শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক সওজ’র অনাপত্তিপত্র ছাড়াই মেলার অনুমোদন দিলো মুন্সিগঞ্জের ডিসি-ইউএনও রাজধানীর মিরপুরে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ফের বিতর্ক’ এবার ‘মিডল ফিঙ্গার’ দেখালেন পরীমনি, ভুয়া-ভুয়া স্লোগানে মঞ্চ ছাড়লেন সাংবাদিক হয়রানি ও জাতীয় সংগীত অবমাননায় পরীমনিকে আইনি নোটিশ রাজধানীর মালিবাগে সিআইডি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ রাজধানীর ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে ককটেল বিস্ফোরণ নর্থসাউথ বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর আরও ৪ স্থানে ককটেল বিস্ফোরণ রাজধানীতে একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ-২০২৬’ এর মুকুট পরলেন সামিরা খান মাহি নারায়ণগঞ্জে যুবলীগ ও প্রজন্মলীগের দুই নেতা গ্রেপ্তার মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক সওজ’র অনাপত্তিপত্র ছাড়াই মেলার অনুমোদন দিলো মুন্সিগঞ্জের ডিসি-ইউএনও রাজধানীর মিরপুরে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ফের বিতর্ক’ এবার ‘মিডল ফিঙ্গার’ দেখালেন পরীমনি, ভুয়া-ভুয়া স্লোগানে মঞ্চ ছাড়লেন সাংবাদিক হয়রানি ও জাতীয় সংগীত অবমাননায় পরীমনিকে আইনি নোটিশ রাজধানীর মালিবাগে সিআইডি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ রাজধানীর ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে ককটেল বিস্ফোরণ নর্থসাউথ বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর আরও ৪ স্থানে ককটেল বিস্ফোরণ রাজধানীতে একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ-২০২৬’ এর মুকুট পরলেন সামিরা খান মাহি নারায়ণগঞ্জে যুবলীগ ও প্রজন্মলীগের দুই নেতা গ্রেপ্তার

বিভাগীয় কমিশনারের নির্দেশনা তোয়াক্কা করলেন না মুন্সিগঞ্জের ডিসি, জানেনা সওজের নির্বাহী প্রকৌশলী

সওজ’র অনাপত্তিপত্র ছাড়াই মেলার অনুমোদন দিলো মুন্সিগঞ্জের ডিসি-ইউএনও

 

 

বিশেষ প্রতিবেদক।।

 

মুন্সিগঞ্জের গজারিয়ার জামালদী বাস স্ট্যান্ড মেঘনা ঘাট সংলগ্ন সড়ক জনপদের নিজস্ব সম্পত্তিতে অনাপত্তিপত্র ছাড়াই একটি বিশাল কুটিরশিল্প ও বানিজ্য মেলার অনুমোদন দেয়ার অভিযোগ উঠেছে মুন্সিগঞ্জ উপজেলা ও জেলা প্রশাসনের বিরুদ্ধে।

সরেজমিনে খোঁজ নিয়ে দেখা গেছে, এ মেলাকে ঘীরে দুটি পক্ষ বিপরীত অবস্থানে রয়েছে। পাশাপাশি সুশীল সমাজের আপত্তিকে অগ্রাহ্য করেই এ মেলার অনুমোদন দেয়ার অভিযোগ উঠেছে।

একদল মেলার পক্ষে পরিচালনা কমিটি, অপরদিকে সুশীল সমাজের লোকজন এবং ওলামগন এর বিপক্ষে অবস্থান করছে।

সূত্রে জানা গেছে, মেলার বিষয়টি নিয়ে সুশীল সমাজ এবং ওলামাগন এই মেলা বন্ধে একাধিকবার প্রেস কনফারেন্সে সহ বিভিন্ন সংস্থাকে মেলার বন্ধের দাবিতে চিঠিও দিয়েছে মর্মে চিঠি হাতে এসেছে প্রতিবেদকের কাছে।

অথচ উপজেলা ও জেলা প্রশাসনের দায়িত্বরত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং জেলা প্রশাসক(ডিসি) কোন ধরনের তোয়াক্কা না করে এমন কি জায়গা যে সংস্থার, তাদের সাথে কোনো ধরনের যোগাযোগ না করেই সে মেলার অনুমোদন দিয়েছেন সূত্র দেয়া তথ্য মতে।

এ বিষয়ে সওজ’র নির্বাহী প্রকৌশলী, আবদুর রহিম কাছে এ মেলার অনাপত্তিপত্র সম্পর্কে অনাপত্তিপত্র নিয়েছে কি-না জানতে চাইলে তিনি জানান এই মেলার অনুমোদনের ব্যাপারে তার কিছুই জানা নেই, উপজেলা ও জেলা প্রশাসনের দায়িত্বরত জেলা প্রশাসক(ডিসি) তার কাছ থেকে কোনো ধরনের অনাপত্তিপত্র নেননি মর্মে ক্ষোভ প্রকাশ করেছেন।

তবে এলাকার সুশীল সমাজের ও ওলামদের মেলা বন্ধসহ অনুমোদন না দেয়ার মর্মে একটি আপত্তির চিঠির আবেদন পেয়েছি।

তিনি আরও জানা জেলা প্রশাসক(ডিসি) মহোদয় কিভাবে সওজ এর নিজস্ব সম্পত্তিতে কোনো ধরনের অনাপত্তিপত্র ছাড়াই একটি বৃহৎ বানিজ্য মেলার অনুমোদন দিয়েছেন, তা আমার জানা নেই,  বোধগম্য নয়।

গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাফছা নাদিয়ার কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি জানান,  মেলার বিষয়ে তিনি কিছুই জানেন না।  তিনি এ বিষয়ে জেনে জানাবেন। তবে পরবর্তীতে তার সাথে একাধিকবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি আর ফোন রিসিভ করেননি।

উল্টো প্রতিবেদককে বিভিন্ন রাজনৈতিক নেতা, এডভোকেট এবং স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে ফোন দিয়ে নিবৃত্ত করার চেষ্টা চালিয়েছেন বহুবার। প্রতিটি ফোন কল উপজেলা ও  জেলা প্রশাসকের রেফারেন্সের কথা উল্লেখ করা হয়েছে।

পরবর্তীতে এ মেলার অনুমোদন বা অনুমতি পত্রে সাক্ষরিত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট মো: মাহামুদুর রহমান খোন্দকারকে একাধিকবার ফোন করেও তাকে পাওয়া যায়নি, তিনি ফোন রিসিভ করেননি।

মুন্সিগঞ্জ জেলা প্রশাসক(ডিসি) সৈয়দা নুরমহল আশরাফির কাছে সওজ এর নিজস্ব সম্পত্তিতে মেলার অনাপত্তিপত্র না নিয়ে মেলার অনুমোদন দিয়েছেন বিষয়ে জানতে চাইলে তিনি জানান,  সকল ধরনের নিয়ম মেনেই মেলার অনুমোদন দেয়া হয়েছে।  বলে ফোন কেটে দেন।

অথব যে সংস্থার সম্পত্তিতে এই বৃহৎ বানিজ্য মেলার অনুমোদন দিলো,  সে সংস্থার অনাপত্তিপত্র তো দুরের কথা তারা এ বিষয়ে কিছুই জানেন না। পরবর্তীতে তার সাথে এ বিষয়ে জানতে ফের যোগাযোগের চেষ্টা করলেও তিনি আর ফোন রিসিভ করেননি।

বরংচ উল্টো ইউএনওর মতোই পূর্ণরাবৃত্তি করেছেন, প্রতিবেদককে টেকনিক্যালি স্থানীয় নেতাকর্মী, লোকজন এবং সাংবাদিকদের ব্যবহার করে হুমকি ধামকি প্রদান করে নিবৃত করার চেস্টা চালিয়েছে। বিভিন্ন ফোনকলের মাধ্যমে প্রতিবারই জেলা প্রশাসকের নাম ব্যবহার করা হয়েছে।

 

পরবর্তী এ বিষয়টি জেলা প্রশাসকদের উর্ধ্বতন কর্মকতা, বিভাগীয় কমিশনার(অতিরিক্ত সচিব) মো: মনিরুজ্জাম মিয়ার সাথে যোগাযোগ করা হলে,  তিনি সকল বিষয় শুনে তথ্য উপাত্ত দেখে জেনে বিশ্লেষণপূর্বক এবিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করবেন বলে জানিয়েছেন। পাশাপাশি তিনি জেলা প্রশাসক(ডিসি) এবং ইউএনওকে এ বিষয় ব্যবস্থা গ্রহণ করা কথা জানান।

এরও পরবর্তীতে তিনি প্রতিবেদক আশ্বস্ত করে বলেন, প্রকৃত নীতি অনুসরণ না করে এই বৃহৎ বানিজ্য ও কুটির শিল্প মেলার অনুমোদন দিলেও তা অতি দ্রুততম সময়ে বাতিলসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে উপজেলা ও জেলা প্রশাসককে নির্দেশনা দেয়া হয়েছে মর্মে অবগত করেন প্রতিবেদককে।

কিন্তু, সরেজমিনে দেখা গেছে উল্টো চিত্র, কমিশনের নির্দেশনাকে আগ্রহ্য করে চলমান রয়েছে মেলার কাজ।

মুঠোফোনে মেলার দোকান বরাদ্দ নিতে চেয়ে কল করা হলে ফারুক, রতন নামে মেলার স্টল বরাদ্দের দায়িত্ব থাকা ব্যক্তি জানান, ১০x১০ সাইজের এক একটি দোকানে বা স্টলের লাইনের দোকানগুলো ৮০ থেকে ১লক্ষ টাকা করে বিক্রি করার তথ্য নিশ্চিত পাওয়া গেছে। অথচ বিনা মূল্যে নামে মাত্র এ মেলার অনুমোদন দিয়েছেন জেলা প্রশাসন। এখন এটি প্রশাসনের বিবেচ্য বিষয়।

এই মেলার অনাপত্তিপত্র ছাড়াই অনুমতির খবর ছড়িয়ে পরলে মেলার সংশ্লিষ্ট কিছু ব্যক্তি দূর্বৃত্তরা সুকৌশলে লোকচক্ষু অন্তরাল করতে সওজ এর সাইনবোর্ডে খচিত লেখা নষ্ট করে ফেলে।

সাইনবোর্ড ছেড়া বিষয়ে জানতে চাইলে, সওজ এর দায়িত্বরত সার্ভেয়ার দেওয়ান মো: সোহাগ জানান, আমরা মেলার কয়েকদিন আগেও এই সাইনবোর্ডটি অক্ষত অবস্থা দেখে আসছি,  কিন্তু হঠাৎ করে এখন এই সওজর সম্পত্তির খচিত লেখা কারা ছিড়েছে? বা কাদের স্বার্থ ব্যাঘাত সৃষ্টি করেছে তা স্থানীয় জনসাধারণ ও আপনারা জাতীর বিবেক অবশ্যই ভালো জানবেন।  এ বিষয়ে আর কিছু বলতে চাচ্ছি না, আমার উচ্চ পদস্থ কর্মকর্তাগনই ভালো বলতে পারবেন।

এদিকে,  সুশীল সমাজ ও ওলামাগন এবিষয়ে আক্ষেপ করে বলছেন, ডিসিদের প্রধান বিভাগীয় কমিশনারের নির্দেশনাকে উড়িয়ে দিয়ে কোনো ধরনের তোয়াক্কা না করেই কোন ক্ষমতা বলে উপজেলা ও জেলা প্রশাসক সওজ এর নিজস্ব সম্পত্তির অনাপত্তিপত্র ছাড়াই এরকম বৃহৎ বানিজ্য ও কুটির শিল্প মেলার কোন শক্তি বলে অনুমোদন দিয়ে নিরবচ্ছিন্নভাবে দাবিয়ে বেড়াচ্ছে। তা সকলে জানতে চাচ্ছে। এ মেলায় এমন কি ধরনে স্বার্থ জড়িয়ে আছে তা বিভাগীয় তদন্ত এখন সময়ের দাবী মাত্র।

 

বিস্তারিত আরও আসছে… চোখ রাখুন…..!