শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক এইচএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, মানতে হবে যে সকল নিয়ম দীর্ঘ ১১ বছর পর নতুন কাঠামোয় বেতন পেলেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা শ্রমিক আন্দোলনে বন্ধ ৫২৯ কারখানা, লাখো শ্রমিক ছেড়েছেন কর্মস্থল মিয়ানমারে পাচারকালে দশ হাজার কেজি ইউরিয়া সার জব্দ, আটক-৯ লালমনিরহাটে দুই বছরে পাসের হার কমল ৩২.৮৫%, ছয় প্রতিষ্ঠানে শূন্য পাস নারায়ণগঞ্জে একত্রিশ মামলার আসামি দূর্ধর্ষ ডাকাত মামুনসহ ২ সহযোগী গ্রেপ্তার এবারের এইচএসসি পরীক্ষায় ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একজনও পাস করেননি উচ্চমাধ্যমিকে পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ বেশি পেয়েছে ছেলেরা টেকনাফে আলোচিত আপন ভাইয়ের হাতে বোন হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক এইচএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, মানতে হবে যে সকল নিয়ম দীর্ঘ ১১ বছর পর নতুন কাঠামোয় বেতন পেলেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা শ্রমিক আন্দোলনে বন্ধ ৫২৯ কারখানা, লাখো শ্রমিক ছেড়েছেন কর্মস্থল মিয়ানমারে পাচারকালে দশ হাজার কেজি ইউরিয়া সার জব্দ, আটক-৯ লালমনিরহাটে দুই বছরে পাসের হার কমল ৩২.৮৫%, ছয় প্রতিষ্ঠানে শূন্য পাস নারায়ণগঞ্জে একত্রিশ মামলার আসামি দূর্ধর্ষ ডাকাত মামুনসহ ২ সহযোগী গ্রেপ্তার এবারের এইচএসসি পরীক্ষায় ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একজনও পাস করেননি উচ্চমাধ্যমিকে পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ বেশি পেয়েছে ছেলেরা টেকনাফে আলোচিত আপন ভাইয়ের হাতে বোন হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু

সেন্টমার্টিনের দক্ষিণ-পূর্ব গভীর সমুদ্রে কোস্ট গার্ডের অভিযান

মিয়ানমারে পাচারকালে দশ হাজার কেজি ইউরিয়া সার জব্দ, আটক-৯

ফরহাদ রহমান,
টেকনাফ প্রতিনিধি।।
কক্সবাজারের টেকনাফে মিয়ানমারে পাচারকালে ১০ হাজার কেজি ইউরিয়া সারসহ একটি বোট জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে জড়িত নয়জনকে আটক করা হয়েছে। জব্দকৃত সারের আনুমানিক মূল্য ২ লাখ ৫০ হাজার টাকা।
রবিবার (১ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি জানান, একই দিন রাত ২টার দিকে টেকনাফ থানাধীন সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পূর্ব গভীর সমুদ্র এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে অপারেশন সার সুরক্ষায় নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ।
অভিযান চলাকালে সন্দেহজনক একটি বোটকে থামার সংকেত দেওয়া হলে সেটি সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করে। পরে কোস্ট গার্ডের আভিযানিক দল ধাওয়া করে গভীর সমুদ্র থেকে বোটটি আটক করতে সক্ষম হয়।
বোটটিতে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ১০ হাজার কেজি ইউরিয়া সার উদ্ধার করা হয়। এ সময় সার পাচারে ব্যবহৃত বোটসহ নয়জন পাচারকারীকে আটক করা হয়।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দকৃত সার, পাচারকাজে ব্যবহৃত বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও বলেন, দেশের সার্বিক নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার করা হবে।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...