সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, আন্তর্জাতিক, আবহাওয়া ও জলবায়ু, উপজেলা প্রশাসন, কক্সবাজার, চট্টগ্রাম, জেলা প্রশাসক কার্যালয়, টেকনাফ, দেশজুড়ে, নারী ও শিশু, বাংলাদেশ, বিজিবি
টেকনাফে ১৬ হাজার ইয়াবাসহ যুবক আটক
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৩:৩৫:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬ ৬ বার পড়া হয়েছে
টেকনাফ প্রতিনিধি।।
কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং চেকপোস্টে সিএনজিতে বিশেষ কৌশলে লুকিয়ে ইয়াবা পাচারের সময় ১৬ হাজার পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে উখিয়া ৬৪ বিজিবি।
বৃহস্পতিবার (২১ মে) সকাল সাড়ে ৭টার দিকে হ্নীলা বাজার থেকে কক্সবাজারগামী একটি সিএনজিতে তল্লাশি চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। আটক হামিদ হোসেন (১৯) টেকনাফের হ্নীলা ইউনিয়নের নাথমুড়াপাড়া এলাকার মৃত সৈয়দ হোসেনের ছেলে। মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজিটিও জব্দ করা হয়েছে।
বিজিবি জানায়, হোয়াইক্যং চেকপোস্টে দায়িত্ব পালনরত সদস্যরা নারকোটিক্স ডগ “হেনরি”র সহায়তায় গাড়িটিতে তল্লাশি চালান। এসময় সিএনজির ব্যাটারির নিচে কালো কসটেপে মোড়ানো ৮টি মিনিপ্যাকেটে লুকিয়ে রাখা ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক হামিদ স্বীকার করেন, হ্নীলা থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে কক্সবাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।
উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক জানান, মাদক কারবারিদের শনাক্ত ও আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
নিউজটি শেয়ার করুন..
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ



































































































