শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক গাজীপুর-সাভার-না’গঞ্জে শ্রমিক বিক্ষোভ: বন্ধ ১৪৩ কারখানা শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরার পরিকল্পনা ও প্রত্যর্পণ অনুরোধ আলাদা বিষয়: ভারত যুব মহিলা লীগ নেত্রীকে ‘বাসায়’ ডেকে কপাল পুড়ল দাগনভূঞা থানার ওসির ফের ভাঙছে তৃতীয় সংসারও, বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি দ্বৈত পেশায় যুক্ত থাকা আইনজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট সিদ্ধিরগঞ্জে রাতের অন্ধকারে বসতবাড়ি গুঁড়িয়ে দেয়ার ঘটনায় গ্রেপ্তার-১ নারায়ণগঞ্জে পুলিশ সদস্য আনোয়ার হত্যাকান্ড; ডেভিড-আব্দুল্লাহসহ গ্রেপ্তার-৬ পোশাক শিল্প শ্রমিকদের নূন্যতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারন অবশেষে নতুন মজুরি কাঠামো পেলেন পোশাকশ্রমিকরা পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক গাজীপুর-সাভার-না’গঞ্জে শ্রমিক বিক্ষোভ: বন্ধ ১৪৩ কারখানা শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরার পরিকল্পনা ও প্রত্যর্পণ অনুরোধ আলাদা বিষয়: ভারত যুব মহিলা লীগ নেত্রীকে ‘বাসায়’ ডেকে কপাল পুড়ল দাগনভূঞা থানার ওসির ফের ভাঙছে তৃতীয় সংসারও, বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি দ্বৈত পেশায় যুক্ত থাকা আইনজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট সিদ্ধিরগঞ্জে রাতের অন্ধকারে বসতবাড়ি গুঁড়িয়ে দেয়ার ঘটনায় গ্রেপ্তার-১ নারায়ণগঞ্জে পুলিশ সদস্য আনোয়ার হত্যাকান্ড; ডেভিড-আব্দুল্লাহসহ গ্রেপ্তার-৬ পোশাক শিল্প শ্রমিকদের নূন্যতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারন অবশেষে নতুন মজুরি কাঠামো পেলেন পোশাকশ্রমিকরা পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক

সিদ্ধিরগঞ্জে রাতের অন্ধকারে বসতবাড়ি গুঁড়িয়ে দেয়ার ঘটনায় গ্রেপ্তার-১

 

বিশেষ প্রতিবেদক।।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গভীর রাতে স্কেবেটর মেশিন দিয়ে বসতবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় মামলায় ১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এরই মধ্যে মামলার বেশ কয়েকজন আসামি আদালত থেকে জামিন নিয়েছেন। মামলার আসামিদের মধ্যে বিএনপি, ছাত্রদল ও শ্রমিকদলের নেতা এবং তাদের পরিবারের সদস্যরাও রয়েছেন।

এদিকে, হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ‘দুর্বল ধারায়’ মামলা রেকর্ড করার অভিযোগও উঠেছে। ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ।

অপরদিকে, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য(এমপি) নজরুল ইসলাম আজাদের পক্ষে ক্ষতিগ্রস্ত পরিবারকে ২ লাখ টাকা আর্থিক সহযোগিতা দিয়েছেন যুবদল নেতা রাকিবুর রহমান সাগর।

এছাড়াও, ক্ষতিগ্রস্ত পরিবারকে ঘর নির্মাণ করে দেওয়ার আশ্বাস দিয়েছেন সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

প্রসঙ্গত উল্লেখ্য যে, গত মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরে নাসিক সিদ্ধিরগঞ্জের হীরাঝিল আবাসিক এলাকার ৮ নম্বর সড়কে হামলার ঘটনা ঘটে।

ওই দিন সন্ধ্যায় সুলতানা ওমর স্বাধীনা (৫৫) বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলার এজাহারে ১৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে।

এ মামলার এজাহারনামীয় আসামিদের মধ্যে রয়েছেন, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আব্দুল কাদের, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির যুববিষয়ক সম্পাদক মো. মাহাবুব, সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিকদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রবিন, জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক গোলাম মোস্তফা সুমন ওরফে সুমন মুন্সী এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবির ছেলে প্রিতম।

এছাড়াও অন্য আসামিরা হলেন শাহিন ওরফে স্বর্ণকার শাহিন, মো. সজীব, মো. বিল্লাল, মো. মেহের আলী, মোহাম্মদ আলী, মো. সবুজ, মো. হৃদয়, মো. শরীফ ও মো. জসিম।

মামলার এজাহার ও ভুক্তভোগীদের তথ্য সূত্রে জানা যায়, স্বামীর মৃত্যুর পর ৩ সন্তানকে নিয়ে দীর্ঘদিন ধরে ওই বাড়িতে বসবাস করছেন সুলতানা ওমর স্বাধীনা।

প্রায় ছয় মাস ধরে জমি বিক্রি করে অন্যত্র চলে যেতে তাঁকে চাপ দিয়ে আসছিলেন শাহিন। এতে রাজি না হওয়ায় তাঁকে বিভিন্নভাবে হয়রানি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেছেন তিনি।

বাদীর অভিযোগ, মঙ্গলবার ভোরে স্কেবেটর ও ট্রাক নিয়ে একদল লোক তাঁদের বাড়িতে হামলা চালায়।এ সময় বসতঘর ও বেকারি গুঁড়িয়ে দেওয়া হয়। স্বর্ণালংকার, নগদ টাকা, আসবাবপত্র, জমির দলিল ও গুরুত্বপূর্ণ কাগজপত্র লুটের অভিযোগও রয়েছে। মামলায় ক্ষয়ক্ষতি ও লুট হওয়া সম্পদের পরিমাণ ১ কোটি ৫২ লাখ টাকার বেশি বলে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, গত ৫ নভেম্বরও একই পক্ষের লোকজন ভেকু নিয়ে তাঁদের বাড়ি ভাঙতে এসেছিলেন। সেদিন জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করার পর পুলিশ ঘটনাস্থলে গেলে তাঁরা চলে যান। মঙ্গলবার ভোরে হামলার সময়ও বিভিন্ন মাধ্যমে পুলিশের সহায়তা চাওয়া হয়। তবে সময়মতো পুলিশের সহায়তা পাওয়া যায়নি।

এদিকে, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য (এমপি) আজহারুল ইসলাম মান্নান। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং ঘটনার বিষয়ে খোঁজখবর নেন।

এ সময় সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক উপস্থিত ছিলেন।

এছাড়াও,মঙ্গলবার রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। এ সময় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

মামুন মাহমুদ বলেন, রাত ৪টার পর এ ঘটনা ঘটলেও পুলিশ কোনো কার্যকর ব্যবস্থা নিতে পারেনি। একটি ভেকু মেশিন এনে শত শত লোকের উপস্থিতিতে এত বড় ঘটনা ঘটেছে। থানা এলাকায় দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা এ ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছেন।ক্ষতিগ্রস্ত পরিবার বারবার তাদের নিরাপত্তাহীনতার কথা জানাচ্ছে উল্লেখ করে ঘটনাস্থলে ২৪ ঘণ্টা পুলিশি পাহারার ব্যবস্থা করার দাবি জানান তিনি।

বুধবার (২৫ নভেম্বর) বিকেলে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। এ সময় পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের পাশে থাকার আশ্বাস দেন তিনি।

এ সময় সাখাওয়াত হোসেন খান বলেন, এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তি যত বড় ক্ষমতাশালীই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। আমরা সেভেন মার্ডারের বড় বড় আসামিদেরও সাজা দিয়েছি। কেউ এ ধরনের ঘটনার পুনরাবৃত্তির চেষ্টা করলে তার বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন,  প্রধানমন্ত্রী তারেক রহমান এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও মহানগর বিএনপির পক্ষ থেকে আপনাদের আশ্বস্ত করে যাচ্ছি আমরা আপনাদের পাশে আছি। প্রয়োজনে এ বিষয়ে পুলিশ সুপার ও থানার কর্মকর্তাদের সঙ্গেও কথা বলব। গভীর রাতে বুলডোজার দিয়ে একটি বাড়ি ভেঙে ফেলার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনের বিষয়ে সাখাওয়াত হোসেন খান বলেন, “আমরা আপনাদের ক্ষতির পুরোপুরি ক্ষতিপূরণ দিতে না পারলেও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পক্ষ থেকে আপনাদের জন্য পাকা চার কক্ষের টিনশেড ঘর নির্মাণ করে দেব। এতে আপনাদের ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে নেওয়া সম্ভব হবে বলে মনে করি।”

তিনি আরও জানান, দ্রুত সময়ের মধ্যে সিটি করপোরেশনের একজন প্রকৌশলী ঘটনাস্থলে গিয়ে জায়গাটি পরিমাপ করবেন। এরপর প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে নতুন ঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, সদস্য ও সাবেক কাউন্সিলর শওকত হাসেম শকু, সদস্য শাহিন আহমেদ, মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মঞ্জুরুল আলম মুসাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অন্যদিকে, সাংবাদিকদের সামনে অভিযুক্ত পক্ষ দাবি করেছে, আদালতের নির্দেশে পুলিশের উপস্থিতিতে বাড়ি ভাঙার কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

তবে, পুলিশের উপস্থিতিতে বাড়ি ভাঙার অভিযোগ অস্বীকার করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে দুই পক্ষকে ডেকে কথাও বলা হয়েছিল। পরে এক পক্ষ বাড়িঘরে ভাঙচুর চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।তবে ঘটনার আগে পুলিশকে অবহিত করা হলেও বাড়িঘর ভাঙচুর ঠেকাতে না পারা, ঘটনার পর কোনো আসামিকে গ্রেপ্তার করতে না পারা এবং দুর্বল ধারায় মামলা রেকর্ডের অভিযোগ নিয়ে পুলিশের ভূমিকা প্রশ্নের মুখে পড়েছে।

বসতবাড়ি হারিয়ে নিরাপত্তাহীনতায় রয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের গ্রেপ্তার, লুট হওয়া মালামাল উদ্ধার এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানিয়েছেন, এ ঘটনায় মামলা হয়েছে। এজাহারনামীয় আসামি মোহাম্মদ আলী নামে ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদেরও গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...