শিরোনাম
নারায়ণগঞ্জে দুই বাসে অগ্নি সংযোগ: ৩৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩০জনের বিরুদ্ধে মামলা জাতিসংঘের ভাষণে ইরানকে ‘ধূলিসাৎ’ করার হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের নেত্রকোনায় এক মাদ্রাসায় নারীর সঙ্গে শিক্ষকের আপত্তিকর ভিডিও ফাঁস এবার লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর দাবি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল সংস্থার শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী মামলায় ভূঁইগড় সোনালী সংসদের সভাপতিসহ গ্রেপ্তার-২ নারায়ণগঞ্জ মহানগর কৃষকদল নেতা ফয়সাল চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার একাদশে ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদন আগামী ২৭ সেপ্টেম্বর জ্বালানি তেলের দাম বাড়ায় কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বৃদ্ধির প্রস্তাব শহীদ মিনারে গিয়ে দেখি শামীম ওসমান বলছে, ‘মার মার’: ট্রাইব্যুনালে উপস্থিত সাক্ষী নারায়ণগঞ্জে দুই বাসে অগ্নি সংযোগ: ৩৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩০জনের বিরুদ্ধে মামলা জাতিসংঘের ভাষণে ইরানকে ‘ধূলিসাৎ’ করার হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের নেত্রকোনায় এক মাদ্রাসায় নারীর সঙ্গে শিক্ষকের আপত্তিকর ভিডিও ফাঁস এবার লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর দাবি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল সংস্থার শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী মামলায় ভূঁইগড় সোনালী সংসদের সভাপতিসহ গ্রেপ্তার-২ নারায়ণগঞ্জ মহানগর কৃষকদল নেতা ফয়সাল চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার একাদশে ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদন আগামী ২৭ সেপ্টেম্বর জ্বালানি তেলের দাম বাড়ায় কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বৃদ্ধির প্রস্তাব শহীদ মিনারে গিয়ে দেখি শামীম ওসমান বলছে, ‘মার মার’: ট্রাইব্যুনালে উপস্থিত সাক্ষী

রূপগঞ্জে বিয়ের প্রলোভনে নারীকে আটকে রেখে গণধর্ষণ, গ্রেপ্তার-৩

ফাইল ছবি

রূপগঞ্জ প্রতিনিধি।।

 

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় এক নারীকে বাড়িতে আটকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২২ আগস্ট) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (‘গ’ সার্কেল) মেহেদী ইসলাম।

জানা গেছে, ভুক্তভোগী ২৯ বছর বয়সী নারী মুন্সিগঞ্জ সদরের বাসিন্দা। তিনি রূপগঞ্জ থানায় সাতজনকে অভিযুক্ত করে একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।

এ মামলায় গ্রেপ্তারকৃতারা হলেন—প্রধান অভিযুক্ত উপজেলার বরপা শান্তিনগর এলাকার প্রয়াত সাহেদ আলীর ছেলে আলমগীর হোসেন (২২), একই এলাকার মো. নাছিরের স্ত্রী মোছা. রুনা (২৭) ও মো. মোমেনের স্ত্রী মোছা. পপি (৩০)। মামলায় অভিযুক্ত অপর আসামি মো. রহিমের ছেলে শাওন (২৫), প্রয়াত রনির ছেলে শুভ (২২), আলী আকবরের ছেলে মোস্তফা (২৮), রওশন আলীর ছেলে জীবন (১৯) পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, অভিযুক্ত আলমগীরের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয় ভুক্তভোগী নারীর। পরে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে এক সপ্তাহ আগে রূপগঞ্জে নিজ বাড়িতে ডেকে নিয়ে যায় আলমগীর। এরপর বিয়ে না করে বিভিন্ন স্থানে তাকে স্ত্রী পরিচয়ে রাখতেন। সেখানে আলমগীর, শাওন, শুভ, মোস্তফা ও জীবন মিলে তাকে পালাক্রমে ধর্ষণ করে।

প্রসঙ্গত উল্লেখ্য যে, গত ২২ আগস্টও অপর দুই নারী অভিযুক্তের সহযোগিতায় ওই নারীকে গণধর্ষণ করা হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়। এক পর্যায়ে ভুক্তভোগীর ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে পুলিশে খবর দিলে তাকে উদ্ধার করে পুলিশ।

এ মামলার বিষয়ে পুলিশ কর্মকর্তা মেহেদী ইসলাম বলেন, “অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদেরকেও গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...