শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক পোশাক শিল্প শ্রমিকদের নূন্যতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারন অবশেষে নতুন মজুরি কাঠামো পেলেন পোশাকশ্রমিকরা পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক নবম বেতন স্কেল সংশোধনের দাবি, বাড়িভাড়া ও ভাতা নিয়ে আপত্তি স্কুল-কলেজে সভাপতি পদে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করলো সরকার জমি অধিগ্রহণে বাজারমূল্য নির্ধারণে সরকারের নতুন নির্দেশনা প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা অনলাইন ট্রেডিংয়ের নামে বিপুল অর্থ প্রতারণা, ফের গ্রেপ্তার-১ শুটিং চলাকালীন মৃত্যু কোলে ঢলে পরেন জনপ্রিয় অভিনেতা সোহেল খান অনুমতি ছাড়া সরকারি গাড়ি নিজ কর্মস্থল জেলার বাইরে নেওয়া যাবে না মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক পোশাক শিল্প শ্রমিকদের নূন্যতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারন অবশেষে নতুন মজুরি কাঠামো পেলেন পোশাকশ্রমিকরা পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক নবম বেতন স্কেল সংশোধনের দাবি, বাড়িভাড়া ও ভাতা নিয়ে আপত্তি স্কুল-কলেজে সভাপতি পদে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করলো সরকার জমি অধিগ্রহণে বাজারমূল্য নির্ধারণে সরকারের নতুন নির্দেশনা প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা অনলাইন ট্রেডিংয়ের নামে বিপুল অর্থ প্রতারণা, ফের গ্রেপ্তার-১ শুটিং চলাকালীন মৃত্যু কোলে ঢলে পরেন জনপ্রিয় অভিনেতা সোহেল খান অনুমতি ছাড়া সরকারি গাড়ি নিজ কর্মস্থল জেলার বাইরে নেওয়া যাবে না

নারায়ণগঞ্জে তালাবদ্ধ ঘরে মিললো গার্মেন্টস কর্মীর হাত-পা বাধা গলাকাটা মরদেহ

বিশেষ প্রতিবেদক।।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের নিমাইকাশারিতে তালাবদ্ধ ঘর থেকে বর্ষা আক্তার নামে গার্মেন্টস কর্মীর মুখ ও হাত পা বাধা রক্তাক্ত গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার(৭ মে) রাত পৌনে ১০টার দিকে পূর্ব নিমাইকাশারী মামা-ভাগিনার গলির মুহিদুল ইসলামের ভাড়া বাসায় এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, নিহত গার্মেন্টস কর্মী বর্ষা ওই  মুহিদুল ইসলামের ভাড়া বাসায় বসবাস করতেন। সে বাগমারা এলাকার মামুন ওরফে রুবেলের স্ত্রী।

নিহতের মা সুলতানা জানান, গত দুদিন আগে মেয়ের সাথে তার শেষ কথা হয়। এরপর থেকে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।তালাবদ্ধ ঘরের ভেতর থেকে দুর্গন্ধ ছড়ালে প্রতিবেশীরা তাকে খবর দেয়। পরে তারা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে তালা ভেঙ্গে মরদেহ উদ্ধার করে।

প্রসঙ্গত উল্লেখ্য যে, নিহত বর্ষার প্রথম স্বামী তাকে তালাক দিলে, পরবর্তীতে দ্বিতীয় বিয়ে করলেও স্বামীর আসা যাওয়া কম ছিল। তবে দেড় মাস আগে দ্বিতীয় স্বামীর প্রথম স্ত্রীকে নিয়ে তাদের দুইজনের মধ্যে ঝগড়া হলে সে আর বর্ষার কাছে আসেনি বলে জানান নিহতের বড় বোন।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক মামুন খালাশি জানান, আমরা সংবাদ পেয়ে তালাবদ্ধ ঘরের ভেতরে থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটা নিছক হত্যাকান্ড, তবে  হত্যাকান্ডের রহস্য উদ্ঘাটন ও জড়িতদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে। বিস্তারিত ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্তের পরে বিস্তারিত বলা যাবে।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...