শিরোনাম
টেকনাফে রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধা মাস্টার জাহিদ হোসেনের দাফন সম্পন্ন দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন নারায়ণগঞ্জে প্রতিপক্ষের গু/লি/তে চিহ্নিত শীর্ষ স/ন্ত্রা/সী সাহেব আলী নিহত সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার-১২ নারায়ণগঞ্জে হাত-পা বাঁধা অজ্ঞাত তরুণীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভেড়ামারায় পদ্মা নদীতে অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার,সতর্ক করল আইএসপিআর নারায়ণগঞ্জে আ’লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ-১, আহত-১০ টেকনাফে মাদকবিরোধী অভিযানকালে নাফ নদীতে ভাসমান ২ লাখ ইয়াবা উদ্ধার ভেড়ামারায় আগাম ফুলকপিতে স্বপ্ন বুনছেন কৃষক নাহিদ টেকনাফে রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধা মাস্টার জাহিদ হোসেনের দাফন সম্পন্ন দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন নারায়ণগঞ্জে প্রতিপক্ষের গু/লি/তে চিহ্নিত শীর্ষ স/ন্ত্রা/সী সাহেব আলী নিহত সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার-১২ নারায়ণগঞ্জে হাত-পা বাঁধা অজ্ঞাত তরুণীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভেড়ামারায় পদ্মা নদীতে অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার,সতর্ক করল আইএসপিআর নারায়ণগঞ্জে আ’লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ-১, আহত-১০ টেকনাফে মাদকবিরোধী অভিযানকালে নাফ নদীতে ভাসমান ২ লাখ ইয়াবা উদ্ধার ভেড়ামারায় আগাম ফুলকপিতে স্বপ্ন বুনছেন কৃষক নাহিদ

নারায়ণগঞ্জে চৌদ্দ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার-২

বিশেষ প্রতিবেদক।।

 

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ১৪ বছরের এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িত প্রধান দুই আসামি রিফাত ও রোমানকে আটক করেছে র‍্যাব-১১।

শুক্রবার (৩রা এপ্রিল) সন্ধ্যা ৬টায় সিদ্ধিরগঞ্জ থানাধীন আজিবপুর মাজার রোড এলাকা থেকে প্রধান ২আসামীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি হলো, মোঃ রিফাত (২১), কদম রসুলের  রসুলবাগ এলাকার গাজী মিয়ার ছেলে এবং অপর আসামি মোঃ নোমান (২১), একই থানার বাগবাড়ী এলাকার জাহিদ হোসেনের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভিকটিমের সঙ্গে টিকটক আইডির মাধ্যমে রিফাতের পরিচিত হয়। পরবর্তীতে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ২৯ মার্চ ভিকটিমকে বন্দর ঘাটে ডেকে নিয়ে রিফাত তাকে মিশুকযোগে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে এবং বিকাল আনুমানিক ৩ টায় নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন নবীগঞ্জ কদমরসুল এলাকায় একটি নির্জন স্থানে নিয়ে যায়।

সেখানে রিফাত ও রোমান মিলে ভিকটিমকে ভয়ভীতি দেখিয়ে মাটিতে ফেলে পালাক্রমে ধর্ষণ করে। ধর্ষণের পর আসামিরা নেশাদ্রব্য সেবন করে এবং কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ভিকটিমের বাবা বন্দর থানায় একটি গণধর্ষণের মামলা দায়ের করেন।

এ মামলার রুজু হওয়ার পর র‍্যাব-১১ ও নারায়ণগঞ্জ সিপিএসসি গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এর ধারাবাহিকতায় ৩ এপ্রিল সন্ধ্যা ৬টায় সিদ্ধিরগঞ্জ থানাধীন আজিবপুর মাজার রোড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে উক্ত আসামীদেরকে আটক করে র‍্যাব-১১।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামিদের পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...