সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, আন্তর্জাতিক, আবহাওয়া ও জলবায়ু, উপজেলা প্রশাসন, কক্সবাজার, কোস্টাগার্ড, চট্টগ্রাম, জেলা প্রশাসক কার্যালয়, টেকনাফ, নারী ও শিশু, নৌবাহিনী, বাংলাদেশ
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ২৫ হাজার ইয়াবাসহ আটক-৪
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৫:৪০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ ২৫ বার পড়া হয়েছে
টেকনাফ প্রতিনিধি।।
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ২৫ লাখ টাকা মূল্যের ২৫ হাজার পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুর ১টার দিকে টেকনাফ উপজেলার সাবরাং সংলগ্ন নাফ নদী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি দল নাফ নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে একটি সন্দেহভাজন ইঞ্জিনচালিত নৌকায় তল্লাশি চালিয়ে প্রায় ১ কোটি ২৫ লাখ টাকা মূল্যের ২৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ইয়াবা পাচারের সঙ্গে জড়িত চারজন মাদক কারবারিকে আটক করা হয়।
কোস্ট গার্ড জানায়, উদ্ধার করা ইয়াবা ও পাচার কাজে ব্যবহৃত ইঞ্জিনচালিত নৌকাটি জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদক নির্মূলে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
নিউজটি শেয়ার করুন..
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ



































































































