শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক নারায়ণগঞ্জে একত্রিশ মামলার আসামি দূর্ধর্ষ ডাকাত মামুনসহ ২ সহযোগী গ্রেপ্তার এবারের এইচএসসি পরীক্ষায় ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একজনও পাস করেননি উচ্চমাধ্যমিকে পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ বেশি পেয়েছে ছেলেরা টেকনাফে আলোচিত আপন ভাইয়ের হাতে বোন হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু যে ৩ উপায়ে উচ্চমাধ্যমিকের ফলাফল জানতে পারবেন শিক্ষার্থীরা উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ কাল একযোগে বাংলাদেশ পুলিশের ২৮ সদস্য প্রত্যাহার ‘জুতাসহ বিনা অনুমতিতে প্রবেশ করুন’—বরুড়া ইউএনও’র দরজায় ব্যতিক্রমী বার্তা টেকনাফে এসআরবির অভিযানে ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক নারায়ণগঞ্জে একত্রিশ মামলার আসামি দূর্ধর্ষ ডাকাত মামুনসহ ২ সহযোগী গ্রেপ্তার এবারের এইচএসসি পরীক্ষায় ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একজনও পাস করেননি উচ্চমাধ্যমিকে পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ বেশি পেয়েছে ছেলেরা টেকনাফে আলোচিত আপন ভাইয়ের হাতে বোন হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু যে ৩ উপায়ে উচ্চমাধ্যমিকের ফলাফল জানতে পারবেন শিক্ষার্থীরা উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ কাল একযোগে বাংলাদেশ পুলিশের ২৮ সদস্য প্রত্যাহার ‘জুতাসহ বিনা অনুমতিতে প্রবেশ করুন’—বরুড়া ইউএনও’র দরজায় ব্যতিক্রমী বার্তা টেকনাফে এসআরবির অভিযানে ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জে একত্রিশ মামলার আসামি দূর্ধর্ষ ডাকাত মামুনসহ ২ সহযোগী গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি।।

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ১২টি দেশীয় অস্ত্র ও নগদ ৫ হাজার ১৫০ টাকাসহ ৩১ মামলার আসামি ডাকাত সরদার মামুনসহ তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৩১ অক্টোবর) ভোর সাড়ে চারটার দিকে উপজেলার সোনাচড়া এলাকার মামুনের বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন।

জানা গেছে, ৪৬ বছর বয়সী মো. মামুন ওই এলাকার প্রয়াত আকবরের ছেলে।

গ্রেপ্তারকৃত অন্য দুই সহযোগী হলেন, একই এলাকার মৃত ওসমান মিয়ার ছেলে মুক্তার হোসেন (৫০) ও জয়নাল মিয়ার ছেলে রিয়াদ (২২)।

এক সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ৩টি রামদা, ৩টি ছুরি, ২টি চাপাতি ও স্টিলের তৈরি ১টি চায়নিজ কুড়ালসহ সর্বমোট ১২টি দেশীয় অস্ত্র এবং নগদ ৫ হাজার ১৫০ টাকা জব্দ করা হয়।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জামাল উদ্দিন জানান, ডাকাত মামুনের বিরুদ্ধে বন্দর ও সোনারগাঁ থানাসহ দেশের বিভিন্ন থানায় ডাকাতি, অস্ত্র ও মাদকসংক্রান্ত অভিযোগে ৩১টি মামলা রয়েছে। ডাকাত জামাল মুছাপুরে ইউনিয়নের এক ইউপি সদস্যকে কুপিয়ে জখমের ঘটনায়ও তিনি প্রধান অভিযুক্ত আসামি।

পুলিশের দাবি, মামুন দেশের বিভিন্ন জেলায় ডাকাতির নেতৃত্ব দিতেন।

ওসি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে বন্দর থানায় আরও দু’টি মামলা রুজু করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে বিকেলে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।