ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:-
আপিলের শর্তে জামিন আবেদন নামঞ্জুর, প্রতারণার মামলার সাজায় কারাগারে বিদিশা নেপাল-তিব্বত সীমান্তে বন্যায় নিহত বেড়ে ৯৫; ভারতীয়সহ নিখোঁজ ৩৮৪ পর্যটক টেকনাফে কোস্টগার্ডের পৃথক অভিযানে অস্ত্র-গুলিসহ ৫ হাজার ইয়াবা জব্দ সাগর-পাহাড়ের হাতছানি, পর্যটনের নতুন সম্ভাবনায় টেকনাফ আজ ১২ রবিউল আউয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) গোপালগঞ্জ ও নারায়ণগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ দিয়েছে সরকার যে কারনে গ্রেপ্তার হলেন বিদিশা  নারায়ণগঞ্জে ফের হত্যাকান্ড: এবার ছুরিকাঘাতে পরিবহন শ্রমিক খুন  টেকনাফে রোহিঙ্গা গণহত্যা ও নিপীড়ন দিবসে সমাবেশ সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা গ্রেপ্তার নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ভুয়া পুলিশসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার-২৪ টেকনাফে র‍্যাবের পৃথক অভিযানে বিদেশি এসএমজি ও ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক টেকনাফে পৃথক অভিযানে বিপুল পরিমাণে আইস ও ইয়াবাসহ আটক-১ রংপুরে একই পরিবারের ৪ জন খুন: দুই আসামির স্বীকারোক্তিতে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য কুষ্টিয়ায় সাংবাদিক দেবাশীষ দত্তসহ পরিবারের ৪ সদস্যের সৎকার সম্পন্ন নারায়ণগঞ্জে ক্যান্সার আক্রান্ত শিশুর চিকিৎসা সহায়তায় পাশে দাঁড়ালেন মানবিক ইউএনও  রূপগঞ্জে বিয়ের প্রলোভনে নারীকে আটকে রেখে গণধর্ষণ, গ্রেপ্তার-৩ না’গঞ্জ আদালত চত্বরে হত্যা মামলার আসামি সিফাতকে পুলিশের সামনেই বিবস্ত্র করে গণপিটুনি রাষ্ট্রপতির একান্ত সচিব হিসেবে দায়িত্ব পেলেন আবু আউয়াল বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে মালবাহী জাহাজ ডুবি, বাংলাদেশিসহ নিখোঁজ-২২ নারায়ণগঞ্জ সদর উপজেলায় কলেরা ভ্যাকসিন ক্যাম্পেইনের  উদ্বোধন বর্ণাঢ্য আয়োজনে রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ মিডটাউন ইনস্টলেশন অনুষ্ঠিত ডিএমপির তেজগাঁও ও পল্টন থানার দুই ওসি প্রত্যাহার রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে একই পরিবারের শিশুসহ ৪ জনের মরদেহ উদ্ধার কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত পাঁচ বাংলাদেশির মরদেহ বেনাপোলে হস্তান্তর মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, যত বড় নেতা হোক ছাড় নয়: শাহজাহান চৌধুরী কক্সবাজার থেকে ঢাকাগামী বাসে আগুন, ৩০ যাত্রীকে জানালা ভেঙে উদ্ধার এই প্রথম এক মন্ত্রণালয়ে ২ প্রতিমন্ত্রী টেকনাফে দেশীয় মদসহ দুই মাদক কারবারি আটক নতুন ৪ মন্ত্রীসহ ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি আজ ২১ আগস্ট গ্রেনেড হামলার ২২ বছর নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর বুলবুল হত্যাকান্ড: সিফাত বাহিনীর প্রধানসহ আটক-৯ এনবিআরে রদবদল, সিআইসির প্রথম নারী ডিজি সেলিনা সুলতানা না’গঞ্জে ইসলামী যুব আন্দোলনের নেতা হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ প্রেমিক ও নিজ বাবার সহায়তায় পর্নোগ্রাফি তৈরি করতেন সুমাইয়া না’গঞ্জের সিভিল সার্জন মুশিউর রহমানকে ওএসডি, নতুন দায়িত্বে ডা. সাখাওয়াত হোসেন নারায়ণগঞ্জে কিশোর গ্যাংয়ের হামলায় ইসলামী যুব আন্দোলনের নেতা খুন মির্জা ফখরুলকে ২৩তম রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি নারায়ণগঞ্জে বিভিন্ন সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে ডিসি রায়হান কবির শতবর্ষী বৃদ্ধ প্রতিবন্ধী হাসান আলীর পাশে রূপগঞ্জের মানবিক ইউএনও আড়াইহাজারে পুকুরে ডুবে একসাথে ৪ শিশুর মর্মান্তিক মৃত্যু বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণের সাথে সাথেই এমপি ও মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ টেকনাফে মাদকবিরোধী অভিযানে ২৩ হাজার ৮০০ পিস ইয়াবাসহ সিএনজি জব্দ কলকাতায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, এক শিশুসহ ৯ বাংলাদেশির মৃত্যু রাজশাহী বিভাগীয় কমিশনারকে প্রত্যাহার করেছে সরকার একযোগে ফের তিন জেলার ডিসি প্রত্যাহার সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফীক নাওয়াজ আর নেই ‘এআই’ অটোফাইন সিস্টেম’ চালুর ফলে মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ দায়ে বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার-৪ টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি হারুন র‍্যাবের জালে টেকনাফে পুলিশের অভিযানে ৭০ হাজার ইয়াবাসহ আটক-২ আজ থেকে ঢাকাসহ কয়েকটি বিভাগীয় শহরে চালু হচ্ছে নারীদের ‘পিংক বাস’ ফের বদলে গেলো এয়ারটেল, এবার ‘সার্কেল’ নামে নবযাত্রা দুদকের নতুন চেয়ারম্যানের দায়িত্বে সাবেক বিচারপতি একেএম আসাদুজ্জামান সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলে সাক্ষর চূড়ান্ত, কার বেতন কত বাড়ল শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজনকে বিনাশ্রম কারাদণ্ড নারায়ণগঞ্জ জেলা নাজিরের বিরুদ্ধে ভিত্তিহীন-মিথ্যা অপপ্রচারে লিপ্ত একটি কুচক্রী মহল ‘র‍্যাব’ বিলুপ্ত করে নতুন ‘এসআরবি’ গঠনের চূড়ান্ত অনুমোদন, থাকবে পুলিশের অধীনে নারায়ণগঞ্জ সদর উপজেলার গ্রামীণ সড়ক উন্নয়ন কার্যক্রম ডিসেম্বরের মধ্যে শুরু; ইউএনও নারায়ণগঞ্জ সদর উপজেলা স্কাউটসের উদ্যোগে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত কোটি টাকার প্রকল্পের মাঝেও পুড়ছে সেন্টমার্টিনের কেয়াবন ভারতীয় ভিসার নামে সারাদেশে স্লট বাণিজ্যের সিন্ডিকেট হাতিয়ে নিচ্ছে কোটি টাকা  নারায়ণগঞ্জে বায়ুদূষণকারী ৩ প্রতিষ্ঠানকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত টেকনাফে যৌথবাহিনীর অভিযানে সাজাপ্রাপ্ত আসামীসহ আটক-১১ মৌলভীবাজারের মাথিউরা চা বাগানে দুইজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার রূপগঞ্জে মসজিদ কমিটি গঠন নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত-১০, গ্রেপ্তার-১ বিদ্যুৎ-গ্যাসের সংকট ১ বছরের মধ্যে সমাধান সম্ভব নয়: অর্থমন্ত্রী আমীর খসরু সদরঘাটে চাঁদার ভাগ নিয়ে বিএনপির দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত-১ আজ কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি নির্বাচন: মনোনয়নপত্র যাচাই-বাছাই আজ আড়াইহাজারে অতিরিক্ত মদপানে দুই যুবকের করুন মৃত্যু নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযান: বন্দুকযুদ্ধে একজন গুলিবিদ্ধ, আটক-২ ফেনীর বহুল আলোচিত চার অপহরণ মামলার পলাতক আসামি টেকনাফে গ্রেপ্তার র‍্যাব পরিবর্তন করে এসআরবি: খসড়া আইনের মতামতে মিলছে না সাড়া ‘আমার বাপেরে ওরা ১৫ জনে মিইল্লা কোপাইছে, আর আমরা দুই ভাই ওরে কোপাইছি’ ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য,নতুন রণতরি, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের শনিবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী আজ ১৫ আগস্ট ঘিরে রাজধানী ঢাকায় ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা জোরদার কক্সবাজারে অপহরণ মামলায় কিশোরী ভিকটিম উদ্ধার, প্রধান আসামি গ্রেপ্তার ভেড়ামারায় প্রমত্তা পদ্মার ভাঙনে ৯৫০ বিঘা জমি নদীগর্ভে বিলীন এসএসসি’তে শতভাগ ফেল করা, ৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ হবিগঞ্জে গ্যাস সংকটে ১৭১ কারখানা বন্ধ, কর্মহীন প্রায় দেড় লাখ শ্রমিক সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৭ শ্রমিকের মৃত্যু, বেশ কয়েকজন হতাহত পুলিশের ৫৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে দম্ভ দেখিয়ে মারধর করা আলোচিত ইউএনও’র শেষ রক্ষা হলো না, অবশেষে বদলি বসুন্ধরায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ৫৩ নেতাকর্মী গ্রেপ্তার প্রত্যেকেই নারায়ণগঞ্জের টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ৭ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক মাদক নিয়ন্ত্রণে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান; আইন-শৃঙ্খলা কমিটির সভায় ইউএনও ব্যাটারিচালিত ই-রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে মোট ৩টি মনোনয়নপত্র জমা: ইসি তীব্র গ্যাস সংকটে অচল ফিলিং স্টেশন-জনজীবন, বাসাবাড়িতে ভোগান্তি বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) রফিকুল ইসলাম আর নেই মন্ত্রীদের রদবদল; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে অ্যানি, স্থানীয় সরকারে সালাহউদ্দিন পে-স্কেল বাস্তবায়ন প্রক্রিয়ায় নতুন অগ্রগতি, অর্থমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের কমিটি পুলিশে ফের বড় রদবদল, ৩ জেলায় নতুন এসপি নিয়োগ দিয়েছে সরকার  মালয়েশিয়ায় ব্যাপক ধরপাকড়, গ্রেপ্তার ৪৬০ অভিবাসী বাংলাদেশি

ফিফা কোনো স্বাধীন ক্রীড়া সংস্থা নয়, বরং রাজনৈতিক হাতিয়ার

প্রতিনিধির নাম
  • আপডেট সময়- ০৫:৪৫:৪১ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬ ৬১ বার পড়া হয়েছে

আল জাজিরার বিশ্লেষণ..!
ছবি : সংগৃহীত

ডিজিটাল স্পোর্টস ডেস্ক।।

বিশ্বকাপ ২০২৬-এ ফিফার নেতৃত্ব ক্রমেই কঠোর সমালোচনার মুখে পড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপের পর এক মার্কিন ফুটবলারের নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মধ্যে বিতর্ক সৃষ্টি করেছে। একই সঙ্গে মিসর ও কেপ ভার্দের বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনার পক্ষে রেফারিদের পক্ষপাতমূলক সিদ্ধান্তের অভিযোগও উঠেছে।

ফিলিস্তিনের দৃষ্টিকোণ থেকে দেখলে, ফিফার এই বিতর্কিত আচরণ নতুন কিছু নয়। সংস্থাটির গঠনতন্ত্রে মানবাধিকার রক্ষার অঙ্গীকার থাকলেও, ফিলিস্তিনি ফুটবলের ক্ষেত্রে তারা বছরের পর বছর ধরে তা কার্যকর করতে ব্যর্থ হয়েছে।

ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন (পিএফএ) বহুবার দাবি জানিয়েছে, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে অবস্থিত অবৈধ ইসরায়েলি বসতিতে বসবাসকারী ক্লাবগুলোর লিগ আয়োজনের অনুমতি দেওয়ায় ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশনকে (আইএফএ) সাময়িকভাবে বরখাস্ত করা হোক। কিন্তু ফিফা সেই দাবি বারবার প্রত্যাখ্যান করেছে।

এছাড়া ফিলিস্তিনি ফুটবলারদের হত্যা, আহত হওয়া কিংবা গ্রেপ্তারের ঘটনাগুলোরও নিন্দা জানায়নি ফিফা। সর্বশেষ গ্রেপ্তার হওয়া ফিলিস্তিন নারী দলের খেলোয়াড় র‌্যান্ড হালাওয়ানি ও নাতালি আবু দায়েহর মুক্তির দাবিও তারা তোলেনি। ফিলিস্তিনি স্টেডিয়াম ধ্বংস কিংবা দলগুলোর যাতায়াতে বাধা দেওয়ার মতো ঘটনাতেও ফিফা কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি।

সমালোচকদের মতে, আইএফএ শুধু বর্ণবাদ, বর্ণবৈষম্য (অ্যাপারথেইড) ও দখলদারত্বকে স্বাভাবিক করে তোলেনি; বরং গাজা ও লেবাননে যুদ্ধাপরাধে অভিযুক্ত ইসরায়েলি সেনাদের সঙ্গে সংশ্লিষ্ট ফুটবলারদের প্রশংসাও করেছে।

আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) একাধিক রায় এবং জাতিসংঘের বিভিন্ন প্রস্তাব থাকা সত্ত্বেও ফিফা এখনও দাবি করে, ফিলিস্তিনের অভিযোগগুলো ‘আন্তর্জাতিক জনআইনের অধীনে অত্যন্ত জটিল বিষয়’ এবং পশ্চিম তীরের চূড়ান্ত আইনি অবস্থান এখনও নিষ্পত্তি হয়নি। সমালোচকদের ভাষ্য, এটি মূলত ইসরায়েলের অবস্থানকেই সমর্থন করে এবং ফিলিস্তিনি ভূমি দখলকে বৈধতা দেওয়ার প্রচেষ্টার সঙ্গে সুর মিলিয়ে চলে।

যেভাবে ইসরায়েল পর্যটন, প্রত্নতত্ত্ব, ধর্ম ও কৃষিকে দখলদারত্ব স্বাভাবিক করার হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে, একইভাবে ফুটবলকেও ব্যবহার করেছে। এতে ফিফার সহযোগিতা রয়েছে বলে অভিযোগ উঠেছে।

সমালোচকদের মতে, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর আমলে সংস্থাটির এই ভূমিকা আরও স্পষ্ট হয়েছে। মানবাধিকার সংগঠনগুলো ইতোমধ্যে তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) অভিযোগ জানিয়েছে। অভিযোগে বলা হয়েছে, মানবাধিকার লঙ্ঘন, বর্ণবৈষম্য এবং যুদ্ধাপরাধের বিষয়ে অবগত থাকা সত্ত্বেও তিনি কার্যকর ব্যবস্থা নেননি এবং এ বিষয়ে পাঠানো অসংখ্য প্রতিবেদন ও চিঠি উপেক্ষা করেছেন।

শুধু নীরব থাকাই নয়, ইসরায়েলের ভাবমূর্তি উজ্জ্বল করার চেষ্টায়ও ফিফা সক্রিয় ভূমিকা রেখেছে বলে অভিযোগ রয়েছে। গত মাসে একটি অনূর্ধ্ব-১৫ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ হিসেবে ফিলিস্তিন ও ইসরায়েলকে মুখোমুখি করার প্রস্তাব দেয় ফিফা, যার উদ্দেশ্য হিসেবে বলা হয় ‘শান্তি প্রতিষ্ঠা’। এর কয়েক সপ্তাহ আগে ইনফান্তিনো ব্যক্তিগতভাবে পিএফএর সভাপতিকে তার ইসরায়েলি সমকক্ষের সঙ্গে করমর্দন করতে চাপ দিয়েছিলেন বলেও অভিযোগ রয়েছে।

সমালোচকদের মতে, ফিফা আর নিরপেক্ষ আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা হিসেবে কাজ করছে না। সংস্থাটি এখন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের পররাষ্ট্রনীতির হাতিয়ার হয়ে উঠেছে।

এই অভিযোগের পক্ষে ইনফান্তিনোর বিভিন্ন কর্মকাণ্ডের উদাহরণও তুলে ধরা হয়েছে। ২০১৮ সালে তিনি ওয়াশিংটনে আব্রাহাম অ্যাকর্ডস স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ২০২১ সালে তিনি ডানপন্থী ইসরায়েলি পত্রিকা জেরুজালেম পোস্ট-এর এক সম্মেলনে অংশ নেন, যা জেরুজালেমের মামিল্লাহ মুসলিম কবরস্থানের জায়গায় নির্মিত একটি স্থাপনায় অনুষ্ঠিত হয়েছিল।

চলতি বছরের ফেব্রুয়ারিতে তিনি বিতর্কিত ‘বোর্ড অব পিস’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন।সমালোচকরা দাবি করেন, এই সংগঠনের লক্ষ্য জাতিসংঘকে ফিলিস্তিন ইস্যু থেকে সরিয়ে দেওয়া এবং ইসরায়েলি দখলদারত্ব ও গণহত্যা বন্ধে আন্তর্জাতিক আইনি প্রচেষ্টা থামানো। সেখানে ইনফান্তিনো বোর্ডটির সঙ্গে ফুটবলের মাধ্যমে পুনর্গঠন ও শান্তি প্রতিষ্ঠার জন্য একটি ‘কৌশলগত অংশীদারত্ব’-এর ঘোষণাও দেন।

বিশ্বকাপ আয়োজন ঘিরে চলমান বিতর্কগুলোও এই বৃহত্তর প্রেক্ষাপটেই দেখা উচিত। আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা হিসেবে ফিফা স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হারিয়েছে এবং ফুটবলকে রাজনীতিমুক্ত রাখার দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে।

যুক্তরাষ্ট্র আয়োজক দেশ হিসেবে খেলোয়াড়, রেফারি ও সমর্থকদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের লঙ্ঘনের অভিযোগ উঠলে ইনফান্তিনো জনসাধারণকে ‘শান্ত থাকুন, আরাম করুন’ বলে মন্তব্য করেছিলেন।

এসব ঘটনা ফিফার মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। একইসঙ্গে আন্তর্জাতিক ফুটবলের ভাবমূর্তিও ক্ষুণ্ন হচ্ছে। ইনফান্তিনো যদি তার অবস্থান পরিবর্তন না করেন, তবে তার রেখে যাওয়া উত্তরাধিকার হবে ধ্বংসের প্রতীক।

সব প্রতিকূলতার মধ্যেও ফিলিস্তিনি ফুটবল টিকে থাকবে। ১৯০৪ সালে জেরুজালেমের সেন্ট জর্জ স্কুল দলের মাধ্যমে ফিলিস্তিনে ফুটবলের যাত্রা শুরু হয়। সেই থেকে ফুটবল ফিলিস্তিনিদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। আর ফিলিস্তিনের অন্যান্য কিছুর মতোই এই খেলাও দখলদারত্ব, গণহত্যা এবং দুর্নীতিগ্রস্ত ফিফার মধ্যেও টিকে থাকার শক্তি রাখে।

লেখক: জেভিয়ার আবু ঈদ, রাষ্ট্রবিজ্ঞানী

সংগৃহীত(কা/বে)

নিউজটি শেয়ার করুন..

ট্যাগস:-

ফিফা কোনো স্বাধীন ক্রীড়া সংস্থা নয়, বরং রাজনৈতিক হাতিয়ার

আপডেট সময়- ০৫:৪৫:৪১ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬