শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক আশুলিয়ায় ফের শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি শীর্ষসন্ত্রাসী আসলাম যেভাবে সুইডেন হলেন রাজধানীর মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন ভূমি অপরাধ আইনে এডিএম’র আদেশের বিরুদ্ধে রিট নয়: হাইকোর্ট কর্মকর্তাদের লাগাতার অনুপস্থিতিতে চরম ভোগান্তিতে ভুক্তভোগী ঢাকা জেলার নতুন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান ঢাকা-সিলেট মহাসড়কের সোনারগাঁয়ে ট্রাকের ওপর কাভার্ডভ্যান উল্টে চালক নিহত নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল খুন গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ ছয় জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জ বিআরটিএ’র সহকারী পরিচালকের একচ্ছত্র ঘুষের তুঘলকি কান্ড মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক আশুলিয়ায় ফের শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি শীর্ষসন্ত্রাসী আসলাম যেভাবে সুইডেন হলেন রাজধানীর মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন ভূমি অপরাধ আইনে এডিএম’র আদেশের বিরুদ্ধে রিট নয়: হাইকোর্ট কর্মকর্তাদের লাগাতার অনুপস্থিতিতে চরম ভোগান্তিতে ভুক্তভোগী ঢাকা জেলার নতুন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান ঢাকা-সিলেট মহাসড়কের সোনারগাঁয়ে ট্রাকের ওপর কাভার্ডভ্যান উল্টে চালক নিহত নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল খুন গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ ছয় জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জ বিআরটিএ’র সহকারী পরিচালকের একচ্ছত্র ঘুষের তুঘলকি কান্ড

শীর্ষসন্ত্রাসী আসলাম যেভাবে সুইডেন হলেন

 

শীর্ষসন্ত্রাসী সুইডেন আসলাম। ছবি:সংগৃহীত

অনলাইন ডিজিটাল ডেস্ক।।

 

নব্বইয়ের দশকের আলোচিত শীর্ষ সন্ত্রাসী শেখ মো. আসলাম ওরফে সুইডেন আসলাম অবশেষে আইনশৃঙ্খলা বাহিনীর জালে ধরা পড়েছেন।

রোববার (২২ নভেম্বর) দিবাগত গভীর রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিদেশে পালিয়ে যাওয়ার সময় তাকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে ডিবির কাছে হস্তান্তর করা হয়।

ঢাকার নিউমার্কেট এলাকায় গত ২৯ এপ্রিল খুন হওয়া খন্দকার নাঈম আহমেদ ওরফে টিটন হত্যা মামলায় সুইডেন আসলামকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এরপর আদালতে তোলা হলে তার পাঁচদিনের রিমান্ড আবেদন মঞ্জুর হয়।

চারদলীয় জোট সরকারের আমলে ঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর একজন ছিলেন এই সুইডেন আসলাম।

☞ যেভাবে ‘সুইডেন আসলাম’ নামকরণ:

সুইডেন আসলামের ঢাকার ইন্দিরা রোড থেকে বিখ্যাত হলেও তার পৈতৃক বাড়ি ঢাকার নবাবগঞ্জে। স্বাধীনতার পর তার বাবা শেখ জিন্নাত আলী ও চাচারা ইন্দিরা রোডে এসে বসবাস শুরু করেন। তার বাবা ফার্মগেটে রড-সিমেন্টের ব্যবসা করতেন। আর আসলাম পড়তেন তেজগাঁও পলিটেকনিক স্কুলে। তখনও তিনি আসলাম নামেই পরিচিত ছিলেন।

জানা গেছে, ছাত্রজীবনে আসলাম ফুটবল ভালো খেলতেন। স্কুলের হয়ে আন্তঃজেলা প্রতিযোগিতায়ও খেলেছেন। তবে এসএসসি পাস করে তেজগাঁও কলেজে ভর্তি হয়েই তিনি জড়িয়ে পড়েন নানা অপরাধে।

বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন এবং তার পরিচিতজনদের সুবাদে জানা গেছে, সুইডেন আসলামের প্রথম স্ত্রীর নাম ইতি। তিনি সুইডেন থাকতেন। একপর্যায়ে আসলামও সুইডেন যান। সেখানে কয়েক বছর কাটিয়ে ঢাকায় ফেরার পর তার পরিচিতি হয়ে ওঠে সুইডেন আসলাম নামে। এরপর থেকে পুলিশের তালিকায়, মামলার নথিতে এবং আদালতের খবরেও এই নামটিই বারবার ব্যবহার করা হয়েছে।

☞ কীভাবে কুখ্যাত হয়ে ওঠেন?

১৯৮৬ সালে ফার্মগেটের পূর্ব রাজাবাজারে স্কুলের সামনে মায়ের হাত ধরে থাকা কিশোর শাকিলকে গুলি করার অভিযোগ ওঠে আসলামের বিরুদ্ধে। সেই শুরু। এরপর থেকেই তার বিরুদ্ধে আসতে থাকে একের পর এক চাঁদাবাজি, হত্যার অভিযোগ।

১৯৯৫ সালে প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর তার দ্বিতীয় স্বামী আরেক সন্ত্রাসী আবদুল্লাহ আল হাসান ওরফে মামুনকে হত্যা মামলার অভিযোগপত্রেও ছিল সুইডেন আসলামের নাম ছিল। সংবাদপত্রের প্রতিবেদনে তখন উঠে আসে, মামুনের সঙ্গে ইতির প্রেম ও বিয়ে মেনে নিতে না পেরে তাকে খুন করেন আসলাম।

পরে ২০০১ সালের ২৭ ডিসেম্বর তৎকালীন চারদলীয় জোট সরকারের আমলে পুলিশ ২৩ জন ‘শীর্ষ সন্ত্রাসীর’ নাম প্রকাশ করে। এ তালিকায় ছিল মিরপুরের ইব্রাহিমপুর ও কাফরুলের ‘কালা জাহাঙ্গীর’, মগবাজার ও মালিবাগ এলাকার সুব্রত বাইন, কারওয়ান বাজার ও তেঁজগাও এলাকার মোহাম্মদ হান্নান ওরফে পিচ্চি হান্নান, মোহাম্মদপুরের হারিস আহমেদ ওরফে হারেস, গুলশান ও বিমানবন্দর এলাকার আমিনুর রসুল সাগর ওরফে টোকাই সাগর, রায়েরবাজার ও নিউমার্কেট এলাকার খন্দকার নাঈম আহমেদ টিটন ইত্যাদি নাম।

সুইডেন আসলামের নাম ওই তালিকায় ওঠেনি। তবে ২০১০ সালে পুলিশ ৪২ জন শীর্ষ সন্ত্রাসীর আরেকটি তালিকা করে। তাতে নাম ছিল আসলামের।

কত মামলা?

২০২৪ সালের সেপ্টেম্বরে সুইডেন আসলামের মুক্তির সময় বাসসের এক খবরে তার বিরুদ্ধে ৯ হত্যাসহ ২২টি মামলার কথা বলা হয়েছিল।

তবে, ২০১৫ সালের ২৩ অক্টোবর ঢাকা মহানগর পুলিশ কর্তৃক কারা প্রশাসনের মহাপরিদর্শককে দেওয়া এক চিঠির বরাত দিয়ে বলা হয়, সুইডেন আসলামের বিরুদ্ধে থাকা ১২টি মামলার মধ্যে ১১টিতে তিনি খালাস পেয়েছেন। একটি মামলা বিচারাধীন।

জানা যায়, ১৯৯৭ সালের ২৩ মার্চ গালিব খুন হন। এ ঘটনায় আসলামসহ ২০ জনের বিরুদ্ধে মামলা হয়। ১৯৯৮ সালের ৮ এপ্রিল অভিযোগপত্র দেয় পুলিশ। এই একটি মামলাতেই তার জামিন হয়নি।

☞ জামিন, এরপর আবার গ্রেপ্তার:

২০২৪ সালে আসলামের জামিন হয়। গালিব হত্যা মামলায় জামিনের কাগজ কাশিমপুরে পৌঁছায় ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর। কাগজ যাচাই শেষে সেদিন রাত ৯টার দিকে কারা কর্তৃপক্ষ আসলামকে মুক্তি দেয়।

এবার ‘শীর্ষ সন্ত্রাসী’ খন্দকার নাঈম আহমেদ টিটন হত্যা মামলায় সুইডেন আসলামকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি নানা ঘটনায় সুইডেন আসলামের নাম ঘুরে-ফিরে আসছিল। তিনি যাতে দেশ ছাড়তে না পারেন, সে জন্য সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছিল পুলিশ। বিমানবন্দরে তাকে গ্রেপ্তার করা সেই সতর্কতামূলক ব্যবস্থার কারণেই সম্ভব হয়েছে।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...