শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক রাজধানীতে পৃথক স্থানে বাস ও পুলিশের গাড়িতে আগুন পাঠবই ছাপার মান নিয়ে বিতর্ক, প্রায় ৭’শ কোটি টাকার অনিয়মের অভিযোগ বাংলাদেশ থেকে পোশাকের অর্ডার সরিয়ে নিচ্ছে বৈশ্বিক ব্র্যান্ড, যাচ্ছে বেশি ভারতে না’গঞ্জ যুব সংসদের মুন্নাকে সভাপতি ও সাগরকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা হজ্ব যাত্রীদের টিকিটের প্রলোভনে ২ কোটি টাকা আত্মসাৎ, প্রতারক চক্রে মূলহোতা আটক সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে বাসে দূর্বৃত্তের আগুন, প্রাণে বাঁচলো ১৬ যাত্রী নারায়ণগঞ্জ লিংক রোডে মিনি ট্রাকে আগুন দিয়েছে দূর্বৃত্তরা ভোজ্যতেলের তেলের দাম বৃদ্ধিতে সব রেকর্ড ছাড়ালো রাজধানীতে কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক তিন বাসে আগুন গোপালগঞ্জে নাশকতায় সংশ্লিষ্টতার অভিযোগে ময়মনসিংহে পুলিশ পরিদর্শক সেলিম প্রত্যাহার মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক রাজধানীতে পৃথক স্থানে বাস ও পুলিশের গাড়িতে আগুন পাঠবই ছাপার মান নিয়ে বিতর্ক, প্রায় ৭’শ কোটি টাকার অনিয়মের অভিযোগ বাংলাদেশ থেকে পোশাকের অর্ডার সরিয়ে নিচ্ছে বৈশ্বিক ব্র্যান্ড, যাচ্ছে বেশি ভারতে না’গঞ্জ যুব সংসদের মুন্নাকে সভাপতি ও সাগরকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা হজ্ব যাত্রীদের টিকিটের প্রলোভনে ২ কোটি টাকা আত্মসাৎ, প্রতারক চক্রে মূলহোতা আটক সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে বাসে দূর্বৃত্তের আগুন, প্রাণে বাঁচলো ১৬ যাত্রী নারায়ণগঞ্জ লিংক রোডে মিনি ট্রাকে আগুন দিয়েছে দূর্বৃত্তরা ভোজ্যতেলের তেলের দাম বৃদ্ধিতে সব রেকর্ড ছাড়ালো রাজধানীতে কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক তিন বাসে আগুন গোপালগঞ্জে নাশকতায় সংশ্লিষ্টতার অভিযোগে ময়মনসিংহে পুলিশ পরিদর্শক সেলিম প্রত্যাহার

রাজধানীতে পৃথক স্থানে বাস ও পুলিশের গাড়িতে আগুন

 

মিরপুর ১০ নম্বরে বাসে আগুন ও ভোরে পুলিশের গাড়িতে আগুন। ছবি: সংগৃহীত

অনলাইন ডিজিটাল ডেস্ক।।

 

রাজধানীর পৃথক স্থানে মিরপুর ও মোহাম্মদপুরে একটি বাস ও পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় মিরপুর ১০ নম্বর গোলচত্বরে তিতাস পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। একই দিন ভোরে মোহাম্মদপুরের বসিলায় ডিএমপির পশ্চিম পুলিশ লাইন্সের সামনে এসপিবিএনের গ্যারেজে একটি গাড়িতে আগুন দেওয়া হয়।

ফায়ার সার্ভিস জানায়, মিরপুর ১০ নম্বর গোলচত্বরে বাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বাসটির কয়েকটি সিট পুড়ে গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের এক কর্মকর্তা।

অন্যদিকে, মোহাম্মদপুরের বসিলা সড়কের পাশে পুলিশ লাইন্সের সামনে স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়নের (এসপিবিএন) গাড়ির গ্যারেজে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে একটি গাড়ির কয়েকটি সিট পুড়ে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম রাত সোয়া ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ভোরে মোহাম্মদপুরের বসিলা সড়কের পাশে গ্যারেজের সামনে দুটি গাড়ি রাখা ছিল। এর মধ্যে একটিতে আগুন দেওয়া হয়। গ্যারেজের নিরাপত্তায় কয়েকজন পুলিশ সদস্য দায়িত্বে ছিলেন।

ওসি আরও বলেন, ‘দুর্বৃত্তরা গাড়িটিতে আগুন দিয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ চলছে। বিষয়টি নিয়ে আমরা কাজ করছি।’