শিরোনাম
আজ মহালয়া, দেবীপক্ষের শুভ সূচনা দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টার পর আশুলিয়ায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে কমলগঞ্জে ২২বোতল ভারতীয় মদসহ দুই যুবক আটক কুলাউড়ায় নিখোঁজের তিনদিন পর রেললাইনের পাশে মিলল তরুণের লাশ কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় ১৫ প্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ টেকনাফে যৌথবাহিনীর অভিযানে মাটির নিচে পুতে রাখা ৩ লাখ ইয়াবা জব্দ শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মহিলা পরিষদের স্মারকলিপি প্রদান সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা-হেরোইন জব্দ নারায়ণগঞ্জ সদর উপজেলায় শেষ মুহূর্তের প্রতিমা বানাতে ব্যস্ত সময় পার করছে মৃৎশিল্পীরা স্বাস্থ্যসেবায় ডা. সিনথিয়া তাসমিন দেশে দ্বিতীয়, বিভাগে স্ক্রিনিংয়ে শ্রেষ্ঠ আজ মহালয়া, দেবীপক্ষের শুভ সূচনা দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টার পর আশুলিয়ায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে কমলগঞ্জে ২২বোতল ভারতীয় মদসহ দুই যুবক আটক কুলাউড়ায় নিখোঁজের তিনদিন পর রেললাইনের পাশে মিলল তরুণের লাশ কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় ১৫ প্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ টেকনাফে যৌথবাহিনীর অভিযানে মাটির নিচে পুতে রাখা ৩ লাখ ইয়াবা জব্দ শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মহিলা পরিষদের স্মারকলিপি প্রদান সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা-হেরোইন জব্দ নারায়ণগঞ্জ সদর উপজেলায় শেষ মুহূর্তের প্রতিমা বানাতে ব্যস্ত সময় পার করছে মৃৎশিল্পীরা স্বাস্থ্যসেবায় ডা. সিনথিয়া তাসমিন দেশে দ্বিতীয়, বিভাগে স্ক্রিনিংয়ে শ্রেষ্ঠ

ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা কোচিং সেন্টার আইনের আওতায় আসবে: শিক্ষামন্ত্রী

 

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
অনলাইন নিউজ ডেস্ক।।

 

দেশজুড়ে অনিয়ন্ত্রিতভাবে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা কোচিং সেন্টারগুলোকে আইনের আওতায় আনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একইসঙ্গে পাবলিক পরীক্ষায় নকল বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ারও ঘোষণা দিয়েছেন তিনি।

শনিবার (৪ এপ্রিল) কুমিল্লা শিল্পকলা একাডেমিতে কুমিল্লা অঞ্চলের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন শিক্ষামন্ত্রী।

কোচিং সেন্টার প্রসঙ্গে মন্ত্রী বলেন, দেশে অন্যান্য খাতের মতো এ ক্ষেত্রেও লাইসেন্স ব্যবস্থা থাকা উচিত। তিনি উল্লেখ করেন, “ব্যাঙের ছাতার মতো কোচিং সেন্টার গড়ে উঠছে—এগুলো ধীরে ধীরে আইনের আওতায় আনা হবে।”পরীক্ষা ব্যবস্থাপনা নিয়ে তিনি বলেন, প্রতিটি কেন্দ্রের কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক করা হবে। বিশেষ করে এমসিকিউ পরীক্ষার সময় জালিয়াতি বেশি হয় উল্লেখ করে তিনি জানান, সে সময় প্রযুক্তিগত অজুহাত দেখানোর সুযোগ থাকবে না। বিদ্যুৎ না থাকলে আইপিএসের মাধ্যমে ক্যামেরা সচল রাখার নির্দেশও দেন তিনি।

শিক্ষামন্ত্রী অতীতের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, এক সময় শিক্ষকরাই নকলকে সহায়তা করতেন, তবে পরবর্তীতে তা বন্ধে উদ্যোগ নেওয়া হয়েছিল। আবারও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় তিনি বলেন, শিক্ষা খাতের দায়িত্ব পালনে সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে এবং এটি একটি সেবামূলক দায়িত্ব।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুমিল্লার বিভিন্ন আসনের সংসদ সদস্য, কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...