শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক জালিয়াতির করে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি: দুদকের মামলার পর ৩ উপসচিবকে ওএসডি মোটরসাইকেল চালকদের জন্য স্বস্তির খবর দিলো বিআরটিএ সরকারি বাসা ও ফ্ল্যাট ভাড়া বন্ধে কড়া নির্দেশনা আবাসন পরিদপ্তরের শ্রীমঙ্গলে আলোচিত সাবানা বেগম হত্যা মামলার ৪ জনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত ৫ আগষ্টে আলোচিত ভিডিও পোষ্ট করা ফ্লাইট লেফটেন্যান্ট (অব.) তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার লালমনিরহাটে সারের দাবিতে মহাসড়ক অবরোধ, ডিলারের সিন্ডিকেটের বিরুদ্ধে ক্ষোভ সড়কে শৃঙ্খলা ফেরাতে এআইভিত্তিক ট্রাফিক ব্যবস্থাপনা কার্যক্রম চলছে: ভূমি প্রতিমন্ত্রী পঞ্চগড়ের ‘বোদা ভূমি অফিসে’ ঘুষ ছাড়া মিলছে না সেবা, লেনদেনের ভিডিও ভাইরাল ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ নারায়ণগঞ্জে পরিবেশ ও শব্দদূষণের দায়ে চার যানবাহনকে অর্থদন্ডসহ হর্ন জব্দ মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক জালিয়াতির করে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি: দুদকের মামলার পর ৩ উপসচিবকে ওএসডি মোটরসাইকেল চালকদের জন্য স্বস্তির খবর দিলো বিআরটিএ সরকারি বাসা ও ফ্ল্যাট ভাড়া বন্ধে কড়া নির্দেশনা আবাসন পরিদপ্তরের শ্রীমঙ্গলে আলোচিত সাবানা বেগম হত্যা মামলার ৪ জনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত ৫ আগষ্টে আলোচিত ভিডিও পোষ্ট করা ফ্লাইট লেফটেন্যান্ট (অব.) তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার লালমনিরহাটে সারের দাবিতে মহাসড়ক অবরোধ, ডিলারের সিন্ডিকেটের বিরুদ্ধে ক্ষোভ সড়কে শৃঙ্খলা ফেরাতে এআইভিত্তিক ট্রাফিক ব্যবস্থাপনা কার্যক্রম চলছে: ভূমি প্রতিমন্ত্রী পঞ্চগড়ের ‘বোদা ভূমি অফিসে’ ঘুষ ছাড়া মিলছে না সেবা, লেনদেনের ভিডিও ভাইরাল ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ নারায়ণগঞ্জে পরিবেশ ও শব্দদূষণের দায়ে চার যানবাহনকে অর্থদন্ডসহ হর্ন জব্দ

কমলগঞ্জে ছুরিকাঘাতে বৃদ্ধাকে হত্যা, ঘাতক আটক

 

 

 

মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বাড়িতে ঢুকে এলোপাতাড়ি ছুরিকাঘাতের ঘটনায় বকুল বেগম (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

বুধবার (২২শে এপ্রিল) দুপুরে রহিমপুর ইউনিয়নের সিদ্ধেশ্বরপুর এলাকায় এই নৃশংস ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রের বরাতে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে অভিযুক্ত হেলিম মিয়া ভুক্তভোগীদের বাড়িতে প্রবেশ করে ধারালো ছুরি নিয়ে আক্রমণ চালান। তাঁর এলোপাতাড়ি ছুরিকাঘাতে বকুল বেগমসহ চারজন মারাত্মকভাবে জখম হন। ঘটনার পর স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বকুল বেগমকে মৃত ঘোষণা করেন।

আহত বাকি তিনজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে মৌলভীবাজার হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। অন্য দুইজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পরপরই স্থানীয় জনতা ঘাতক হেলিম মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করে। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো কারণ আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...