শিরোনাম
আজ মহালয়া, দেবীপক্ষের শুভ সূচনা দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টার পর আশুলিয়ায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে কমলগঞ্জে ২২বোতল ভারতীয় মদসহ দুই যুবক আটক কুলাউড়ায় নিখোঁজের তিনদিন পর রেললাইনের পাশে মিলল তরুণের লাশ কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় ১৫ প্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ টেকনাফে যৌথবাহিনীর অভিযানে মাটির নিচে পুতে রাখা ৩ লাখ ইয়াবা জব্দ শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মহিলা পরিষদের স্মারকলিপি প্রদান সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা-হেরোইন জব্দ নারায়ণগঞ্জ সদর উপজেলায় শেষ মুহূর্তের প্রতিমা বানাতে ব্যস্ত সময় পার করছে মৃৎশিল্পীরা স্বাস্থ্যসেবায় ডা. সিনথিয়া তাসমিন দেশে দ্বিতীয়, বিভাগে স্ক্রিনিংয়ে শ্রেষ্ঠ আজ মহালয়া, দেবীপক্ষের শুভ সূচনা দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টার পর আশুলিয়ায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে কমলগঞ্জে ২২বোতল ভারতীয় মদসহ দুই যুবক আটক কুলাউড়ায় নিখোঁজের তিনদিন পর রেললাইনের পাশে মিলল তরুণের লাশ কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় ১৫ প্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ টেকনাফে যৌথবাহিনীর অভিযানে মাটির নিচে পুতে রাখা ৩ লাখ ইয়াবা জব্দ শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মহিলা পরিষদের স্মারকলিপি প্রদান সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা-হেরোইন জব্দ নারায়ণগঞ্জ সদর উপজেলায় শেষ মুহূর্তের প্রতিমা বানাতে ব্যস্ত সময় পার করছে মৃৎশিল্পীরা স্বাস্থ্যসেবায় ডা. সিনথিয়া তাসমিন দেশে দ্বিতীয়, বিভাগে স্ক্রিনিংয়ে শ্রেষ্ঠ

কমলগঞ্জে ২২বোতল ভারতীয় মদসহ দুই যুবক আটক

 

 

 

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি।।

মৌলভীবাজারের কমলগঞ্জে ভারতীয় মদসহ দুই যুবককে আটক করেছে থানা পুলিশ।

শুক্রবার (৯ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার কমলগঞ্জের মুন্সিবাজার এলাকার পরানধর নামক স্থান থেকে স্থানীয় লোকজনের সহযোগিতায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের মানগাঁও গ্রামের আফরোজ মিয়ার ছেলে মো. দেলোয়ার হোসেন (২০) ও মৃত দিলবর মিয়ার ছেলে সাইদুল মিয়া (২১)।

পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে কমলগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রাজিব রায় ও সহকারী উপপরিদর্শক (এএসআই) হামিদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল পরানধর এলাকায় অভিযান চালায়। এ সময় স্থানীয় লোকজনের সহযোগিতায় ওই দুই যুবককে আটক করা হয়। পরে তাঁদের কাছ থেকে ২২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কমর উদ্দিন দুই যুবককে ভারতীয় মদসহ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটক দু’জনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...