শিরোনাম
জাতিসংঘের ভাষণে ইরানকে ‘ধূলিসাৎ’ করার হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের নেত্রকোনায় এক মাদ্রাসায় নারীর সঙ্গে শিক্ষকের আপত্তিকর ভিডিও ফাঁস এবার লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর দাবি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল সংস্থার শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী মামলায় ভূঁইগড় সোনালী সংসদের সভাপতিসহ গ্রেপ্তার-২ নারায়ণগঞ্জ মহানগর কৃষকদল নেতা ফয়সাল চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার একাদশে ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদন আগামী ২৭ সেপ্টেম্বর জ্বালানি তেলের দাম বাড়ায় কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বৃদ্ধির প্রস্তাব শহীদ মিনারে গিয়ে দেখি শামীম ওসমান বলছে, ‘মার মার’: ট্রাইব্যুনালে উপস্থিত সাক্ষী বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের ভাষণে ইরানকে ‘ধূলিসাৎ’ করার হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের নেত্রকোনায় এক মাদ্রাসায় নারীর সঙ্গে শিক্ষকের আপত্তিকর ভিডিও ফাঁস এবার লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর দাবি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল সংস্থার শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী মামলায় ভূঁইগড় সোনালী সংসদের সভাপতিসহ গ্রেপ্তার-২ নারায়ণগঞ্জ মহানগর কৃষকদল নেতা ফয়সাল চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার একাদশে ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদন আগামী ২৭ সেপ্টেম্বর জ্বালানি তেলের দাম বাড়ায় কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বৃদ্ধির প্রস্তাব শহীদ মিনারে গিয়ে দেখি শামীম ওসমান বলছে, ‘মার মার’: ট্রাইব্যুনালে উপস্থিত সাক্ষী বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান

জ্বালানি তেলের দাম বাড়ার পর এবার যাত্রীবাহী লঞ্চের ভাড়া বাড়ানোর দাবি জানিয়েছে অভ্যন্তরীণ নৌপথে যাত্রী পরিবহনকারী লঞ্চ মালিকদের সংগঠন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল (যাপ) সংস্থা

এবার লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর দাবি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল সংস্থার

 

ফাইল ছবি

অনলাইন ডিজিটাল ডেস্ক।।

 

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর এবার যাত্রীবাহী লঞ্চের ভাড়া বাড়ানোর দাবি জানিয়েছে অভ্যন্তরীণ নৌপথে যাত্রী পরিবহনকারী লঞ্চ মালিকদের সংগঠন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল (যাপ) সংস্থা। সংগঠনটির দাবি, প্রতি কিলোমিটারে ১ টাকা ৫০ পয়সা ভাড়া বাড়ানো হলে দূরত্বভেদে যাত্রীভাড়া ৫১ থেকে ৬০ শতাংশ পর্যন্ত বাড়বে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নৌপরিবহন, রেলপথ ও সেতু বিভাগ এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলমের কাছে দেওয়া এক চিঠিতে এ দাবি জানানো হয়। সংগঠনের প্রেসিডেন্ট গোলাম নবী আলমগীর চিঠিতে স্বাক্ষর করেন।

চিঠিতে ১০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বের ক্ষেত্রে বর্তমান কিলোমিটারপ্রতি ভাড়া ২ টাকা ৯৫ পয়সা থেকে বাড়িয়ে ৪ টাকা ৪৫ পয়সা করার প্রস্তাব দেওয়া হয়েছে। আর ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে বর্তমান ২ টাকা ৫২ পয়সার পরিবর্তে ৪ টাকা ২ পয়সা নির্ধারণের দাবি জানানো হয়েছে। পাশাপাশি যাত্রীপ্রতি সর্বনিম্ন ভাড়া ৩৫ টাকা করার প্রস্তাব দিয়েছে সংগঠনটি।

লঞ্চ মালিকদের দাবি, গত ২১ সেপ্টেম্বর ডিজেলের দাম লিটারপ্রতি ১১৫ থেকে ২০ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা নির্ধারণ করেছে সরকার। এতে জ্বালানি ব্যয় প্রায় ১৮ শতাংশ বেড়েছে। অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী লঞ্চগুলো মূলত ডিজেল ও মবিলনির্ভর হওয়ায় জ্বালানির মূল্যবৃদ্ধির সরাসরি প্রভাব পড়েছে পরিচালন ব্যয়ে।

শুধু জ্বালানি নয়, নৌযান পরিচালনার অন্যান্য খরচও বেড়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। লঞ্চ মালিকদের ভাষ্য, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বিভিন্ন ফি ও চার্জও সম্প্রতি বেড়েছে। এর মধ্যে কনজারভেন্সি চার্জ ৩০ শতাংশ, রুট পারমিট ফি ৫০ শতাংশ এবং বার্দিং চার্জ ১১৪ শতাংশ বাড়ানো হয়েছে। রুট পারমিটের আবেদন ফিও ৬০ শতাংশ বাড়ানো হয়েছে।

এছাড়া, বিশেষ অনুমতি, স্থগিত রুট পারমিট পুনর্বহাল এবং মালিকানা, নাম বা রেজিস্ট্রেশন পরিবর্তনের ক্ষেত্রেও নতুন করে বিভিন্ন ফি নির্ধারণ করা হয়েছে বলে দাবি করেছেন লঞ্চ মালিকরা।

চিঠিতে শ্রমিকদের মজুরি বৃদ্ধি, ডিজি শিপিংয়ের সার্ভে ও রেজিস্ট্রেশন ফি, নাম পরিবর্তন ফি, আয়কর ও ভ্যাটসহ বিভিন্ন ব্যয় বাড়ার কথাও তুলে ধরা হয়েছে।

লঞ্চ মালিকদের দাবি, নৌযান নির্মাণ ও রক্ষণাবেক্ষণে ব্যবহৃত প্লেট, অ্যাঙ্গেল, প্রপেলার, ইঞ্জিনের খুচরা যন্ত্রাংশ, ওয়েল্ডিং রড, গ্যাস, রং ও অন্যান্য স্পেয়ার পার্টসের দামও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ডকিংসহ বিভিন্ন খাতে ব্যয় কোনো কোনো ক্ষেত্রে ৫০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত বেড়েছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

এর সঙ্গে যাত্রী সংকটও লঞ্চ ব্যবসায় চাপ তৈরি করছে বলে দাবি সংগঠনটির। তাদের ভাষ্য, সারা দেশে সড়ক যোগাযোগব্যবস্থার উন্নতি হওয়ায় অনেক যাত্রী এখন সড়কপথে চলাচল করছেন। ফলে লঞ্চগুলো ধারণক্ষমতা অনুযায়ী যাত্রী পাচ্ছে না। এতে আয় কমে যাওয়ার পাশাপাশি পরিচালন ব্যয় সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে।

এ অবস্থায় ব্যবসা টিকিয়ে রাখতে ১০০ কিলোমিটার পর্যন্ত প্রতি কিলোমিটারে ৪ টাকা ৪৫ পয়সা এবং ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে ৪ টাকা ২ পয়সা ভাড়া নির্ধারণের দাবি জানিয়েছে লঞ্চ মালিকদের সংগঠন। একই সঙ্গে সর্বনিম্ন যাত্রীভাড়া ৩৫ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে।

তাদের দাবি, প্রস্তাবিত ভাড়া কার্যকর করা না হলে বর্ধিত ডিজেলের দাম অবিলম্বে প্রত্যাহার করতে হবে।

এদিকে,  আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে সরকার সম্প্রতি সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। নতুন দামে ডিজেল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ২০ টাকা বেড়ে ১৩৫ টাকা হয়েছে। একইভাবে অকটেনের দাম ১৬০ টাকা এবং পেট্রোলের দাম ১৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...