ড. ইউনূসসহ সকল উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ
- আপডেট সময়- ১২:৪৩:৫০ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬ ১৮ বার পড়া হয়েছে

অনলাইন নিউজ ডেস্ক।।
সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ সকল উপদেষ্টাদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা আরোপ চেয়ে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
বিশেষ করে হামের টিকা রাষ্ট্রীয় ব্যবস্থার বাইরে নিয়ে বেসরকারি খাতে হস্তান্তরের অভিযোগ তুলে এ নোটিশ জারি করা হয়।
সোমবার (৬ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম এ নোটিশ জারি করেন। এ বিষয়ে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেন।
উক্ত নোটিশে বলা হয়েছে, হামের টিকাদান কার্যক্রমকে রাষ্ট্রীয় ব্যবস্থার পরিবর্তে বেসরকারি খাতে দেওয়ার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ড. ইউনূসসহ সকল উপদেষ্টাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এই প্রেক্ষাপটে তদন্ত ও প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিশ্চিত করতে তাদের সকলকে দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানানো হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য যে, ২০২৪ সালের ৫ আগস্ট সরকারের পট পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। পরে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের পর তিনি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ








































































































