শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক আ’লীগ নেতাকর্মীদের ধরতে শিগ্রই চিরুনি অভিযান: ডিএমপি টুঙ্গিপাড়ার সাত স্থানে সড়ক অবরোধ, মাইকে বাজাচ্ছে ৭ই মার্চের ভাষণ শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে সরকারকে আইনি নোটিশ টঙ্গীতে শ্রমিক-পুলিশের মধ্যে তুমুল সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে‘আকভান’, সারাদেশে বৃষ্টির সম্ভাবনা এমপি থেকে অব্যহতি দিয়ে, পদত্যাগপত্রে কী লিখেছেন ওসমান ফারুক আদালত চত্বরে সাঈদ খোকনের আইনজীবীর উপর হামলা-মারধর, সাংবাদিককে হেনস্তা যাত্রাবাড়ীতে ফ্লাইওভার থেকে ককটেল নিক্ষেপ যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে জয় বাংলা স্লোগান দিয়ে টুঙ্গিপাড়া থানায় আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগ মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক আ’লীগ নেতাকর্মীদের ধরতে শিগ্রই চিরুনি অভিযান: ডিএমপি টুঙ্গিপাড়ার সাত স্থানে সড়ক অবরোধ, মাইকে বাজাচ্ছে ৭ই মার্চের ভাষণ শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে সরকারকে আইনি নোটিশ টঙ্গীতে শ্রমিক-পুলিশের মধ্যে তুমুল সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে‘আকভান’, সারাদেশে বৃষ্টির সম্ভাবনা এমপি থেকে অব্যহতি দিয়ে, পদত্যাগপত্রে কী লিখেছেন ওসমান ফারুক আদালত চত্বরে সাঈদ খোকনের আইনজীবীর উপর হামলা-মারধর, সাংবাদিককে হেনস্তা যাত্রাবাড়ীতে ফ্লাইওভার থেকে ককটেল নিক্ষেপ যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে জয় বাংলা স্লোগান দিয়ে টুঙ্গিপাড়া থানায় আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগ

এমপি থেকে অব্যহতি দিয়ে, পদত্যাগপত্রে কী লিখেছেন ওসমান ফারুক

 

ড. মুহাম্মদ ওসমান ফারুক। ছবি: সংগৃহীত

অনলাইন ডিজিটাল ডেস্ক।।

 

শারীরিক অসুস্থতার কারণে জাতীয় সংসদের সদস্যপদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক।

পদত্যাগের কারণ ব্যাখ্যা করে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের কাছে দেওয়া চিঠিতে তিনি জানিয়েছেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। বর্তমানে যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন থাকায় নিজের স্বাস্থ্য ও সুস্থতা পুনরুদ্ধারকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে চান তিনি।

পদত্যাগপত্রে ওসমান ফারুক উল্লেখ করেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৭(২) অনুচ্ছেদ অনুযায়ী তিনি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। আগামী ১৪ নভেম্বর ২০২৬ থেকে পদত্যাগ কার্যকর করার অনুরোধ জানিয়েছেন তিনি।

 

চিঠিতে তিনি লেখেন, সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেওয়া তার জন্য অত্যন্ত কঠিন ও বেদনাদায়ক। কিশোরগঞ্জের জনগণের প্রতিনিধিত্ব করা এবং তাদের সেবা করার সুযোগ পাওয়া তার জীবনের বড় সম্মান ও গৌরবের বিষয়।

দায়িত্ব পালনকালে স্পিকারের আন্তরিক সৌজন্য, সহযোগিতা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন ওসমান ফারুক। একই সঙ্গে সংসদের সহকর্মী এবং কিশোরগঞ্জের মানুষের প্রতি শুভেচ্ছা জানান তিনি।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...