শিরোনাম
আজ মহালয়া, দেবীপক্ষের শুভ সূচনা দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টার পর আশুলিয়ায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে কমলগঞ্জে ২২বোতল ভারতীয় মদসহ দুই যুবক আটক কুলাউড়ায় নিখোঁজের তিনদিন পর রেললাইনের পাশে মিলল তরুণের লাশ কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় ১৫ প্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ টেকনাফে যৌথবাহিনীর অভিযানে মাটির নিচে পুতে রাখা ৩ লাখ ইয়াবা জব্দ শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মহিলা পরিষদের স্মারকলিপি প্রদান সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা-হেরোইন জব্দ নারায়ণগঞ্জ সদর উপজেলায় শেষ মুহূর্তের প্রতিমা বানাতে ব্যস্ত সময় পার করছে মৃৎশিল্পীরা স্বাস্থ্যসেবায় ডা. সিনথিয়া তাসমিন দেশে দ্বিতীয়, বিভাগে স্ক্রিনিংয়ে শ্রেষ্ঠ আজ মহালয়া, দেবীপক্ষের শুভ সূচনা দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টার পর আশুলিয়ায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে কমলগঞ্জে ২২বোতল ভারতীয় মদসহ দুই যুবক আটক কুলাউড়ায় নিখোঁজের তিনদিন পর রেললাইনের পাশে মিলল তরুণের লাশ কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় ১৫ প্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ টেকনাফে যৌথবাহিনীর অভিযানে মাটির নিচে পুতে রাখা ৩ লাখ ইয়াবা জব্দ শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মহিলা পরিষদের স্মারকলিপি প্রদান সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা-হেরোইন জব্দ নারায়ণগঞ্জ সদর উপজেলায় শেষ মুহূর্তের প্রতিমা বানাতে ব্যস্ত সময় পার করছে মৃৎশিল্পীরা স্বাস্থ্যসেবায় ডা. সিনথিয়া তাসমিন দেশে দ্বিতীয়, বিভাগে স্ক্রিনিংয়ে শ্রেষ্ঠ

না’গঞ্জে র‍্যাব-পুলিশের চিরুনি অভিযানে নগদ অর্থ ও বিপুল মাদক-অস্ত্রসহ আটক-১০

বিশেষ প্রতিবেদক।।

নারায়ণগঞ্জ শহরের মাসদাইরের বোয়ালিয়া খাল এলাকায় দুপুরের দিকে হামলার শিকার হওয়া পর রাতেই যৌথ চিরুন অভিযান চালিয়েছে ব়্যাব ও পুলিশ।

এসময় পাশ্ববর্তী এলাকা পশ্চিম দেওভোগের নূর মসজিদ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদক, দেশীয় তৈরি ধারালো অস্ত্র ও নগদ টাকা জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

মঙ্গলবার (৫ মে) রাত নয়টা থেকে শুরু হওয়া রাত সাড়ে বারোটা পর্যন্ত চলমান অভিযানে অন্তত ১০ জনকে আটকের কথা জানিয়েছেন ব়্যাব-১১ এর উপাধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক।তবে, তাৎক্ষণিকভাবে আটক হওয়া ব্যক্তিদের নাম জানায়নি ব়্যাব।

জানা গেছে, নগরীর নূর মসজিদ এলাকার দুʼটি বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৫ মন গাঁজা, ১০ থেকে ১২ হাজার পিস ইয়াবা, অন্তত ১০ লাখ টাকা, টাকা গননার মেশিন, ড্রোনসহ বেশকিছু দেশি ও চাইনিজ ধারালো অস্ত্র উদ্ধার করার কথা জানান ব়্যাব কর্মকর্তা নাঈম।

প্রসঙ্গত,এর আগে দুপুরে র‍্যাবের গোয়েন্দা দল মাদক-সংক্রান্ত তথ্য সংগ্রহের সময় মাদকের স্পট খ্যাত মাসদাইর বোয়ালিয়া খাল এলাকায় ব়্যাবের উপর হামলা চালিয়ে ৩ সদস্যকে আহত করে মাদক ব্যবসায়ীরা।এর ঘন্টাখানেক পরেই সেখানে ব়্যাব ও পুলিশের বিপুল সদস্যরা ঘটনাস্থল ও আশেপাশে এলাকা ঘীরে রেখে অভিযান চালায়।

পরবর্তীতে থানা পুলিশের সহায়তায় রাত নয়টায় ফতুল্লাস্থ দেওভোগ নূর মসজিদ এলাকায় একটি ছয়তলা ভবন ও একটি দুইতলা বাড়িতে অভিযান চালায় র‍্যাব-পুলিশ।

র‍্যাবের এ কর্মকর্তা নাঈম উল হক আরও জানান, উক্ত “মাদক স্পটটিতে রাসেল ও রাশেদ নামক দুই কারবারি মাদকের ডিলার। তারা দুই ভাইসহ তাদের সহযোগী রাজু এবং আরও কয়েকজন দীর্ঘদিন ধরে মাদক স্পটটি পরিচালনা করে আসছিল। এই চক্রটি চট্টগ্রামের কক্সবাজার থেকে সরাসরি প্রচুর পরিমানে মাদকদ্রব্য নারায়ণগঞ্জে এনে মজুদ রেখে খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন।

অভিযানে জব্দকৃত নগদ অর্থ, মাদক ও দেশীও ও চাইনিজ অস্ত্র ফতুল্লা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদক ও অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান র‍্যাবের এ কর্মকর্তা।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...