শিরোনাম
সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার,সতর্ক করল আইএসপিআর নারায়ণগঞ্জে আ’লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ-১, আহত-১০ টেকনাফে মাদকবিরোধী অভিযানকালে নাফ নদীতে ভাসমান ২ লাখ ইয়াবা উদ্ধার ভেড়ামারায় আগাম ফুলকপিতে স্বপ্ন বুনছেন কৃষক নাহিদ কুষ্টিয়ায় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত আজ মহালয়া, দেবীপক্ষের শুভ সূচনা দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টার পর আশুলিয়ায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে কমলগঞ্জে ২২বোতল ভারতীয় মদসহ দুই যুবক আটক কুলাউড়ায় নিখোঁজের তিনদিন পর রেললাইনের পাশে মিলল তরুণের লাশ কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় ১৫ প্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার,সতর্ক করল আইএসপিআর নারায়ণগঞ্জে আ’লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ-১, আহত-১০ টেকনাফে মাদকবিরোধী অভিযানকালে নাফ নদীতে ভাসমান ২ লাখ ইয়াবা উদ্ধার ভেড়ামারায় আগাম ফুলকপিতে স্বপ্ন বুনছেন কৃষক নাহিদ কুষ্টিয়ায় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত আজ মহালয়া, দেবীপক্ষের শুভ সূচনা দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টার পর আশুলিয়ায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে কমলগঞ্জে ২২বোতল ভারতীয় মদসহ দুই যুবক আটক কুলাউড়ায় নিখোঁজের তিনদিন পর রেললাইনের পাশে মিলল তরুণের লাশ কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় ১৫ প্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ

রূপগঞ্জে পুকুরে ডুবে দুই স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু

 

বিশেষ প্রতিবেদক।।

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে ফারিয়া ও টুম্পা নামে দুই স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার(২ মে)  দুপুরে উপজেলার ভুলতা ইউনিয়নের সোনাবো এলাকায় এ মৃত্যুর ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত ফারিয়া, সুনামগঞ্জের দিরাই থানার ধনপুর এলাকার বাসিন্দা দ্বীন ইসলামের মেয়ে। সে পরিবারের সঙ্গে সোনাবো এলাকার মমিনের ভাড়াটিয়া বাসায় থাকত এবং স্থানীয় লিটন কিন্ডারগার্টেন স্কুলের ২য় শ্রেণির শিক্ষার্থী ছিল।

অপর শিক্ষার্থী নিহত টুম্পা একই থানার রফিনগর এলাকার বাসিন্দা মাসুদ মিয়ার মেয়ে। সেও পরিবারের সঙ্গে একই এলাকার আলাউদ্দীনের বাসায় ভাড়া থাকত এবং লিটন কিন্ডারগার্টেন স্কুলের ১ম শ্রেণির শিক্ষার্থী ছিল। তাদের উভয়ের বাবা-মা গার্মেন্টস শ্রমিক।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে ফারিয়া ও টুম্পা। এ সময় ফারিয়া পানিতে তলিয়ে গেলে তাকে বাঁচাতে টুম্পাও পানিতে ঝাপ দিয়ে ডুবে যায়।

পরবর্তীতে খবর পেয়ে, স্থানীয় জনসাধারণ দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর তাদের উদ্ধার করে গুরুতর অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকে ছায়া নেমেছে।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...