শিরোনাম
আজ মহালয়া, দেবীপক্ষের শুভ সূচনা দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টার পর আশুলিয়ায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে কমলগঞ্জে ২২বোতল ভারতীয় মদসহ দুই যুবক আটক কুলাউড়ায় নিখোঁজের তিনদিন পর রেললাইনের পাশে মিলল তরুণের লাশ কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় ১৫ প্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ টেকনাফে যৌথবাহিনীর অভিযানে মাটির নিচে পুতে রাখা ৩ লাখ ইয়াবা জব্দ শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মহিলা পরিষদের স্মারকলিপি প্রদান সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা-হেরোইন জব্দ নারায়ণগঞ্জ সদর উপজেলায় শেষ মুহূর্তের প্রতিমা বানাতে ব্যস্ত সময় পার করছে মৃৎশিল্পীরা স্বাস্থ্যসেবায় ডা. সিনথিয়া তাসমিন দেশে দ্বিতীয়, বিভাগে স্ক্রিনিংয়ে শ্রেষ্ঠ আজ মহালয়া, দেবীপক্ষের শুভ সূচনা দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টার পর আশুলিয়ায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে কমলগঞ্জে ২২বোতল ভারতীয় মদসহ দুই যুবক আটক কুলাউড়ায় নিখোঁজের তিনদিন পর রেললাইনের পাশে মিলল তরুণের লাশ কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় ১৫ প্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ টেকনাফে যৌথবাহিনীর অভিযানে মাটির নিচে পুতে রাখা ৩ লাখ ইয়াবা জব্দ শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মহিলা পরিষদের স্মারকলিপি প্রদান সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা-হেরোইন জব্দ নারায়ণগঞ্জ সদর উপজেলায় শেষ মুহূর্তের প্রতিমা বানাতে ব্যস্ত সময় পার করছে মৃৎশিল্পীরা স্বাস্থ্যসেবায় ডা. সিনথিয়া তাসমিন দেশে দ্বিতীয়, বিভাগে স্ক্রিনিংয়ে শ্রেষ্ঠ

গাইবান্ধায় পেট্রোল নিয়ে সংঘর্ষ, ছুরিকাঘাতে আহত-৩, আটক-১

গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধার পলাশবাড়ীতে পেট্রলো সংগ্রহকে কেন্দ্র করে মোটরসাইকেল চালকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর পৌনে ১২টার দিকে পৌরশহরের বাশকাটা এলাকায় অবস্থিত মেসার্স পলাশবাড়ী ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। ধারালো অস্ত্রের আঘাতে তিন যুবক গুরুতর আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে এক অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
আহতরা হলেন—কাওছার (২৫), জাহিদ (২৩) ও শিহাব (২২)। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে কাওছার ও জাহিদের চিকিৎসা চলছে। শিহাবের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, বুধবার দিবাগত রাত থেকেই ফিলিং স্টেশনে পেট্রলের জন্য অপেক্ষা করছিলেন মোটরসাইকেল চালকরা। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে পেট্রল সরবরাহ শুরু হলে স্টেশনের দুই পাশে দীর্ঘ লাইন তৈরি হয়। দুপুর পৌনে ১২টার দিকে লাইনে দাঁড়ানো ও ভিড়ের মধ্যে বাইকে ঘষা লাগাকে কেন্দ্র করে রেজওয়ানের সঙ্গে অন্য বাইকারদের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে রেজওয়ান ক্ষিপ্ত হয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করতে থাকেন। এতে ওই তিনজন আহত হন।
পুলিশ জানিয়েছে, আটক রেজওয়ান (২৭) পলাশবাড়ী পৌর শহরের মহেশপুর গ্রামের আজাহারের ছেলে। পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ারে আলম খান বলেন, ঘটনাস্থল থেকে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ফিলিং স্টেশনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সাময়িকভাবে পেট্রল বিক্রি বন্ধ রাখা হয়। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাবের আহমেদ জানিয়েছেন, বর্তমানে তেল সরবরাহ স্বাভাবিক রয়েছে।
গাইবান্ধা সহকারী পুলিশ সুপার এবিএম রশীদুল বারী জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...