শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক এবার মঞ্চ মাতাতে ঢাকা আসছেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা রাজধানীর মিরপুরে আরও এক বাসে আগুন রাজধানীতে পৃথক স্থানে বাস ও পুলিশের গাড়িতে আগুন পাঠবই ছাপার মান নিয়ে বিতর্ক, প্রায় ৭’শ কোটি টাকার অনিয়মের অভিযোগ বাংলাদেশ থেকে পোশাকের অর্ডার সরিয়ে নিচ্ছে বৈশ্বিক ব্র্যান্ড, যাচ্ছে বেশি ভারতে না’গঞ্জ যুব সংসদের মুন্নাকে সভাপতি ও সাগরকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা হজ্ব যাত্রীদের টিকিটের প্রলোভনে ২ কোটি টাকা আত্মসাৎ, প্রতারক চক্রে মূলহোতা আটক সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে বাসে দূর্বৃত্তের আগুন, প্রাণে বাঁচলো ১৬ যাত্রী নারায়ণগঞ্জ লিংক রোডে মিনি ট্রাকে আগুন দিয়েছে দূর্বৃত্তরা ভোজ্যতেলের তেলের দাম বৃদ্ধিতে সব রেকর্ড ছাড়ালো মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক এবার মঞ্চ মাতাতে ঢাকা আসছেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা রাজধানীর মিরপুরে আরও এক বাসে আগুন রাজধানীতে পৃথক স্থানে বাস ও পুলিশের গাড়িতে আগুন পাঠবই ছাপার মান নিয়ে বিতর্ক, প্রায় ৭’শ কোটি টাকার অনিয়মের অভিযোগ বাংলাদেশ থেকে পোশাকের অর্ডার সরিয়ে নিচ্ছে বৈশ্বিক ব্র্যান্ড, যাচ্ছে বেশি ভারতে না’গঞ্জ যুব সংসদের মুন্নাকে সভাপতি ও সাগরকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা হজ্ব যাত্রীদের টিকিটের প্রলোভনে ২ কোটি টাকা আত্মসাৎ, প্রতারক চক্রে মূলহোতা আটক সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে বাসে দূর্বৃত্তের আগুন, প্রাণে বাঁচলো ১৬ যাত্রী নারায়ণগঞ্জ লিংক রোডে মিনি ট্রাকে আগুন দিয়েছে দূর্বৃত্তরা ভোজ্যতেলের তেলের দাম বৃদ্ধিতে সব রেকর্ড ছাড়ালো

রাজধানীর মিরপুরে আরও এক বাসে আগুন

 

আগুনে পুড়ছে বাস। ছবি: সংগৃহীত

অনলাইন ডিজিটাল ডেস্ক।।

রাজধানীর মিরপুরে আরও একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (২৮ নভেম্বর) রাত ১১টার দিকে আগুন দেওয়া হয় বাসটিতে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, ফায়ার সার্ভিসের দুই ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

জানা গেছে, ভাষানটেক থানাধীন মিরপুর-১৪ এলাকার টিনশেড বিল্ডিংয়ের বিপরীত পাশে সড়কে দাঁড়িয়ে থাকা চামড়া বন্দর এক্সপ্রেসের বাসটিতে আগুন দেয় দুর্বৃত্তরা।

এর আগে, একই দিন রাজধানীর মিরপুর ও মোহাম্মদপুরে একটি বাস ও পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। সন্ধ্যায় মিরপুর ১০ নম্বর গোলচত্বরে তিতাস পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটির কয়েকটি সিট পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ছাড়া শনিবার ভোরে মোহাম্মদপুরের বসিলায় ডিএমপির পশ্চিম পুলিশ লাইন্সের সামনে স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়নের (এসপিবিএন) গাড়ির গ্যারেজে একটি গাড়িতে আগুন দেওয়া হয়। এতে গাড়িটির কয়েকটি সিট পুড়ে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...