শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক ভোজ্যতেলের তেলের দাম বৃদ্ধিতে সব রেকর্ড ছাড়ালো রাজধানীতে কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক তিন বাসে আগুন গোপালগঞ্জে নাশকতায় সংশ্লিষ্টতার অভিযোগে ময়মনসিংহে পুলিশ পরিদর্শক সেলিম প্রত্যাহার ‘ক্রসফায়ারে’ ছাত্রদল নেতা জনি হত্যা মামলায় এসপি আবুল কালাম গ্রেপ্তার টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলার ঘটনায় ৫ হাজার জনকে আসামি করে মামলা রাজধানীতে ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে অগ্নিদগ্ধ চারজনের মধ্যে ৩ জনের মৃত্যু রাষ্ট্রপতির সঙ্গে সম্পাদক পরিষদের সদস্যদের মতবিনিময় রাজধানীর পল্লবীতে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা সাবেক পাটমন্ত্রী গাজীর এপিএস এমদাদুল হক গ্রেপ্তার মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক ভোজ্যতেলের তেলের দাম বৃদ্ধিতে সব রেকর্ড ছাড়ালো রাজধানীতে কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক তিন বাসে আগুন গোপালগঞ্জে নাশকতায় সংশ্লিষ্টতার অভিযোগে ময়মনসিংহে পুলিশ পরিদর্শক সেলিম প্রত্যাহার ‘ক্রসফায়ারে’ ছাত্রদল নেতা জনি হত্যা মামলায় এসপি আবুল কালাম গ্রেপ্তার টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলার ঘটনায় ৫ হাজার জনকে আসামি করে মামলা রাজধানীতে ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে অগ্নিদগ্ধ চারজনের মধ্যে ৩ জনের মৃত্যু রাষ্ট্রপতির সঙ্গে সম্পাদক পরিষদের সদস্যদের মতবিনিময় রাজধানীর পল্লবীতে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা সাবেক পাটমন্ত্রী গাজীর এপিএস এমদাদুল হক গ্রেপ্তার

রাজধানীতে ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ

অনলাইন ডিজিটাল ডেস্ক।।

 

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ রাজধানীর ধানমন্ডি ও মোহাম্মদপুর এলাকায় ২৫টি আবাসিক ফ্ল্যাট বরাদ্দ দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে। ‘গৃহায়ন ধানমন্ডি’ শীর্ষক আবাসিক প্রকল্পের অধীনে এই ফ্ল্যাটগুলো হস্তান্তর করা হবে। এ লক্ষ্যে আগ্রহী বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে আবেদনপত্র আহ্বান করা হয়েছে।

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের মিরপুর গৃহ সংস্থান বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে স্বাক্ষর করেন নির্বাহী প্রকৌশলী কাওসার মোর্শেদ।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ধানমন্ডি রোড-৬/এ-এর ৬৬৪/এ নম্বর বাড়িতে নির্মিত এসব ফ্ল্যাটের মধ্যে ১ হাজার ৮৫০ বর্গফুট আয়তনের ১৩টি এবং ২ হাজার ২৫০ বর্গফুট আয়তনের ১২টি ফ্ল্যাট রয়েছে। ফ্ল্যাটগুলোর আয়তনের মধ্যে সিঁড়ি, লিফট, লবি ও সাধারণ স্থান অন্তর্ভুক্ত। এগুলো প্রায় প্রস্তুত অবস্থায় রয়েছে।

আগ্রহী আবেদনকারীদের ৫ হাজার টাকা জমা দিয়ে প্রসপেক্টাস সংগ্রহ করতে হবে। বুধবার থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত সিটি ব্যাংক পিএলসির নির্ধারিত শাখাগুলো থেকে ব্যাংকিং সময়ের মধ্যে প্রসপেক্টাস সংগ্রহ ও পূরণ করা আবেদনপত্র জমা দেওয়া যাবে।

এজন্য, রাজধানীর ধানমন্ডি, গুলশান, মিরপুর ও নয়াপল্টনসহ দেশের বিভিন্ন স্থানে সিটি ব্যাংকের ১৪টি শাখা নির্ধারণ করা হয়েছে। ঢাকার বাইরের শাখাগুলোর মধ্যে রয়েছে কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, যশোর, রাজশাহী, কুষ্টিয়া, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ।

উল্লেখ্য, ফ্ল্যাট বরাদ্দ পান আর না পান, আবেদনের অর্থ আর ফেরত দেওয়া হবে না।

বিস্তারিত তথ্য ও আবেদনসংক্রান্ত নির্দেশনা জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ওয়েবসাইটে (www.nha.gov.bd) পাওয়া যাবে।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...