শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক গাজীপুরে আজও পোশাকশ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর নারায়ণগঞ্জে সমবায় মার্কেটের হেভেন কম্পিউটারের বিরুদ্ধে ক্রেতা হয়রানিসহ প্রতারণার অভিযোগ গাজীপুরে ফের উত্তপ্তের শঙ্কা, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ফেসবুকে স্বীকারোক্তি, যুবক আটক এইচএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, মানতে হবে যে সকল নিয়ম দীর্ঘ ১১ বছর পর নতুন কাঠামোয় বেতন পেলেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা শ্রমিক আন্দোলনে বন্ধ ৫২৯ কারখানা, লাখো শ্রমিক ছেড়েছেন কর্মস্থল মিয়ানমারে পাচারকালে দশ হাজার কেজি ইউরিয়া সার জব্দ, আটক-৯ লালমনিরহাটে দুই বছরে পাসের হার কমল ৩২.৮৫%, ছয় প্রতিষ্ঠানে শূন্য পাস নারায়ণগঞ্জে একত্রিশ মামলার আসামি দূর্ধর্ষ ডাকাত মামুনসহ ২ সহযোগী গ্রেপ্তার মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক গাজীপুরে আজও পোশাকশ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর নারায়ণগঞ্জে সমবায় মার্কেটের হেভেন কম্পিউটারের বিরুদ্ধে ক্রেতা হয়রানিসহ প্রতারণার অভিযোগ গাজীপুরে ফের উত্তপ্তের শঙ্কা, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ফেসবুকে স্বীকারোক্তি, যুবক আটক এইচএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, মানতে হবে যে সকল নিয়ম দীর্ঘ ১১ বছর পর নতুন কাঠামোয় বেতন পেলেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা শ্রমিক আন্দোলনে বন্ধ ৫২৯ কারখানা, লাখো শ্রমিক ছেড়েছেন কর্মস্থল মিয়ানমারে পাচারকালে দশ হাজার কেজি ইউরিয়া সার জব্দ, আটক-৯ লালমনিরহাটে দুই বছরে পাসের হার কমল ৩২.৮৫%, ছয় প্রতিষ্ঠানে শূন্য পাস নারায়ণগঞ্জে একত্রিশ মামলার আসামি দূর্ধর্ষ ডাকাত মামুনসহ ২ সহযোগী গ্রেপ্তার

পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ফেসবুকে স্বীকারোক্তি, যুবক আটক

পুলিশের গাড়িতে আগুন দেওয়ার স্বীকারোক্তি দেওয়া রাজিব চন্দ্র দাস। ছবি: সংগৃহীত

অনলাইন ডিজিটাল ডেস্ক।।

 

পুলিশের গাড়িতে আগুন লাগানোর স্বীকারোক্তি দিয়ে ফেসবুকে পোস্ট করার অভিযোগে রাজিব চন্দ্র দাস নামে এক যুবককে আটক করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

রাজধানীর মিরপুরে পোশাক শ্রমিকদের আন্দোলন চলাকালে রোববার (১ নভেম্বর) মিরপুর ১১ মেট্রোরেলের নিচে আগুন লাগানোর এ ঘটনা ঘটে।পরে সেদিন রাত ১১টার পর রাজধানীর উত্তরার ৯ নম্বর সেক্টরের প্যারাগন মাঠ এলাকার একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, রাজিবের বর্তমান ঠিকানা উত্তরার ৯ নম্বর সেক্টরের ১ নম্বর সড়কের ৫৫ নম্বর বাড়ি। তার স্থায়ী ঠিকানা শরীয়তপুরের তুলাসার এলাকার ৪ নম্বর ওয়ার্ডে।

পোশাক শ্রমিকদের আন্দোলন চলাকালে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্বীকারোক্তিমূলক পোস্ট দেন রাজিব চন্দ্র দাস।

ওই পোস্টের সূত্র ধরে তাকে আটক করা হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য যে, শনিবার মিরপুর-১০ নম্বর এলাকায় পুলিশের সঙ্গে তৈরি পোশাক কারখানার শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটে। বেলা সোয়া ১১টার দিকে সংঘর্ষ শুরু হয়। দুপুর পৌনে ১২টার দিকে সংঘর্ষ থামে। ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে সকাল থেকে মিরপুর-১০ নম্বরের সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা।

পরে শ্রমিকেরা আবার সংগঠিত হয়ে বিভিন্ন দিক থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার একপর্যায়ে পুলিশের গাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...