শিরোনাম
নারায়ণগঞ্জে আ’লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ-১, আহত-১০ টেকনাফে মাদকবিরোধী অভিযানকালে নাফ নদীতে ভাসমান ২ লাখ ইয়াবা উদ্ধার ভেড়ামারায় আগাম ফুলকপিতে স্বপ্ন বুনছেন কৃষক নাহিদ কুষ্টিয়ায় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত আজ মহালয়া, দেবীপক্ষের শুভ সূচনা দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টার পর আশুলিয়ায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে কমলগঞ্জে ২২বোতল ভারতীয় মদসহ দুই যুবক আটক কুলাউড়ায় নিখোঁজের তিনদিন পর রেললাইনের পাশে মিলল তরুণের লাশ কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় ১৫ প্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ টেকনাফে যৌথবাহিনীর অভিযানে মাটির নিচে পুতে রাখা ৩ লাখ ইয়াবা জব্দ নারায়ণগঞ্জে আ’লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ-১, আহত-১০ টেকনাফে মাদকবিরোধী অভিযানকালে নাফ নদীতে ভাসমান ২ লাখ ইয়াবা উদ্ধার ভেড়ামারায় আগাম ফুলকপিতে স্বপ্ন বুনছেন কৃষক নাহিদ কুষ্টিয়ায় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত আজ মহালয়া, দেবীপক্ষের শুভ সূচনা দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টার পর আশুলিয়ায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে কমলগঞ্জে ২২বোতল ভারতীয় মদসহ দুই যুবক আটক কুলাউড়ায় নিখোঁজের তিনদিন পর রেললাইনের পাশে মিলল তরুণের লাশ কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় ১৫ প্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ টেকনাফে যৌথবাহিনীর অভিযানে মাটির নিচে পুতে রাখা ৩ লাখ ইয়াবা জব্দ

ভেড়ামারায় আগাম ফুলকপিতে স্বপ্ন বুনছেন কৃষক নাহিদ

 

হৃদয় রায়হান, কুষ্টিয়া প্রতিনিধি।।

মৌসুমের আগেই মাঠজুড়ে ফুলকপি, ভালো দামের আশায় ব্যস্ততা বেড়েছে কৃষকদের। মৌসুমের শুরুতেই বাজারে ফুলকপি তুলে তুলনামূলক ভালো দামে বিক্রির আশায় ৫০ শতক জমিতে আগাম জাতের ফুলকপি আবাদ করেছেন কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের উত্তর ভবানীপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে ইমরান হোসেন নাহিদ (২৬)। কৃষক নাহিদ মার্কেট লিডার জাতের আগাম ফুলকপি চাষ করছেন এবার।

সরেজমিনে তার মোট ৫০ শতক জমি প্রস্তুত, চারা রোপণ, সার প্রয়োগ, সেচ, নিড়ানি ও রোগবালাই দমনসহ নিয়মিত পরিচর্যার পর তাঁর জমিতে ৪৯ দিনে ফুলকপি উঠতে শুরু করেছে। তার জমি প্রস্তুত, চারা, সার, কীটনাশক ও পরিচর্যাসহ এ পর্যন্ত প্রায় ৩০ হাজার টাকা খরচ হয়েছে। ফুলকপির বাজারদর ভালো থাকলে ৮০ হাজার থেকে ১ লাখ টাকা বিক্রি করতে পারবেন বলে আশা করছেন তিনি।

ভেড়ামারার উপ-সহকারী কৃষি কর্মকর্তা সদরুল ইসলাম জানান, ভালো দাম ও স্থানীয় বাজারে চাহিদা থাকায় কৃষকরা আগাম ফুলকপি চাষে আগ্রহী হচ্ছেন। আগাম ফুলকপি লাভজনক হওয়ায় কৃষি বিভাগ কৃষকদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় পরামর্শ দিয়ে আসছে। আমাদের কৃষক নাহিদকে তার ২০ শতক জমিতে প্রদর্শনী দিয়েছি, এছাড়াও তিনি ব্যক্তিগত উদ্যোগে আরো ৩০ শতক মোট ৫০ শতক জমিতে তিনি মার্কেট লিডার জাতের আগাম ফুলকপির আবাদ করেছেন।

উন্নত জাত নির্বাচন, সঠিক সময়ে চারা রোপণ ও নিয়মিত পরিচর্যার মাধ্যমে আগাম ফুলকপির ভালো ফলন সম্ভব। আশা করি তিনি প্রায় ৮০ হাজার টাকা লাভবান হবেন।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...