শিরোনাম
শনিবার সকল ব্যাংক, শেয়ারবাজার ও সরকারি দপ্তর খোলা থাকবে নারায়ণগঞ্জে সাহেব আলী হত্যার প্রধান অভিযুক্ত রনি পিস্তলসহ গ্রেপ্তার মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা, ১৫ নভেম্বরের মধ্যে না মানলে বিপদ নারায়ণগঞ্জে ফের খুন: যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার, স্ত্রী আটক নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা গাজীপুরে ভুয়া মামলা দিয়ে হয়রানি, সেই যুগ্ম জেলা জজ বরখাস্ত টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যকরী পরিষদ ঘোষণা শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তায় টেকনাফে বিজিবির নজরদারি বৃদ্ধি প্রথম দিনই ড্রোন হামলায় নিহত ১৭ বাংলাদেশি: এসআরবি ফুটপাতে মারধরের ঘটনায় সেই যুবক আটক, দাড়িয়ে থাকা পুলিশ প্রত্যাহার শনিবার সকল ব্যাংক, শেয়ারবাজার ও সরকারি দপ্তর খোলা থাকবে নারায়ণগঞ্জে সাহেব আলী হত্যার প্রধান অভিযুক্ত রনি পিস্তলসহ গ্রেপ্তার মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা, ১৫ নভেম্বরের মধ্যে না মানলে বিপদ নারায়ণগঞ্জে ফের খুন: যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার, স্ত্রী আটক নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা গাজীপুরে ভুয়া মামলা দিয়ে হয়রানি, সেই যুগ্ম জেলা জজ বরখাস্ত টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যকরী পরিষদ ঘোষণা শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তায় টেকনাফে বিজিবির নজরদারি বৃদ্ধি প্রথম দিনই ড্রোন হামলায় নিহত ১৭ বাংলাদেশি: এসআরবি ফুটপাতে মারধরের ঘটনায় সেই যুবক আটক, দাড়িয়ে থাকা পুলিশ প্রত্যাহার

নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা

অনলাইন নিউজ ডেস্ক।।
নেত্রকোণার দূর্গাপুরে এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে উপজেলার বিরিশিরির উৎরাইল এলাকার তেলুনজিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত সাংবাদিকের নাম সাংবাদিক লুৎফুজ্জামান ফকির ওরফে আলিফ ফকির। তিনি সাবেক সেনা সদস্য ও ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজের কর্ণধার।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত সোয়া আটটার দিকে উপজেলার বিরিশিরি উৎরাইল এলাকায় অবস্থানকালে একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে পরপর কয়েকটি গুলি বর্ষণ করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, ‘লুৎফুজ্জামানকে লক্ষ্য করে বেশ কয়েকটি গুলি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সেখান থেকে তিনটি গুলির খোসা এবং একটি তাজা গুলি উদ্ধার করা হয়েছে।

ওসি আরও জানান, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং আলামত সংগ্রহের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। আলামত সংগ্রহ ও তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

এদিকে, জনবহুল এলাকায় এ ধরনের চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের পর এলাকায় তীব্র আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘাতকদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...