিচিতি পায়। এই সরকারই মুক্তিযুদ্ধকে সংগঠিত ও পরিচালনার জন্য রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামো তৈরি করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রবাসী সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি
নারায়ণগঞ্জে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, শিশুসহ গুলিবিদ্ধ-২
অনলাইন নিউজ ডেস্ক।। নারায়ণগঞ্জের ফতুল্লায় পোশাক কারখানার ঝুট ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এক মাদ্রাসা শিক্ষার্থী (১৪) এবং স্থানীয় এক বিএনপি নেতার ছেলে (২৩) গুলিবিদ্ধ হয়েছেন। বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা ১১টার দিকে ফতুল্লার এনায়েতনগর ইউনিয়নের শাসনগাঁও
কুষ্টিয়ায় ৩১ কোটি ৩৪ লক্ষ টাকা মূল্যমানের মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি
কুষ্টিয়া জেলা প্রতিনিধি।। বর্ডার গার্ড বাংলাদেশ, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর উদ্যোগে প্রায় ৩১ কোটি ৩৪ লক্ষাধিক টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। ৯ এপ্রিল বিকেলে কুষ্টিয়া ব্যাটালিয়ন সদরে আয়োজিত “মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠান-২০২৬” এ কার্যক্রম সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান,
টেকনাফের মেরিন ড্রাইভে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধার
টেকনাফ প্রতিনিধি।। কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়কের পাশে বস্তাবন্দী অবস্থায় অজ্ঞাত এক যুবকের তিন খণ্ড মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মেরিন ড্রাইভ সংলগ্ন কচ্ছপিয়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়দের বরাতে জানা যায়, বুধবার দুপুরে সড়কের পাশে একটি বস্তা পড়ে থাকতে
গাইবান্ধায় পেট্রোল নিয়ে সংঘর্ষ, ছুরিকাঘাতে আহত-৩, আটক-১
গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার পলাশবাড়ীতে পেট্রলো সংগ্রহকে কেন্দ্র করে মোটরসাইকেল চালকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর পৌনে ১২টার দিকে পৌরশহরের বাশকাটা এলাকায় অবস্থিত মেসার্স পলাশবাড়ী ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। ধারালো অস্ত্রের আঘাতে তিন যুবক গুরুতর আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে এক অভিযুক্তকে আটক করেছে পুলিশ। আহতরা হলেন—কাওছার (২৫), জাহিদ (২৩) ও শিহাব
সপ্তাহে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষকরা স্কুল এসে নেবেন: শিক্ষামন্ত্রী
অনলাইন নিউজ ডেস্ক।। মহানগর এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সপ্তাহে তিনদিন যথাক্রমে শনি-সোম-বুধবারে অফলাইনে বা সশরীরে ক্লাস চলবে। আর বাকি দিনগুলোতে অনলাইনে পাঠদান কার্যক্রম চলবে। এক্ষেত্রে শিক্ষকরা স্কুলে এসে অনলাইনে ক্লাস নেবেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। সংবাদ সম্মেলনে



































































































