শিরোনাম
শনিবার সকল ব্যাংক, শেয়ারবাজার ও সরকারি দপ্তর খোলা থাকবে নারায়ণগঞ্জে সাহেব আলী হত্যার প্রধান অভিযুক্ত রনি পিস্তলসহ গ্রেপ্তার মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা, ১৫ নভেম্বরের মধ্যে না মানলে বিপদ নারায়ণগঞ্জে ফের খুন: যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার, স্ত্রী আটক নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা গাজীপুরে ভুয়া মামলা দিয়ে হয়রানি, সেই যুগ্ম জেলা জজ বরখাস্ত টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যকরী পরিষদ ঘোষণা শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তায় টেকনাফে বিজিবির নজরদারি বৃদ্ধি প্রথম দিনই ড্রোন হামলায় নিহত ১৭ বাংলাদেশি: এসআরবি ফুটপাতে মারধরের ঘটনায় সেই যুবক আটক, দাড়িয়ে থাকা পুলিশ প্রত্যাহার শনিবার সকল ব্যাংক, শেয়ারবাজার ও সরকারি দপ্তর খোলা থাকবে নারায়ণগঞ্জে সাহেব আলী হত্যার প্রধান অভিযুক্ত রনি পিস্তলসহ গ্রেপ্তার মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা, ১৫ নভেম্বরের মধ্যে না মানলে বিপদ নারায়ণগঞ্জে ফের খুন: যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার, স্ত্রী আটক নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা গাজীপুরে ভুয়া মামলা দিয়ে হয়রানি, সেই যুগ্ম জেলা জজ বরখাস্ত টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যকরী পরিষদ ঘোষণা শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তায় টেকনাফে বিজিবির নজরদারি বৃদ্ধি প্রথম দিনই ড্রোন হামলায় নিহত ১৭ বাংলাদেশি: এসআরবি ফুটপাতে মারধরের ঘটনায় সেই যুবক আটক, দাড়িয়ে থাকা পুলিশ প্রত্যাহার

পদ্মায় ডুবে যাওয়া যাত্রীবাহী বাসটির উদ্ধারের সর্বশেষ যা জানা গেছে

 

অনলাইন নিউজ ডেস্ক।।

 

পদ্মায় ডুবে যাওয়া সৌহার্দ্য পরিবহনের যাত্রীবাহী বাসটি বুধবার মধ্যরাতেও নদীতে পানির ওপরে দৃশ্যমান করা যায়নি। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চলছিল।

বুধবার (২৫ মার্চ) বিকেল সোয়া পাঁচটার দিকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাসটি পদ্মা নদীতে পড়ে গেছে।

রাজবাড়ী জেলার পুলিশ সুপার(এসপি) মোহাম্মদ মঞ্জুর মোরশেদ আজ বুধবার রাত ১০টার দিকে জানিয়েছেন,

ডুবে যাওয়া যাত্রীবাহী “বাসটির অবস্থান শনাক্ত করা হয়েছে। বাসের উপরের অংশ ৫০ ফুট পানির নীচে আছে এখন। আর নীচের অংশ আরও ১০ ফুট নীচে রয়েছে।

তিনি আরও জানিয়েছেন, বাসের এক পাশে রশি লাগানো হয়েছে। আরেক পাশে রশি লাগানোর চেষ্টা করা হচ্ছে। এরপর বাসটিকে টেনে তোলা হবে।”

এদিন, সন্ধ্যার পর থেকেই গোয়ালন্দে ঝড়-বৃষ্টি শুরু হয়েছে। তাই, চলমান প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার কাজে সমস্যা হচ্ছে বলেও জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

প্রসঙ্গত,এর আগে, সাড়ে ৯টার দিকে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার জানিয়েছেন, উদ্ধারকারী জাহাজ হামজার সাথে বাসটিকে রশি দিয়ে বেঁধে দেওয়া হয়েছে। কিন্তু প্রতিকূল আবহাওয়া ও ঝড়বৃষ্টির কারণে উদ্ধারকাজ বাধাপ্রাপ্ত হচ্ছে।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...