সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, আন্তর্জাতিক, আবহাওয়া ও জলবায়ু, উপজেলা প্রশাসন, কক্সবাজার, চট্টগ্রাম, জেলা প্রশাসক কার্যালয়, টেকনাফ, দেশজুড়ে, নারী ও শিশু, পূর্বাভাস, বাংলাদেশ, বিজিবি
টেকনাফে ৪’শ জেলে পরিবারের মাঝে বিজিবির খাদ্য সহায়তা
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৬:২৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬ ২ বার পড়া হয়েছে
টেকনাফ প্রতিনিধি।।
কক্সবাজারের টেকনাফে সামুদ্রিক মাছ আহরণে নিষেধাজ্ঞার কারণে কর্মহীন হয়ে পড়া ৪০০ জেলে পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)।
শুক্রবার (১৫ মে) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টেকনাফ ব্যাটালিয়নের অধীনস্থ বিভিন্ন বিওপি এলাকায় এ মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়।
বিজিবি জানায়, বঙ্গোপসাগরে মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধি করতে গত ১৫ এপ্রিল থেকে আগামী ১১ জুন ২০২৬ পর্যন্ত মোট ৫৮ দিন সকল ধরনের মাছ আহরণ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। এতে সীমান্তবর্তী এলাকার জেলেরা সাময়িকভাবে জীবিকা সংকটে পড়ায় মানবিক সহায়তার উদ্যোগ নেয় বিজিবি।
এর অংশ হিসেবে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) কর্তৃক ৪০০ দুঃস্থ ও অসহায় জেলে পরিবারের মাঝে বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
বিজিবি আরও জানায়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে সীমান্তবর্তী মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ।
নিউজটি শেয়ার করুন..
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ



































































































