শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক পোশাক শিল্প শ্রমিকদের নূন্যতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারন অবশেষে নতুন মজুরি কাঠামো পেলেন পোশাকশ্রমিকরা পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক নবম বেতন স্কেল সংশোধনের দাবি, বাড়িভাড়া ও ভাতা নিয়ে আপত্তি স্কুল-কলেজে সভাপতি পদে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করলো সরকার জমি অধিগ্রহণে বাজারমূল্য নির্ধারণে সরকারের নতুন নির্দেশনা প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা অনলাইন ট্রেডিংয়ের নামে বিপুল অর্থ প্রতারণা, ফের গ্রেপ্তার-১ শুটিং চলাকালীন মৃত্যু কোলে ঢলে পরেন জনপ্রিয় অভিনেতা সোহেল খান অনুমতি ছাড়া সরকারি গাড়ি নিজ কর্মস্থল জেলার বাইরে নেওয়া যাবে না মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক পোশাক শিল্প শ্রমিকদের নূন্যতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারন অবশেষে নতুন মজুরি কাঠামো পেলেন পোশাকশ্রমিকরা পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক নবম বেতন স্কেল সংশোধনের দাবি, বাড়িভাড়া ও ভাতা নিয়ে আপত্তি স্কুল-কলেজে সভাপতি পদে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করলো সরকার জমি অধিগ্রহণে বাজারমূল্য নির্ধারণে সরকারের নতুন নির্দেশনা প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা অনলাইন ট্রেডিংয়ের নামে বিপুল অর্থ প্রতারণা, ফের গ্রেপ্তার-১ শুটিং চলাকালীন মৃত্যু কোলে ঢলে পরেন জনপ্রিয় অভিনেতা সোহেল খান অনুমতি ছাড়া সরকারি গাড়ি নিজ কর্মস্থল জেলার বাইরে নেওয়া যাবে না

পুলিশের অতিরিক্ত ডিআইজি ও এসপিসহ ১২ কর্মকর্তাকে একযোগে বদলি

 

অনলাইন নিউজ ডেস্ক।।

 

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপাএসপি) পদমর্যাদার ১২ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) পৃথক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, সাতক্ষীরার ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) মকবুল হোসেনকে একই পদে কুষ্টিয়ায়, ঢাকা এপিবিএন-১২’র অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবালকে ঢাকা এপিবিএন-৫ এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি), হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. এনামুল কবিরকে ঢাকা এপিবিএন-১২’র অধিনায়ক, ঢাকা এপিবিএন-১৩’র অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিহাব কায়সার খানকে পিবিআইয়ের অতিরিক্ত ডিআইজি, র‌্যাবের পরিচালক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ কামরুজ্জামান ও মো. খালিদুল হক হাওলাদারকে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার, ডিএমপির উপপুলিশ কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ রবিউল হোসেন ভূইয়াকে নৌ পুলিশের পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) এবং এপিবিএন’র অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার) নুসরাত জাহান মুক্তাকে এসবির অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার)  করা হয়েছে।

অপর আরেক প্রজ্ঞাপনে ঢাকা জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে পিবিআইয়ের পুলিশ সুপার, পুলিশ অধিদফতরের পুলিশ সুপার শামীমা পারভীনকে ঢাকার পুলিশ সুপার, বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীকে চট্টগ্রাম রেঞ্জের পুলিশ ‍সুপার এবং ডিএমপির উপপুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদারকে বাগেরহাটের পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...