শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক অবশেষে নতুন মজুরি কাঠামো পেলেন পোশাকশ্রমিকরা পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক নবম বেতন স্কেল সংশোধনের দাবি, বাড়িভাড়া ও ভাতা নিয়ে আপত্তি স্কুল-কলেজে সভাপতি পদে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করলো সরকার জমি অধিগ্রহণে বাজারমূল্য নির্ধারণে সরকারের নতুন নির্দেশনা প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা অনলাইন ট্রেডিংয়ের নামে বিপুল অর্থ প্রতারণা, ফের গ্রেপ্তার-১ শুটিং চলাকালীন মৃত্যু কোলে ঢলে পরেন জনপ্রিয় অভিনেতা সোহেল খান অনুমতি ছাড়া সরকারি গাড়ি নিজ কর্মস্থল জেলার বাইরে নেওয়া যাবে না ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স এক্সক্লুসিভ মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক অবশেষে নতুন মজুরি কাঠামো পেলেন পোশাকশ্রমিকরা পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক নবম বেতন স্কেল সংশোধনের দাবি, বাড়িভাড়া ও ভাতা নিয়ে আপত্তি স্কুল-কলেজে সভাপতি পদে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করলো সরকার জমি অধিগ্রহণে বাজারমূল্য নির্ধারণে সরকারের নতুন নির্দেশনা প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা অনলাইন ট্রেডিংয়ের নামে বিপুল অর্থ প্রতারণা, ফের গ্রেপ্তার-১ শুটিং চলাকালীন মৃত্যু কোলে ঢলে পরেন জনপ্রিয় অভিনেতা সোহেল খান অনুমতি ছাড়া সরকারি গাড়ি নিজ কর্মস্থল জেলার বাইরে নেওয়া যাবে না ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স এক্সক্লুসিভ

ভিনিসিয়ুসের গোল বাতিলে ক্ষুব্ধ ব্রাজিল, ফিফায় অভিযোগ

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই ২০২৬ বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে ব্রাজিল। স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষস্থানও ধরে রেখেছে কার্লো আনচেলত্তির দল। তবে বড় জয়ের পরও পুরোপুরি সন্তুষ্ট নয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ভিনিসিয়ুস জুনিয়রের বাতিল হওয়া একটি গোলের সিদ্ধান্তের বিরুদ্ধে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম এস্তাদাও- এর প্রতিবেদনে বলা হয়েছে, স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে রেফারির সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করে ফিফার কাছে চিঠি পাঠিয়েছে সিবিএফ। নিজেদের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তারা অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচের একটি ঘটনাও উল্লেখ করেছে।

স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধের ২৪ মিনিটে বিতর্কিত ঘটনাটি ঘটে। প্রতিপক্ষের ডিফেন্ডার জ্যাক হেনড্রিকে চাপে ফেলে বলের দখল নেন ভিনিসিয়ুস জুনিয়র। এরপর গোলরক্ষককে পরাস্ত করে বল জালে পাঠান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। মাঠে উপস্থিত সমর্থকেরা গোল উদযাপন শুরু করলেও খেলা তখনও শেষ হয়নি।

ভিডিও সহকারী রেফারির (ভিএআর) পরামর্শে মেক্সিকান রেফারি সিজার রামোস সাইডলাইনের মনিটরে গিয়ে ঘটনাটি আবার দেখেন। রিপ্লে পর্যবেক্ষণের পর তিনি সিদ্ধান্ত দেন, বল দখলের মুহূর্তে ভিনিসিয়ুস প্রতিপক্ষের ওপর ফাউল করেছিলেন। সেই সিদ্ধান্তের ভিত্তিতেই গোলটি বাতিল করা হয়।

রেফারির এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন ভিনিসিয়ুস। ম্যাচ শেষে তিনি বলেন, ‘এটা লজ্জাজনক।’

ভিনিসিয়ুসের গোল বাতিল হওয়ার পরই বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক পদক্ষেপ নেয় ব্রাজিল ফুটবল ফেডারেশন। অভিযোগপত্রে তারা আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচের একটি ঘটনার প্রসঙ্গ তুলে ধরে। সেই ম্যাচে আলেক্সিস ম্যাক অ্যালিস্টার অস্ট্রিয়ার জাভের শ্লাগারের কাছ থেকে বল কেড়ে নেন। এরপর সেই আক্রমণ থেকেই বল পৌঁছে যায় লিওনেল মেসির কাছে এবং আর্জেন্টাইন অধিনায়ক দলকে এগিয়ে নেওয়ার গোল করেন।

ব্রাজিলের দাবি, ম্যাক অ্যালিস্টারের ওই ট্যাকলটিও ফাউল হিসেবে গণ্য করা যেতে পারত। তবে ম্যাচের দায়িত্বে থাকা মিশরের রেফারি আমিন ওমর খেলা থামাননি; বরং আক্রমণ চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। সিবিএফের অভিযোগ, পরে এই সিদ্ধান্ত নিয়েও ব্যাপক সমালোচনার জন্ম হয়।তবে বিতর্কের বিষয়টি সামনে এলেও বিশ্বকাপে নিজেদের মূল লক্ষ্য থেকে সরে যেতে চায় না ব্রাজিল। নকআউট পর্ব সামনে রেখে এখন পুরো মনোযোগ পরবর্তী ম্যাচেই রাখছে আনচেলত্তির দল।

নকআউট পর্বের শেষ ৩২-এর লড়াইয়ে আগামী সোমবার (২৯ জুন) জাপানের মুখোমুখি হবে ব্রাজিল। ‘এফ’ গ্রুপে সুইডেনের সঙ্গে ১-১ গোলে ড্র করে রানার্সআপ হিসেবে শেষ ৩২ নিশ্চিত করেছে জাপান। সেই ম্যাচ দিয়েই এবারের বিশ্বকাপে ব্রাজিলের নকআউট অভিযান শুরু হবে।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...