সোনারগাঁয়ে পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা
- আপডেট সময়- ১১:৩৭:২৭ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পূর্ব শত্রুতার জের ধরে লিটন (২৬) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রবিবার (৫ এপ্রিল) রাত ৯টায় উপজেলার পিরোজপুর ইউনিয়নের রতনপুর এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
জানা গেছে, নিহত যুবক লিটন রংপুর জেলার মৃত শহিদুল ইসলামের ছেলে। তিনি সোনারগাঁ পৌরসভার হামছাদী এলাকায় ভাড়াটিয়া হিসেবে ভাড়া বাসায় বসবাস করতেন।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, হত্যার শিকার যুবক লিটন সাইনবোর্ড এলাকায় একটি পুরাতন গাড়ির শোরুমের কর্মচারী ছিলেন। তার সঙ্গে স্থানীয় সাকিব গ্রুপের সঙ্গে পূর্বের দ্বন্দ্ব ছিল।
গত শনিবার নিহতের সঙ্গে ওই গ্রুপের পূর্ণরায় ঝগড়া হয়। এর জেরেই পরবর্তী রবিবার রাতে নিহত লিটন পিরোজপুর ইউনিয়নের রতনপুর এলাকায় গেলে দুর্বৃত্তরা পূর্ব পরিকল্পিতভাবে তাকে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।মুলত পুরোনো দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের লোকজন পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে বলে অভিযোগ পরিবারের একাধিক সদস্যদের।
এ বিষয়ে নিহতের শ্বশুর আব্দুর রউফ বলেন, “আমার মেয়ের জামাইকে ওরা হত্যা করেছে। ধারণা করছি তার সাথে যাদের দ্বন্দ্ব ছিল আর তারাই এ কাজ করতে পারেন। পুলিশ ঘটনার তদন্ত করছে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মহিববুল্লাহ জানান, প্রাথমিকভাবে “ধারণা করা হচ্ছে, জমিসংক্রান্ত বিষয় নিয়ে পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড সংগঠিত হতে পারে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম অভিযান পরিচালনা করেছে। তদন্তের পর হত্যাকান্ডের বিষয়ে বিস্তারিত বলা যাবে।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ



































































































