শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক হজ্ব যাত্রীদের টিকিটের প্রলোভনে ২ কোটি টাকা আত্মসাৎ, প্রতারক চক্রে মূলহোতা আটক সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে বাসে দূর্বৃত্তের আগুন, প্রাণে বাঁচলো ১৬ যাত্রী নারায়ণগঞ্জ লিংক রোডে মিনি ট্রাকে আগুন দিয়েছে দূর্বৃত্তরা ভোজ্যতেলের তেলের দাম বৃদ্ধিতে সব রেকর্ড ছাড়ালো রাজধানীতে কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক তিন বাসে আগুন গোপালগঞ্জে নাশকতায় সংশ্লিষ্টতার অভিযোগে ময়মনসিংহে পুলিশ পরিদর্শক সেলিম প্রত্যাহার ‘ক্রসফায়ারে’ ছাত্রদল নেতা জনি হত্যা মামলায় এসপি আবুল কালাম গ্রেপ্তার টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলার ঘটনায় ৫ হাজার জনকে আসামি করে মামলা রাজধানীতে ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে অগ্নিদগ্ধ চারজনের মধ্যে ৩ জনের মৃত্যু মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক হজ্ব যাত্রীদের টিকিটের প্রলোভনে ২ কোটি টাকা আত্মসাৎ, প্রতারক চক্রে মূলহোতা আটক সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে বাসে দূর্বৃত্তের আগুন, প্রাণে বাঁচলো ১৬ যাত্রী নারায়ণগঞ্জ লিংক রোডে মিনি ট্রাকে আগুন দিয়েছে দূর্বৃত্তরা ভোজ্যতেলের তেলের দাম বৃদ্ধিতে সব রেকর্ড ছাড়ালো রাজধানীতে কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক তিন বাসে আগুন গোপালগঞ্জে নাশকতায় সংশ্লিষ্টতার অভিযোগে ময়মনসিংহে পুলিশ পরিদর্শক সেলিম প্রত্যাহার ‘ক্রসফায়ারে’ ছাত্রদল নেতা জনি হত্যা মামলায় এসপি আবুল কালাম গ্রেপ্তার টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলার ঘটনায় ৫ হাজার জনকে আসামি করে মামলা রাজধানীতে ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে অগ্নিদগ্ধ চারজনের মধ্যে ৩ জনের মৃত্যু

নারায়ণগঞ্জ লিংক রোডে মিনি ট্রাকে আগুন দিয়েছে দূর্বৃত্তরা

বিশেষ প্রতিনিধি।।

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে পার্কিং করে রাখা একটি মিনিট্রাকে আগুন দিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। তবে স্থানীয়দের তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে ফতুল্লার ভূঁইঘর কাজীপাড়া এলাকায় বাইতুল রাইয়ান জামে মসজিদের সামনে এ অগ্নি কান্ডের ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, নারায়ণগঞ্জের দিক থেকে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি রাস্তার পাশে পার্কিং করে রাখা মিনিট্রাকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় কয়েকজন পথচারী তাদের থামানোর চেষ্টা করলে তারা দ্রুত সাইনবোর্ডের দিকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ততক্ষণাত আগুন নিভিয়ে ফেলে।

এ ঘটনায় স্থানীয় ছাত্রদল নেতা সাজ্জাদ হোসেন জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে তিনি দেখতে পান, স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেছেন। কার্যক্রম নিষিদ্ধ একটি সংগঠনের সঙ্গে জড়িত ব্যক্তিরা এ ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেন তিনি। তবে তার এ দাবির সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...