সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, আন্তর্জাতিক, আবহাওয়া ও জলবায়ু, উপজেলা প্রশাসন, কক্সবাজার, গণমাধ্যম, চট্টগ্রাম, জেলা প্রশাসক কার্যালয়, টেকনাফ, নারী ও শিশু, পূর্বাভাস, বাংলাদেশ
টেকনাফ থানা পরিদর্শনে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৬:০৫:১৬ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬ ৯ বার পড়া হয়েছে
টেকনাফ প্রতিনিধি।।
কক্সবাজার জেলার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শফিউল আযম।
শনিবার (১৬ মে) টেকনাফ মডেল থানা বার্ষিক পরিদর্শন করেন।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইরফানুল হক চৌধুরী এবং টেকনাফ আমলী আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আসাদ উদ্দিন মোঃ আসিফ।
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আগমন উপলক্ষে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলামের নেতৃত্বে সুসজ্জিত হাউজ গার্ড দল সালামী প্রদান করে। পরে তিনি থানার প্রধান ফটকের পাশে অবস্থিত ঐতিহাসিক মাথিনের কূপ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্টার ও দাপ্তরিক কার্যক্রম পর্যালোচনা করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। শেষে তিনি থানার পরিদর্শন নোটে স্বাক্ষর করেন।
এ সময় উখিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাকিবুল হাসান, পুলিশ পরিদর্শক (তদন্ত) সুকান্ত চৌধুরী, পুলিশ পরিদর্শক (অপারেশন) কামাল হোসেন, বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবু সাঈদসহ থানা ও ফাঁড়ির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিউজটি শেয়ার করুন..
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ



































































































