শিরোনাম
সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার,সতর্ক করল আইএসপিআর নারায়ণগঞ্জে আ’লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ-১, আহত-১০ টেকনাফে মাদকবিরোধী অভিযানকালে নাফ নদীতে ভাসমান ২ লাখ ইয়াবা উদ্ধার ভেড়ামারায় আগাম ফুলকপিতে স্বপ্ন বুনছেন কৃষক নাহিদ কুষ্টিয়ায় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত আজ মহালয়া, দেবীপক্ষের শুভ সূচনা দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টার পর আশুলিয়ায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে কমলগঞ্জে ২২বোতল ভারতীয় মদসহ দুই যুবক আটক কুলাউড়ায় নিখোঁজের তিনদিন পর রেললাইনের পাশে মিলল তরুণের লাশ কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় ১৫ প্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার,সতর্ক করল আইএসপিআর নারায়ণগঞ্জে আ’লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ-১, আহত-১০ টেকনাফে মাদকবিরোধী অভিযানকালে নাফ নদীতে ভাসমান ২ লাখ ইয়াবা উদ্ধার ভেড়ামারায় আগাম ফুলকপিতে স্বপ্ন বুনছেন কৃষক নাহিদ কুষ্টিয়ায় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত আজ মহালয়া, দেবীপক্ষের শুভ সূচনা দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টার পর আশুলিয়ায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে কমলগঞ্জে ২২বোতল ভারতীয় মদসহ দুই যুবক আটক কুলাউড়ায় নিখোঁজের তিনদিন পর রেললাইনের পাশে মিলল তরুণের লাশ কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় ১৫ প্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ

কুষ্টিয়ায় ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

 

 

 

কুষ্টিয়া জেলা  প্রতিনিধি।।

কুষ্টিয়ার ভেড়ামারায় যুবতীকে ধর্ষণের অভিযোগে নিশান হোসেন (২৩) নামে এক যুবককে মঙ্গলবার বিকেলে পুলিশ গ্রেপ্তার করেছে। ভিকটিমকে (২০) চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটে গত সোমবার (১১ মে) রাতে।

ভেড়ামারা থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ভিকটিম তার দুই বছরের শিশুসন্তান নিয়ে পার্শ্ববর্তী মিরপুর থানার পোড়াদহ এলাকা থেকে স্থানীয় এক মাজারের মেলা দেখতে ভেড়ামারায় আসেন।

সেখানে ভেড়ামারাের চাঁদগ্রাম ইউনিয়নের হিড়িমদিয়া এলাকার নিশান হোসেনের সঙ্গে তার পরিচয় হয়। সোমবার রাতে নিশান হোসেন শিশুটিকে মাজারের পাশে খোলা জায়গায় রেখে ভিকটিমকে জোর করে তার বাড়িতে নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। শিশুর কান্না শুনে আশপাশের লোকজন রাত ১টার দিকে ভিকটিমকে উদ্ধার করেন।

মঙ্গলবার দুপুরে ভিকটিমের বড় বোন থানায় লিখিত অভিযোগ দায়ের করলে ভেড়ামারা থানার পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে নিশান হোসনকে গ্রেপ্তার করে।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা অভিযুক্তকে গ্রেপ্তার করেছি। ভিকটিমকে হাসপাতালে পাঠানো হয়েছে। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...