শিরোনাম
আজ মহালয়া, দেবীপক্ষের শুভ সূচনা দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টার পর আশুলিয়ায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে কমলগঞ্জে ২২বোতল ভারতীয় মদসহ দুই যুবক আটক কুলাউড়ায় নিখোঁজের তিনদিন পর রেললাইনের পাশে মিলল তরুণের লাশ কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় ১৫ প্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ টেকনাফে যৌথবাহিনীর অভিযানে মাটির নিচে পুতে রাখা ৩ লাখ ইয়াবা জব্দ শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মহিলা পরিষদের স্মারকলিপি প্রদান সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা-হেরোইন জব্দ নারায়ণগঞ্জ সদর উপজেলায় শেষ মুহূর্তের প্রতিমা বানাতে ব্যস্ত সময় পার করছে মৃৎশিল্পীরা স্বাস্থ্যসেবায় ডা. সিনথিয়া তাসমিন দেশে দ্বিতীয়, বিভাগে স্ক্রিনিংয়ে শ্রেষ্ঠ আজ মহালয়া, দেবীপক্ষের শুভ সূচনা দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টার পর আশুলিয়ায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে কমলগঞ্জে ২২বোতল ভারতীয় মদসহ দুই যুবক আটক কুলাউড়ায় নিখোঁজের তিনদিন পর রেললাইনের পাশে মিলল তরুণের লাশ কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় ১৫ প্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ টেকনাফে যৌথবাহিনীর অভিযানে মাটির নিচে পুতে রাখা ৩ লাখ ইয়াবা জব্দ শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মহিলা পরিষদের স্মারকলিপি প্রদান সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা-হেরোইন জব্দ নারায়ণগঞ্জ সদর উপজেলায় শেষ মুহূর্তের প্রতিমা বানাতে ব্যস্ত সময় পার করছে মৃৎশিল্পীরা স্বাস্থ্যসেবায় ডা. সিনথিয়া তাসমিন দেশে দ্বিতীয়, বিভাগে স্ক্রিনিংয়ে শ্রেষ্ঠ

না’গঞ্জে মেডিস্টার হাসপাতাল ও ডায়াগনস্টিকসহ ৩ স্বাস্থ্যসেবামূলক প্রতিষ্ঠানকে অর্থদন্ড

বিশেষ প্রতিবেদক।।

নারায়ণগঞ্জে মেডিস্টার হাসপাতালেসহ ৩ স্বাস্থ্যসেবা নামে প্রতারণা অভিযোগসহ নিম্নমানের স্বাস্থ্যসেবার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে  পরিচালনা করে মোট ৫ লাখ ৫ হাজার টাকা অর্থদন্ড জরিমানা করা হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলামের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ অভিযান অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ অভিযানে নগরীর চাষাড়াস্থ  মেডিস্টার হাসপাতাল ও রেনেসা ল্যাবে সেবার মূল্য তালিকা যথাযথভাবে সংরক্ষণ না করা এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্য আদায়, অপারেশন থিয়েটার ও পোস্ট-অপারেটিভ কক্ষে প্রয়োজনীয় প্রোটোকল অনুসরণ না করা, যথাযথ স্টেরিলাইজেশনের অভাব, প্যাথোলজিস্ট ও ল্যাব টেকনিশিয়ানদের যোগ্যতার প্রমাণ প্রদর্শনে ব্যর্থতা এবং বেড অনুযায়ী নার্সের স্বল্পতা। এসকল অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা অর্থদড জরিমানা আদায় করার পাশাপাশি সতর্ক করে দেয়া হয়।

এছাড়াও, পলি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে বিধি মোতাবেক লাইসেন্স না থাকা, সেবার মূল্য তালিকা সংরক্ষণ না করা, ইচ্ছামতো মূল্য নির্ধারণ এবং দক্ষ জনবল ছাড়া প্যাথলজি পরীক্ষা পরিচালনার অভিযোগে প্রতিষ্ঠানটিকে মেডিকেল প্র্যাকটিস ও বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ২ লাখ ৫ হাজার টাকা অর্থদন্ড জরিমানা আদায় করা হয়।

অভিযান চলাকালীন সময়ে আরও উপস্থিত ছিলেন, র‍্যাব-১১, পুলিশ সদস্য, সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি মেডিকেল অফিসার ডা. শহীদুল ইসলাম ।

এসময় ম্যাজিস্ট্রেট তারিকুল ইসলাম বলেন, নারায়ণগঞ্জ জেলার চিকিৎসা সেবা ও মান উন্নত রাখত এবং জনস্বার্থে এ ধরনের ভ্রাম্যমাণ অভিযান অব্যাহত থাকবে।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...