সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, আন্তর্জাতিক, ইসলাম ও জীবন, কলকাতা, দেশজুড়ে, নারী ও শিশু, নির্বাচন, পূর্বাভাস, ভারত, রাজনীতি
মুসলিমরা মমতাকে ভোট দিয়েছেন,তাকে দেয়নি: শুভেন্দু
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৩:১২:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬ ৮ বার পড়া হয়েছে

শুভেন্দুর দাবি―মুসলিমরা মমতাকে ভোট দিয়েছে, তাকে দেয়নি..!
ছবি : সংগৃহীত
ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভার ভবানিপুর আসনে বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে পরাজিত করেছেন বিজেপির শুভেন্দু অধিকারী। মমতার বিরুদ্ধে তার এই বিজয়কে হিন্দুত্ববাদীদের জয় হিসেবে অভিহিত করেছেন তিনি।
শুভেন্দুর দাবি― মুসলিমরা মমতাকে ভোট দিয়েছে, তাকে দেয়নি। এরপরও ১৫ হাজারের বেশি ভোটের ব্যবধানে জয় লাভ করেছেন তিনি। এই পরাজয়ের মাধ্যমে রাজনীতি থেকে মমতার অবসর হয়েছে বলেও মন্তব্য করেছেন এ বিজেপি নেতা।
সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী শুভেন্দু বলেছেন, মুসলিমরা তাকে প্রকাশ্যেই ভোট দিয়েছেন। ৭৭ নম্বর ওয়ার্ডে যেসব মুসলিম ভোট দিতে এসেছিলেন, তারা সবাই মমতাকেই ভোট দিয়েছেন; আর হিন্দু, শিখ, জৈন এবং বৌদ্ধরা আমাকে আশীর্বাদ করেছেন বলে জয়ী হয়েছি আমি। এই জয় মূলত হিন্দুত্ববাদেরই জয়।
নিউজটি শেয়ার করুন..
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ



































































































