শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক টেকনাফে জোড়া খুন: চট্টগ্রামে আত্মগোপনে থাকা দুই আসামি গ্রেপ্তার এবার রাজধানীর বনানী ও আদাবর এলাকায় ককটেল বিস্ফোরণ টুঙ্গিপাড়ায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ স্বামী-স্ত্রী পরিচয়ে শ্রীমঙ্গলের রিসোর্টে ছাত্রশক্তির হাসিব, দেশীয় অস্ত্র নিয়ে দুর্বৃত্তদের হামলা শেখ হাসিনার ‘প্রত্যর্পণ’ আইন অনুযায়ী সমাধান হবে: জয়সওয়াল এবার রাজধানীর শ্যামলীতে চলন্ত বাসে আগুন, ২৪ ঘণ্টায় দেশজুড়ে ২২ যানবাহনে নাশকতা নারায়ণগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা খোকন সাহা আর নেই  নারায়ণগঞ্জে একটি মাদ্রাসায় আগুন, ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আশঙ্কাজনক-৪ কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে প্রকাশ্যে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমন গ্রেপ্তার শহীদ নূর হোসেন দিবস আজ মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক টেকনাফে জোড়া খুন: চট্টগ্রামে আত্মগোপনে থাকা দুই আসামি গ্রেপ্তার এবার রাজধানীর বনানী ও আদাবর এলাকায় ককটেল বিস্ফোরণ টুঙ্গিপাড়ায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ স্বামী-স্ত্রী পরিচয়ে শ্রীমঙ্গলের রিসোর্টে ছাত্রশক্তির হাসিব, দেশীয় অস্ত্র নিয়ে দুর্বৃত্তদের হামলা শেখ হাসিনার ‘প্রত্যর্পণ’ আইন অনুযায়ী সমাধান হবে: জয়সওয়াল এবার রাজধানীর শ্যামলীতে চলন্ত বাসে আগুন, ২৪ ঘণ্টায় দেশজুড়ে ২২ যানবাহনে নাশকতা নারায়ণগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা খোকন সাহা আর নেই  নারায়ণগঞ্জে একটি মাদ্রাসায় আগুন, ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আশঙ্কাজনক-৪ কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে প্রকাশ্যে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমন গ্রেপ্তার শহীদ নূর হোসেন দিবস আজ

টেকনাফে জোড়া খুন: চট্টগ্রামে আত্মগোপনে থাকা দুই আসামি গ্রেপ্তার

ফরহাদ রহমান,
টেকনাফ প্রতিনিধি।।
কক্সবাজারের টেকনাফের হ্নীলায় আলোচিত জোড়া খুনের ঘটনায় দায়ের করা হত্যা মামলার এজাহারভুক্ত দুই পলাতক আসামিকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। সোমবার (৯ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম মহানগরীর চাঁদগাঁও থানার পশ্চিম ফরিদাপাড়া এলাকায় মাত্র ১০ মিনিটের ব্যবধানে পৃথক দুটি অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মামলার ২ নম্বর আসামি মিজানুর রহমান (২৭) ও ৪ নম্বর আসামি আব্দুল মোনাফ (২৭)। তাঁরা দুজনই টেকনাফের বাসিন্দা।
এসআরবি সূত্র জানায়, গত ৪ নভেম্বর টেকনাফের হ্নীলা ইউনিয়নের পৃথক দুটি স্থান থেকে মো. মোক্তার কামাল (৩৯) ও মো. আকবর (২৩) নামের দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে নিহতদের পরিবারের পক্ষ থেকে টেকনাফ থানায় ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনকে আসামি করে হত্যা মামলা করা হয়।
মামলা দায়েরের পর এজাহারভুক্ত আসামিরা আত্মগোপনে চলে যান। তাঁদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি শুরু করে এসআরবি-১৫। একপর্যায়ে গোপন তথ্য ও আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় চট্টগ্রাম মহানগরীর চাঁদগাঁও থানার পশ্চিম ফরিদাপাড়া এলাকায় কয়েকজন আসামির অবস্থানের তথ্য পাওয়া যায়।
এর ভিত্তিতে এসআরবি-১৫, সিপিসি-২ এবং এসআরবি-৭, সিপিসি-৩-এর যৌথ আভিযানিক দল অভিযান চালায়। সোমবার বিকেল ৫টা ২৫ মিনিটে পশ্চিম ফরিদাপাড়ার এমএএস টেলিকমের সামনে পাকা সড়ক থেকে মামলার ২ নম্বর আসামি মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়। তিনি টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের তুলাতুলি গ্রামের আব্দুল্লাহর ছেলে।
প্রথম আসামিকে গ্রেপ্তারের পর পাওয়া তথ্যের ভিত্তিতে মাত্র ১০ মিনিটের মধ্যে বিকেল ৫টা ৩৫ মিনিটে একই এলাকার মোকসেদ সাহেবের ভাড়া বাসায় দ্বিতীয় অভিযান চালানো হয়। সেখান থেকে মামলার ৪ নম্বর আসামি আব্দুল মোনাফকে গ্রেপ্তার করা হয়। তিনি টেকনাফের বালুখালী গ্রামের নুরুল ইসলামের ছেলে।
গ্রেপ্তার দুই আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) চাঁদগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে এসআরবি।