শিরোনাম
আজ মহালয়া, দেবীপক্ষের শুভ সূচনা দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টার পর আশুলিয়ায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে কমলগঞ্জে ২২বোতল ভারতীয় মদসহ দুই যুবক আটক কুলাউড়ায় নিখোঁজের তিনদিন পর রেললাইনের পাশে মিলল তরুণের লাশ কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় ১৫ প্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ টেকনাফে যৌথবাহিনীর অভিযানে মাটির নিচে পুতে রাখা ৩ লাখ ইয়াবা জব্দ শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মহিলা পরিষদের স্মারকলিপি প্রদান সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা-হেরোইন জব্দ নারায়ণগঞ্জ সদর উপজেলায় শেষ মুহূর্তের প্রতিমা বানাতে ব্যস্ত সময় পার করছে মৃৎশিল্পীরা স্বাস্থ্যসেবায় ডা. সিনথিয়া তাসমিন দেশে দ্বিতীয়, বিভাগে স্ক্রিনিংয়ে শ্রেষ্ঠ আজ মহালয়া, দেবীপক্ষের শুভ সূচনা দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টার পর আশুলিয়ায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে কমলগঞ্জে ২২বোতল ভারতীয় মদসহ দুই যুবক আটক কুলাউড়ায় নিখোঁজের তিনদিন পর রেললাইনের পাশে মিলল তরুণের লাশ কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় ১৫ প্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ টেকনাফে যৌথবাহিনীর অভিযানে মাটির নিচে পুতে রাখা ৩ লাখ ইয়াবা জব্দ শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মহিলা পরিষদের স্মারকলিপি প্রদান সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা-হেরোইন জব্দ নারায়ণগঞ্জ সদর উপজেলায় শেষ মুহূর্তের প্রতিমা বানাতে ব্যস্ত সময় পার করছে মৃৎশিল্পীরা স্বাস্থ্যসেবায় ডা. সিনথিয়া তাসমিন দেশে দ্বিতীয়, বিভাগে স্ক্রিনিংয়ে শ্রেষ্ঠ

চাঁদা না দেয়ায় অপপ্রচারের শিকার, দাবি রূপগঞ্জ ইউএনও’র

বিশেষ প্রতিবেদক।।

 

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম জয় দাবি করেছেন, একটি অনলাইন সংবাদমাধ্যমের সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তি সুবিধা ও অর্থ দাবি করে তা না পেয়ে উপজেলা প্রশাসনের বিরুদ্ধে ভিত্তিহীন সংবাদ প্রকাশসহ অপপ্রচার করেছেন বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথার স্পষ্ট বর্ননা তুলে ধরেন গণমাধ্যমের সামনে।

এসময় ইউএনও সাইফুল ইসলাম জয় বলেন, রূপগঞ্জ উপজেলায় ১ শতাংশ তহবিলের আওতায় বাস্তবায়নাধীন প্রকল্পগুলোর তথ্য নিয়মিত প্রকাশ করা হচ্ছে। এসব প্রকল্পের বিষয়ে স্থানীয় সংসদ সদস্য(এমপি) মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু তার ফেসবুক আইডিতেও তথ্য প্রকাশ করছেন। পাশাপাশি উপজেলা প্রশাসনের অফিসিয়াল ফেসবুক পেজেও প্রকল্পের বিস্তারিত তুলে ধরা হচ্ছে, যাতে সাধারণ মানুষ জানতে পারেন কোথায় কী কাজ হচ্ছে।

তিনি অভিযোগ করে বলেন, শাহীন আলম নামে এক ব্যক্তি ঢাকা থেকে এসে প্রথমে তার সঙ্গে পরিচিত হন। এরপর তিনি পরিবারের জন্য কক্সবাজারে দুই দিনের আবাসনের ব্যবস্থা, তিনটি বিমান টিকিট অথবা বিকল্প হিসেবে ৫০ হাজার টাকা দাবি করেন।

ইউএনওর ভাষ্যমতে, এসব দাবি পূরণে অপারগতা প্রকাশ করার পর ওই ব্যক্তি ফোনে তাকে নানানভাবে হুমকি দেন এবং বলেন, ‘এক সপ্তাহের মধ্যে এর ফল বুঝতে পারবেন।’ এরপরই উপজেলা প্রশাসনের বিরুদ্ধে একটি ভিত্তিহীম সংবাদ প্রকাশ করা হয়।

সাইফুল ইসলাম জয় বলেন, প্রকাশিত সংবাদে ১ শতাংশ তহবিলের প্রকল্পে অর্থ অপচয়ের অভিযোগ করা হলেও কোথায়, কীভাবে বা কোন প্রকল্পে অনিয়ম হয়েছে—এ বিষয়ে কোনো তথ্য বা প্রমাণ উপস্থাপন করা হয়নি।

ইউএনও  আরও বলেন, “আমার ধারণা, সুবিধা বা অর্থ না পেয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ধরনের মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়েছে। কিছু অনলাইন পোর্টালের সঙ্গে যুক্ত ব্যক্তি বিভিন্ন সরকারি দপ্তরে গিয়ে সুবিধা বা অর্থ দাবি করেন। দাবি পূরণ না হলে বিভ্রান্তিকর প্রচারণা চালানোর চেষ্টা করেন।”বলে অভিযোগ করেন এ ইউএনও।

এ বিষয়ে আরও ইউএনও জানান, বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে এবং মন্ত্রণালয় এ বিষয়ে অবগত রয়েছে।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...