শিরোনাম
আজ মহালয়া, দেবীপক্ষের শুভ সূচনা দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টার পর আশুলিয়ায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে কমলগঞ্জে ২২বোতল ভারতীয় মদসহ দুই যুবক আটক কুলাউড়ায় নিখোঁজের তিনদিন পর রেললাইনের পাশে মিলল তরুণের লাশ কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় ১৫ প্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ টেকনাফে যৌথবাহিনীর অভিযানে মাটির নিচে পুতে রাখা ৩ লাখ ইয়াবা জব্দ শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মহিলা পরিষদের স্মারকলিপি প্রদান সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা-হেরোইন জব্দ নারায়ণগঞ্জ সদর উপজেলায় শেষ মুহূর্তের প্রতিমা বানাতে ব্যস্ত সময় পার করছে মৃৎশিল্পীরা স্বাস্থ্যসেবায় ডা. সিনথিয়া তাসমিন দেশে দ্বিতীয়, বিভাগে স্ক্রিনিংয়ে শ্রেষ্ঠ আজ মহালয়া, দেবীপক্ষের শুভ সূচনা দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টার পর আশুলিয়ায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে কমলগঞ্জে ২২বোতল ভারতীয় মদসহ দুই যুবক আটক কুলাউড়ায় নিখোঁজের তিনদিন পর রেললাইনের পাশে মিলল তরুণের লাশ কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় ১৫ প্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ টেকনাফে যৌথবাহিনীর অভিযানে মাটির নিচে পুতে রাখা ৩ লাখ ইয়াবা জব্দ শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মহিলা পরিষদের স্মারকলিপি প্রদান সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা-হেরোইন জব্দ নারায়ণগঞ্জ সদর উপজেলায় শেষ মুহূর্তের প্রতিমা বানাতে ব্যস্ত সময় পার করছে মৃৎশিল্পীরা স্বাস্থ্যসেবায় ডা. সিনথিয়া তাসমিন দেশে দ্বিতীয়, বিভাগে স্ক্রিনিংয়ে শ্রেষ্ঠ

চট্টগ্রামে মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেনের জানাজায় নিষিদ্ধ আ’লীগের মিছিল, স্লোগান

অনলাইন ডিজিটাল ডেস্ক।।

সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের দ্বিতীয় জানাজা গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় চট্টগ্রাম নগরীতে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে নিজেদের উপস্থিতি জানান দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

তারা লাশবাহী গাড়িকে ঘিরে ‘জয় বাংলা-জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে মিছিল করে। ৫ আগস্টের পর এই প্রথম প্রকাশ্যে এত বড় মিছিলকে দলটির সবচেয়ে বড় রাজনৈতিক উপস্থিতি হিসেবে দেখা হচ্ছে।

গতকাল সকাল থেকেই নগরীরে বিভিন্ন এলাকা থেকে দলীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ এসে জড়ো হতে থাকেন। জানাজা শেষে মরদেহ অ্যাম্বুলেন্সে তোলা হলে নেতাকর্মীরা তা ঘিরে স্লোগান দিতে শুরু করেন। ‘বীর চট্টলার মোশাররফ ভাই, আমরা তোমায় ভুলি নাই’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ সহ বিভিন্ন স্লোগানে পুরো এলাকা মুখর হয়ে ওঠে। এরপর অ্যাম্বুলেন্সকে কেন্দ্র করে মিছিল শুরু হয়, যা জমিয়তুল ফালাহ ময়দান থেকে বের হয়ে জিইসি ফ্লাইওভারের নিচ দিয়ে নগরীর বিভিন্ন সড়কে ছড়িয়ে পড়ে।

জানাজা ও মিছিলকে কেন্দ্র করে নগরীর বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের উপস্থিতিও লক্ষ্য করা যায়। অনেকে রাস্তার পাশে দাঁড়িয়ে পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীদের মধ্যে আবেগঘন পরিবেশ দেখা যায়। কেউ কেউ কান্নাজড়িত কণ্ঠে মোশাররফ হোসেনের রাজনৈতিক অবদান স্মরণ করেন।

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান বলেন, ‘একাত্তরের মুক্তিযুদ্ধে তার ভূমিকা চিরদিন মনে রাখতে হবে। তিনি আমাদের মাঝ থেকে হারিয়ে গেছেন। সারা জীবন তার সঙ্গে রাজনীতি করেছি।’

জানাজায় অংশ নেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও বিএনপি নেতা ডা. শাহাদাত হোসেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মাহমুদুল ইসলাম চৌধুরী এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...